পাঠান-জওয়ানের পর ‘ডানকি’ মুক্তির আগেও বৈষ্ণো দেবী মন্দিরে গেলেন শাহরুখ

ডানকি মুক্তির আগেও ভাঙলেন না সেই নিয়ম।শাহরুখ খান ১১ ডিসেম্বর জম্মুর কাটরার বৈষ্ণো দেবী মন্দিরে গিয়েছিলেন। 'পাঠান' এবং 'জওয়ান' এর মতো ডানকি ছবি মুক্তির আগেও পবিত্র মন্দির পরিদর্শন করলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুসলিম হয়েও তিনি বরাবরই নিজেকে ভারতীয় বলেই পরিচয় দেন। কখনই জাত-পাতের ধার ধারেন না তিনি। একবার প্রকাশ্যেই বলেছিলেন, তিনি মুসলিম, তাঁর স্ত্রী হিন্দু কিন্তু তাঁর সন্তানরা হল ভারতীয়। সুতরাং মুসলিম হলেও সবার আগে তিনি ভারতীয়। সেই কারণে হিন্দু মন্দিরে অবাধ যাতায়াত তাঁর। দীর্ঘ ৪ বছর বিরতি কাটিয়ে ২০২৩ সালে অভিনয়ে প্রত্যাবর্তন করেই একেবারে বোমা ফাটিয়েছেন বলিউডের বাদশা শাহরুখ খান। প্রথমে ‘পাঠান’, ‘জওয়ান’, তাঁর দুটো ছবিই হয়েছে একেবারে ব্লকবাস্টার। এবার তিনি বছরের তিন নম্বর ছবির মুক্তির জন্যে অপেক্ষা করছেন। আগামী ২১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে রাজকুমার হিরানির সঙ্গে সহযোগিতায় শাহরুখের প্রথম ছবি ‘ডানকি’।

ইতিমধ্যেই ছবির ট্রেলার, পোস্টার, গান সবটাই ভক্তদের কাছ থেকে দুর্দান্ত সাড়া পেয়েছে। ছবি মুক্তির আর কটা দিন বাকি, তার আগেই বৈষ্ণো দেবী মন্দিরে পুজো সেরে নিলেন শাহরুখ খান। তিনি তাঁর ব্লকবাস্টার পাঠান, জওয়ান মুক্তির আগেও মাঝ রাতে বৈষ্ণো দেবী দর্শনে গিয়েছিলেন। ডানকি মুক্তির আগেও ভাঙলেন না সেই নিয়ম।শাহরুখ খান ১১ ডিসেম্বর জম্মুর কাটরার বৈষ্ণো দেবী মন্দিরে গিয়েছিলেন। ‘পাঠান’ এবং ‘জওয়ান’ এর মতো ডানকি ছবি মুক্তির আগেও পবিত্র মন্দির পরিদর্শন করলেন। মনে হচ্ছে তিনি এটিকে একটি ঐতিহ্যে পরিণত করেছেন।

গতকাল গভীর রাতে অভিনেতাকে মন্দির চত্বরে দেখা যায় এবং দেবীর কাছে প্রার্থনা করেন। আসলে, ঠিক এক বছর আগে, ১২ ডিসেম্বর, ২০২২- সালে অভিনেতা বৈষ্ণো দেবীর মন্দিরে গিয়েছিলেন। যখন তাঁর ছবি ‘পাঠান’ মুক্তির সময় ঘনিয়ে এসেছিল। ছবির জন্যে মায়ের কাছে প্রার্থনা করতে গিয়েছিলেন অভিনেতা। কপালে লাল টিকাও ছিল তাঁর। ‘ডানকি’-তে শাহরুখ খানের সঙ্গে বোমান ইরানি, তাপসী পান্নু, ভিকি কৌশল, বিক্রম কোচার এবং অনিল গ্রোভার ছিলেন। একটি জিও স্টুডিও, রেড চিলিজ এন্টারটেইনমেন্ট, এবং রাজকুমার হিরানি ফিল্মসের উপস্থাপনা, রাজকুমার হিরানি এবং গৌরী খান প্রযোজিত এবং অভিজাত যোশি, রাজকুমার হিরানি এবং কণিকা ধিল্লন রচিত, ‘ডানকি’ ২১ ডিসেম্বর, ২০২৩-এ মুক্তি পেতে চলেছে।

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা