মাথায় পেরেক ফুটেও শ্যুটিংয়ে অবিচল আয়েশা, নায়ক আমিরকে হারাতে চান নি তিনি

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেত্রীদের কত কিছুই না সহ্য করতে হয় তাই না অভিনয়ের জন্যে! কড়া ঠান্ডার মধ্যেও খোলামেলা পোশাকে অভিনয় করতে হয়, আবার কখনও শরীরে আঘাত নিয়েও শ্যুটিং শেষ করতে হয়। হ্যাঁ, একবার মাথায় পেরেক গেঁথে যাওয়াতে চরম অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী আয়েশা জুলখা। আর ডাক্তারের বারণ থাকা সত্ত্বেও তা নিয়েই শ্যুটিং শেষ করেন তিনি। চলুন ঘটনাটা খুলে বলা যাক।

নব্বইয়ের দশকে বলিউডের দাপুটে অভিনেত্রীদের মধ্যে অন্যতম সেরা অভিনেত্রী আয়েশা জুলখা। যার মুখের মিষ্টি হাসি এবং অসাধারণ অভিনয় দর্শকদের দারুণ প্রভাবিত করেছিল। ২৮ জুলাই ১৯৭২ সালে শ্রীনগরে জন্মগ্রহণকারী আয়েশার বাবা ছিলেন বিমান বাহিনীর একজন উইং কমান্ডার। তবে অভিনেত্রী ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন নায়িকা হওয়ার। পরিবারের অমতে গিয়েই তিনি এই স্বপ্নের জাল বুনতে শুরু করেন। শেষমেশ বাবা-মা কে রাজি করিয়ে মাত্র ১১ বছর বয়সে দিল্লি থেকে মুম্বই দেন আয়েশা। ব্যস, স্বপ্নের শহরে এসেই আয়েশা জুলখা ১১ বছরেই ফার্স্ট ব্রেক পেয়ে যান।

১৯৮৩ সালে তিনি ‘ক্যায়সে ক্যায়সে লাগে’ চলচ্চিত্রে একজন শিশু শিল্পী হিসেবে অভিনয় জীবন শুরু করেন। এরপর ছোট ছোট অনেক চরিত্রে অভিনয় করতে শুরু করেন তিনি। একদিকে অভিনয় জীবন এবং অন্যদিকে ফ্যাশন ডিজাইনিং নিয়েও পড়াশোনা করেন তিনি। আসলে প্ল্যান A অর্থাৎ তিনি যদি অভিনেত্রী না হতেন, তাহলে প্ল্যান B রেডি ছিল তাঁর। হতেন ফ্যাশন ডিজাইনার। মানে তার প্ল্যান বি প্রস্তুত ছিল।

আর ফ্যাশন ডিজাইনিং পড়ার সময়েই, আয়েশা সালমান খান অভিনীত কুরবান চলচ্চিত্রে কাজ করার প্রস্তাব পান।

আর এই ছবি সুপারহিট হলে, তাঁর অগ্রগতি শুরু হয় অভিনয় জীবনে। তবে ডিম্পল কাপাডিয়া এবং সানি দেওল অভিনীত ‘নরসিমা’ ছবিতেও আয়েশা কাজেই সুযোগ পান। কিন্তু শেষ মুহূর্তে এই ছবিতে ঊর্মিলাকে নেওয়া হয়।

কিন্তু এই ছবিটি হাতছাড়া হওয়াতে খুবই হতাশ গ্রাস করেছিল অভিনেত্রীকে। তবে তিনি হার মানেন নি, এগিয়ে যান। এরপর তাঁর ঝুলিতে আসে ‘খিলাড়ি’, ‘জো জিতা ওয়াহি সিকান্দার’-এর মতো দুই সুপারহিট ছবির প্রস্তাব। আর ‘জো জিতা ওয়াহি সিকান্দার’ এটিই ছিল আয়েশার কেরিয়ারের মাইলফলক ছবি।

আর এই ছবির জন্যেই রাতারাতি তিনি হয়ে ওঠেন মানুষের প্রিয় তারকা। কিন্তু জানেন কী, এই ছবির শ্যুটিংয়ের সময়েই আয়েশা একটি মারাত্মক চোটের শিকার হয়েছিলেন। তখন আয়েশার মাথায় পেরেক গেঁথে গিয়েছিল।

ডাক্তার বলেছিলেন যে, তিনি দুই-তিন দিন কোনোভাবেই এই অবস্থায় শ্যুটিং করতে পারবেন না। কিন্তু আমির খানের সঙ্গে ছবি করার সুযোগ হাতছাড়া করতে চাননি আয়েশা। কারণ এর আগেও একবার শ্যুটিং বাতিল হয়ে গিয়েছিল তাঁর, আমিরের সঙ্গে। এর জন্যই তিনি মাথা ব্যাথা নিয়েও শ্যুটও করেছিলেন।তবে খুব কম লোকই এই কথা জানতেন। মাথার এই আঘাত ঢাকতে ছবির অনেকগুলি দৃশ্যেই আয়েশাকে মাথায় লাল টুপি পরতে দেখা গিয়েছিল।

তবে অভিনেত্রীর জীবনে এমন একটি মুহূর্তও এসেছিল যখন, তিনি রোজা এবং ফুল অর কাঁটে-এর মতো ছবিতে কাজ করতে অস্বীকার করেছিলেন। যে দুটি সিনেমাই বলিউডের ব্লকবাস্টার ছবি ছিল। তবে আস্তে আস্তে বলিউডের একজন স্বনামধন্য অভিনেত্রীতে পরিনত হন তিনি। অভিনয় জীবনে আয়েশার অক্ষয় কুমার এবং নানা পাটেকার এই দুই অভিনেতার সঙ্গেই প্রেমের সম্পর্ক হয়েছিল। কিন্তু কোনোটাই টেকেনি।

তবে ব্যক্তিগত জীবনে কিছু অস্থিরতার জন্যে তিনি চলচ্চিত্র জগতের উত্থান খুব তাড়াতাড়ি পতন হয়ে যায়। তিনি এখন গ্ল্যামার দুনিয়া থেকে সরে, একটি পোশাকের ব্যবসা করছেন। তিনি সোশ্যালেও মাঝে মাঝে নিজের পোষ্যর সঙ্গে ছবি দেন।

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল