এই মুহূর্তে




নিখোঁজ হওয়ার ৭ দিন বাদে জঙ্গল থেকে মিলল অস্ট্রিয়ান নেটপ্রভাবীর স্যুটকেসবন্দী দেহ

নিজস্ব প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ৭ দিন পর জঙ্গল থেকে স্যুটকেস বন্দী দেহ উদ্ধার হল অস্ট্রিয়ার জনপ্রিয় বিউটি নেটপ্রভাবী স্টেফানি পাইপারের। জানা যায়, গত ২৩ নভেম্বর একটি হলিডে পার্টি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন স্টেফানি। অনেক খোঁজাখুঁজির পরেও তাঁকে পাওয়া যায়নি। সম্প্রতি স্লোভেনিয়ার একটি গভীর জঙ্গল থেকে স্যুটকেসবন্দী অবস্থায় উদ্ধার হয় এই ৩১ বছর বয়সী তরুণীর মৃতদেহ। পুলিশ জানিয়েছে, একটি ছবির শুটিংয়ের জন্যে তরুণীর ডাক পড়েছিল ওই হলিডে পার্টিতে। কিন্তু নির্ধারিত সময়ে তিনি পার্টিতে না পৌঁছলে তাঁর পরিবারকে খবর দেন সহকর্মীরা।

একটি প্রতিবেদন অনুসারে, স্থানীয় পুলিশ তদন্তের সময় পরিবারের পরামর্শে নেটপ্রভাবীর প্রাক্তন প্রেমিককে আটক করেন। এবং তাঁকে জেরা করে পুরো ঘটনাটি জানতে পারেন। যেখানে তিনি স্বীকার করেছেন যে, স্টেফানিকে শ্বাসরোধ করে খুন করেছেন তিনি। তিনিই জবানবন্দির সময় তদন্তকারীদের সেই স্থানের কথা জানান। যেখানে তিনি তরুণীর দেহ রেখে এসেছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘ধারণা, পুলিশের থেকে গা হাত পা ঢাকা দেওয়ার জন্যে ওই তরুণীর প্রেমিক গাড়িতে চেপে স্লোভেনিয়া ভ্রমণ করেছিল। তাই তদন্তকারী পুলিশ তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি। এরপর সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায়, স্লোভেনিয়ান পুলিশ সীমান্তের কাছে একটি পার্কিং লটে তাঁর গাড়িতে আগুন লেগে যায়। গাড়িতে স্টেফানির ৩১ বছর বয়সী প্রেমিক ছিল। আগুন লেগে যাওয়ার পর তিনি সেখান থেকে পালানোর চেষ্টা করলে স্লোভেনিয়ান পুলিশ তাঁকে ধরে ফেলে এবং গ্রেফতার করেন। তাঁকে অস্ট্রিয়ায় প্রত্যর্পণের অনুরোধ করা হয়েছে।’

একটি প্রতিবেদন অনুসারে, প্রভাবশালী মৃত্যুর আগে তাঁর এক বন্ধুকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে জানিয়ে ছিল যে, সে নিরাপদে বাড়িতে পৌঁছে গিয়েছে। কিন্তু, কিছুক্ষণের মধ্যেই, সে আরেকটি বার্তা পাঠায়। যেখানে তিনি জানান, তাঁর বাড়ির সিঁড়িতে কেউ আছে। এরপর প্রতিবেশীরা তাদের ঝগড়া শুনতে পায়। এবং তাঁর প্রাক্তন প্রেমিককে দেখতে পান। এরপরেই তরুণীকে খুন করে প্রমাণ লোপাটের জন্য তাঁকে স্যুটকেসে করে জঙ্গলে রেখে আসে প্রেমিক। স্টেফানি পাইপার ছিলেন অস্ট্রিয়ার গ্রাজের গেইডর্ফ জেলার একজন সৌন্দর্য প্রভাবক এবং মেকআপ শিল্পী। তিনি একজন গায়িকাও ছিলেন। তিনি মেকআপের চেহারা এবং পণ্যের পরামর্শকে ঘিরে কন্টেন্ট তৈরি করতেন এবং তার গোল্ডেন রিট্রিভার, মার্লোর সঙ্গে প্রচুর পোস্ট শেয়ার করতেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

যুবভারতী কাণ্ডে চরম হেনস্থার শিকার অভিনেত্রী শুভশ্রী, থানায় লিখিত অভিযোগ রাজের

‘আমি ক্লোস্ট্রোফোবিয়ায় ভুগছি’, হেলমেট ছাড়া বাইক চালানোর জন্যে ক্ষমা চাইলেন সোহেল

কলম্বিয়ায় ভয়াবহ দুর্ঘটনা! স্কুলবাস খাদে উল্টে মৃত ১৭, আহত ২০

ট্যুরিস্ট ভিসায় অস্ট্রেলিয়া সফর, পাকিস্তানি যোগ! সিডনিতে হামলাকারী জঙ্গিদের বিরুদ্ধে একাধিক অভিযোগ

সিডনিতে নির্বিচারে গুলি চালিয়ে ১৫ জনকে খুন করা বাবা-ছেলের পাকিস্তানি যোগ

‘শোলে’র সেটে ভয়ঙ্কর কাণ্ড! ধর্মেন্দ্রর ভুলে প্রাণ যেতে বসেছিল অমিতাভের, অজানা তথ্য ফাঁস

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ