ভিড় দেখা মাত্রই শাশুড়িকে আগলে রাখলেন ক্যাটরিনা, অবাক হয়ে গেলেন ভক্তরা

শাশুড়িকে দেখা মাত্রই তাঁর হাত ধরে এগিয়ে দিলেন ক্যাটরিনা কাইফ। ভাইরাল হওয়া এই ভিডিওতে ক্যাটরিনা কাইফকে শাশুড়ি ও শ্বশুরকে নিয়ে সিনেমা হল থেকে বেরিয়ে আসতে দেখা গিয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: আফটার অল তিনি ভারতে জন্মগ্রহণ না করলেও এখন তিনি ভারতীয় বধূ! ভারতীয় অভিনেত্রী! তাই দেশের ঐতিহ্য পুরোপুরিভাবে রপ্ত হয়ে গিয়েছে তাঁর। আর সেটারই গতকাল প্রতিফলিত হল। ২০২১ সালের ডিসেম্বরে দেশী মুণ্ডা ভিকি কৌশলকে বিয়ে করেছেন বলিউড ডিভা ক্যাটরিনা কাইফ। প্রায় ২ বছর অতিক্রান্ত তাঁদের সুন্দর সংসার। শ্বশুর-শাশুড়ির কাছে ক্যাটরিনা বহু নয়, মেয়ে বটে। তেমনি এখন ভিকির মাই ক্যাটরিনার অন্যতম গার্জিয়ান। শ্বশুর-শাশুড়ির সঙ্গেও দারুণ সম্পর্ক ক্যাটের। দিন কয়েক আগেই শ্বশুর শ্যাম কৌশলের জন্মদিন পালন করলেন অভিনেত্রী তাঁর পরিবারের সবার সঙ্গে। তেমনি ভিকির কাছেও ক্যাটরিনার বাবা-মা খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তবে যতই যা হোক না কেন, ভিকি কৌশল একেবারে দেশী মুণ্ডা, ঐতিহ্যবাহী পঞ্জাবী ঘরানার ছেলে। তাই তাঁর স্ত্রী হয়ে ক্যাটরিনাকেও যে একটু দেশী কুড়ি হতে হবে তা বলাই বাহুল্য!

গতকাল হয়ে গেল, ভিকি কৌশলের ১ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত ‘স্যাম বাহাদুর’-এর বিশেষ স্ক্রীনিংয়ের আয়োজন, যা মুম্বাইতেই অনুষ্ঠিত হয়েছিল। যেখানে ভিকি এবং ক্যাটরিনা কাইফ ছাড়াও উপস্থিত হয়েছিলেন হিন্দি সিনেমার আরও অনেক চলচ্চিত্র তারকা। ইতিমধ্যেই এদিনের অনেক ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিকি কৌশলকে সমর্থন করতে, তার বাবা-মা-ভাইও স্ক্রিনিংয়ে উপস্থিত হয়েছিলেন। সেখানেই একটি ভিডিও শ্বশুরবাড়ির সঙ্গে ক্যাটরিনার বিশেষ বন্ধন দেখিয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, শাশুড়িকে দেখা মাত্রই তাঁর হাত ধরে এগিয়ে দিলেন ক্যাটরিনা কাইফ। ভাইরাল হওয়া এই ভিডিওতে ক্যাটরিনা কাইফকে শাশুড়ি ও শ্বশুরকে নিয়ে সিনেমা হল থেকে বেরিয়ে আসতে দেখা গিয়েছিল। আর তখনই ক্যামেরাম্যান এবং দর্শকদের তাঁদের দেখে ভিড জমাতে দেখা গেলে ক্যাটরিনাকে তাঁর শাশুড়িকে রক্ষা করতে দেখা যায়। অভিনেত্রীর এই যত্নশীল ভঙ্গির প্রশংসা করছেন ভক্তরা। ভিডিওটিতে মন্তব্যের বন্যা বইছে।

একজন ব্যবহারকারী মন্তব্যে লিখেছেন যে, তিনিই একমাত্র বলিউড অভিনেত্রী যিনি বিদেশী হওয়া সত্ত্বেও, এতটা দেশের ঐতিহ্য মনে গেঁথে নিয়েছেন। সে কারণেই তিনি শ্রেষ্ঠ পুত্রবধূ। অন্য একজন ব্যবহারকারী বলেছেন যে, তিনি কতটা শান্ত… কোন নাটক নেই, কোন অতিরিক্ত অভিনয় নেই। বক্স অফিসে ‘স্যাম বাহাদুর’ এবং রণবীর কাপুর অভিনীত Animal এর মধ্যে দ্রুত প্রতিযোগিতা হতে চলেছে। এদিন কালো পোশাকে অত্যাশ্চর্য দেখাচ্ছিল ক্যাটরিনা কে। এদিন রেখাও বিশেষ স্ক্রীনিংয়ে উপস্থিত হয়েছিলেন।

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

বদলে যাবে আবহাওয়া! ফের তুমুল দুর্যোগের সম্ভাবনা, আজ কোথায় কোথায় হবে বৃষ্টি?

রাহু-মঙ্গলের মিলনে চরম বিপদ, তবে ধৈর্য ধরলে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

প্রতিবছর ঝাঁকে ঝাঁকে পাখি আত্মহত্যা করতে বেছে নেয়, চেনেন পক্ষীদের মৃত্যু উপত্যকা?

স্বাধীনতা দিবসের ছুটিতে ঘুরে আসুন দেশের এই ১০ ঐতিহাসিক দুর্গে

মানি প্ল্যান্টই করতে পারে দেউলিয়া, এই কাজ ভুলেও করবেন না

শ্রাবণের চতুর্থ সোমবারে তিন রাজযোগের সৃষ্টি, শিবের আশীর্বাদে আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: কথাবার্তায় সংযম রাখুন, নয়তো বড় বিপদে পড়বেন… 

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু