ঠিক যেন রূপকথা! বিয়ের শেষে ছবি প্রকাশ্যে আনলেন আথিয়া-রাহুল

তোমার আলোয় আমি ভালোবাসতে শিখেছি। আমাদের প্রিয়জনদের উপস্থিতিতে আমরা বিয়ের বাঁধনে বাঁধা পড়লাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঠিক যেন রূপকথা। সুনীল শেঠীর দেওয়া কথা অনুযায়ী, বিয়ের শেষে পাপারাজ্জিদের ক্যামেরার সামনে এলেন আথিয়া শেঠী এবং রাহুল। তিনি এখন মিসেস কেএল রাহুল। ভারতীয় ক্রিকেট টিমের তারকা ব্যাটসম্যান কেএল রাহুলের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন সুনীল শেঠী কন্যা। তাঁদের ঘরোয়া বিয়েতে সাক্ষী থাকল তারকাদের ঘনিষ্ঠ বন্ধু ও পরিবার। সোমবার সুনীল শেট্টির খান্ডালার খামারবাড়ি ‘জাহান’-এ বসেছিল বিয়ের আসর। ঠিক ৪-১৫ নাগাদ সাতপাকে বাঁধা পড়েছেন আথিয়া-রাহুল।

বেশ কয়েক বছর ধরেই প্রেম করছেন রাহুল-আথিয়া। শেষমেশ পূর্ণতা পেল তাঁদের ভালোবাসার। বিয়ে  আনুষ্ঠানিকতা শেষ হওয়ার খবর আগেই দিয়েছিলেন সুনীল। সন্ধ্যা নামতেই বিয়ের প্রথম ছবি শেয়ার করলেন রাহুল-আথিয়া দুজনেই। বিয়েতে হালকা সাদা লেহেঙ্গায় সেজেছেন আথিয়া, সঙ্গে কুন্দনের নকশা কাটা জড়োয়া হার। কেএল রাহুলের দেখা মিলল ম্যাচিং করে সাদা রঙা শেরওয়ানিতে। স্ত্রীর হাত শক্ত করে ধরে একাধিক ছবি তুলতে দেখা গেল রাহুলকে। কখনও স্ত্রীর দিকে তাকিয়ে রয়েছেন, আবার কখনও বউয়ের হাতে আলতো করে চুমু এঁকে দিচ্ছেন ক্রিকেট তারকা।

বিয়ের ছবি শেয়ার করে আথিয়া লেখেন, ‘তোমার আলোয় আমি ভালোবাসতে শিখেছি। আমাদের প্রিয়জনদের উপস্থিতিতে আমরা বিয়ের বাঁধনে বাঁধা পড়লাম। হৃদয় ভালোবাসা আর কৃতজ্ঞতায় ভরপুর। আমরা সকলের আর্শীবাদ চাইছি এই নতুন যাত্রাপথে’। এছাড়াও হাতে হাত ধরে পাপারাজ্জিদের সামনেও ধরা দিয়েছেন তাঁরা। একসঙ্গে পোজ দিয়ে ছবিও তুলেছেন। ছবি প্রকাশ্যের সঙ্গে সঙ্গেই নবদম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন  কৃতী শ্যানন, কার্তিক আরিয়ান, পরিণীতি চোপড়া থেকে বিরাট কোহলিরা। বিয়ের অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন ক্রিকেটার ইশান শর্মা, বরুণ অ্যারনরা। বলিউড থেকে উপস্থিত ছিলেন কৃষ্ণা শ্রফ, ডায়না পেন্টি, অনুষ্কা রঞ্জন ও তাঁর স্বামী আদিত্য শিল। 

 

জম্মু সীমান্তে আটক পাক নাগরিক, লস্কর জঙ্গি লতিফ ভাটের মৃত্যুর পরেই অনুপ্রবেশের চেষ্টা?

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি