দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কেরিয়ারের শুরুতে ফুচকা খেয়ে দিন কাটাতেন বিগ বি

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: খাদ্যরসিক বাঙালির পছন্দের খাবারের তালিকায় হরেক রকম খাবারের নাম থাকলেও কলকাতার জনপ্রিয় স্ট্রিট ফুডের তালিকায় সব থেকে আগে থাকে যে খাবারটির নাম তা হল ফুচকা (Phuchka)। ছেলে মেয়ে বাচ্চা বা বড় নির্বিশেষে বাঙালির ফুচকা প্রীতির কাহিনী সারা ভারতে প্রচলিত। শুধু তাই নয় কলকাতায় এসে বহু আন্তর্জাতিক তারকা তো বটেই কলকাতার ফুচকার প্রেমে পড়েছেন একাধিক বলিউড তারকা। এই তালিকায় রয়েছে রানি মুখোপাধ্যায় থেকে সাম্প্রতিক কালের অনুশকা শর্মার মত অভিনেত্রীর নাম। তবে বলিউডের (Bollywood) শাহেনশা (Shahensha) অমিতাভ বচ্চনের (Amitabh Bachhan) ফুচকা প্রীতির কথা অনেকেরই অজানা।

অনেকেই হয়ত জানেন না যে কর্মজীবনের শুরুর দিকে দীর্ঘ সময় কলকাতায় কাটিয়েছেন বিগ বি। কলকাতার বার্ড অ্যান্ড কম্পানিতে বিসনেস এক্সিকিউটিভ হিসেবে কাজ শুরু করেন অমিতাভ। সেই সঙ্গে থিয়েটারে অভিনয় করা শুরু করেন বিগ বি। সেই সময়কার স্মৃতি রোমন্থন করতে গিয়েই এই কথা জানান সিনিয়র বচ্চন। শুধু তাই নয় অল্প মাইনের চাকরি করা অমিতাভ বচ্চন সেই সময় কলকাতার ফুচকা খেয়েই এক বেলা কাটিয়ে দিতেন বলেও জানিয়েছেন। সম্প্রতি কৌন বনেগা ক্রোড়রপতির একটি পর্বে অমিতাভ জানিয়েছেন, “কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের সামনে একটা ফুচকার দোকান ছিল যেখানে পৃথিবীর সেরা ফুচকা পাওয়া যেত। এবং সেই ফুচকার দাম ছিল সেই সময় ২ আনা বা ৪ আনা। সেই সময় আমার মত যারা কলকাতায় ৩০০ – ৪০০ টাকা মাইনের চাকরি করত তাদের খাওয়া দাওয়া করতে খুব কষ্ট হত। আমরা কম দামে পেট ভরে ফুচকা খেয়ে কাটিয়ে দিতাম”।

উল্লেখ্য সম্প্রতি মুক্তি পেয়েছে বিগ বি অভিনীত ছবি উনচাই। ছবিটি প্রথম সপ্তাহে প্রায় সাড়ে ১৫ কোটি টাকা আয় করেছে। এছাড়াও অশ্বিন নাগের পরবর্তী ‘প্রজেক্ট কে’-তে প্রভাস এবং দীপিকা পাড়ুকোনের সঙ্গে একটি মুখ্য ভূমিকায় অভিনয় করবেন অমিতাভ বচ্চন। এছাড়াও ‘দ্য ইন্টার্ন’-এর হিন্দি রিমেক ছবিতেও চুক্তি বদ্ধ হয়েছেন বিগ বি।    

Published by:

Share Link:

More Releted News:

অনলাইনে ভোট দিতে বলে নিজেই চেন্নাইয়ের বুথে হাজির, জ্যোতিকার কীর্তিতে বিতর্ক

তপ্ত মুর্শিদাবাদে নির্বিঘ্নে ভোট দিলেন সস্ত্রীক অরিজিৎ সিংহ ও গায়কের বাবা

‘পুরোদমে শুটিং করছেন নায়িকা’, ‘রাকা’তে দীপিকার বাদ পড়ার গুজব ওড়াল নির্মাতারা

TRP-তে ব্যাপক রদবদল, শীর্ষাসন হারাল ‘পরশুরাম’, ‘পরিণীতা’, টপার হল কে? 

‘সাড়ে আট মাসের গর্ভাবস্থাতেও কাজ’, YRF স্টুডিওতেই শুরু প্রসব বেদনা জানালেন নেহা ধুপিয়া

পার্সেলের নামে কুকুর ডেলিভারি! র‍্যাপিডো রাইডারের ভিডিও ভাইরাল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ