এই মুহূর্তে

‘যাই পোশাক পরি না কেন, তাতেই কুকথা’, সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি পাচ্ছেন আয়েশা খান

নিজস্ব প্রতিনিধি: রণবীর সিংহের ‘ধুরন্ধর’ ছবিতে ‘শরারাত’-নামে একটি আইকনিক গানে নেচে হুলস্থুল ফেলে দিয়েছেন অভিনেত্রী আয়েশা খান। তাঁর দুর্দান্ত নাচের ভঙ্গিমা মুগ্ধ করেছে সব বয়সী দর্শকদের। বলা চলে, এই নাচটিই তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে। তবে অভিনেত্রীর শারীরিক গঠন মোটা হওয়ার কারণে তাঁকে প্রায়শই সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি পেতে হচ্ছে বলে অভিযোগ। তিনি আরও জানান, মোটা হওয়ার কারণে তাঁকে অনেক গান থেকেও বাদ দেওয়া হয়েছিল।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে আয়েশা জানিয়েছেন যে, দ্বাদশ শ্রেণীতে পড়ার সময় তাঁকে টি-সিরিজের একটি গানে দ্বিতীয় প্রধান চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু শুটিংয়ের ঠিক এক রাতে তাঁকে ‘মোটা’ আখ্যা দিয়ে বাদ দিয়ে দেওয়া হয়। তাই চেহারা সম্পর্কে আত্মবিশ্বাসী হতে তাঁর অনেক সময় লেগেছে। তিনি আরও বলেন, ‘ইনস্টাগ্রামে শারীরিক গঠনের জন্য আমাকে প্রায় প্রতিদিনই ধর্ষণের হুমকি দেওয়া হয়। আমি যদি একটি সাধারণ টপ পরি, তাও মানুষের আমাকে নিয়ে সমস্যা হয়, আমি স্কার্ট পরলেও মানুষের আমাকে নিয়ে সমস্যা হয়। তাই আমাকে যে কোনও ছবি পোস্ট করার আগে ভাবতে হয়। সুতরাং সোশ্যাল মিডিয়া এখন একটি দুঃখজনক স্থান। মাঝে মাঝে আমি ভাবি আমি যা খুশি পোস্ট করতে পারি, তাতে কার কথায় কী যায় আসে। কিন্তু সব সময় এই বিষয়টি আমাকে দুঃখ দেয়।’

তাঁর কথায়, ‘সোশ্যাল মিডিয়ায় আমাকে যাঁরা আমার পোশাক নিয়ে বলে, তাঁরা সম্ভাব্য ধর্ষক, তাঁরা আমাকে চোখের সামনে দেখলে ধর্ষণ করতেই পারে। তাই এগুলো কেবল মন্তব্য নয়। আমি প্রতিদিন ধর্ষণের হুমকি পাচ্ছি। আমি তাই চাই এর বিরুদ্ধে কঠোর কিছু করা হোক। এমনও সময় আসে যখন এটি আমার ক্ষতকে উস্কে দেয়। আমি ভয় পাই যে আমি যদি আজকের মতো এত বিখ্যাত বা শক্তিশালী না হতাম, তাহলে কী হত?’ উল্লেখ্য, আয়েশা একতা কাপুর প্রযোজিত’ কসৌটি জিন্দেগি’ দিয়ে অভিনয় করেছিলেন। তিনি বালবীর রিটার্নস-এও অভিনয় করেছিলেন। ২০২২ সালে, মুখচিত্রম ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করে তিনি তেলেগুতে আত্মপ্রকাশ করেছিলেন। তবে ২০২৩ সালে, সলমান খানের সঞ্চালনায় বিগ বস ১৭-তে উপস্থিত হওয়ার পর তিনি খ্যাতি অর্জন করেন। বিগ বসের পর, ইউটিউবে প্রচারিত তার শো “দিল কো রাফু কর লে”-এর মাধ্যমে তিনি ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠেন।পরে তিনি “জাট”-এ একটি পার্শ্ব চরিত্রে অভিনয় করেন এবং ক্রিস্টল ডি’সুজার সঙ্গে “ধুরন্ধর”-এ “শররাত” গানে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব’, বিয়ের রেশ কাটতেই চটে লাল রশ্মিকা, আবার কী হল?

স্বাস্থ্যসাথীর সুবিধে পাবেন টলিপাড়ার ৭ হাজার কলাকুশলী, দেবের অনুরোধে সাড়া মমতার

কেরলের বাসভবন থেকে উদ্ধার জনপ্রিয় অভিনেতার পচাগলা দেহ

সেরা পাঁচে নেই ‘বিদ্যা ব্যানার্জি’, TRP-তে রাজ করছে ‘জোয়ার ভাঁটা’, কিন্তু শীর্ষে কে?

অস্কারে ইরানি ড্রোন হামলার আশঙ্কা, হলি-তারকাদের নিরাপত্তায় বাড়তি জোর

জন্মসূত্রে মুসলিম, হিন্দু ব্যবসায়ীকে বিয়ে, এখন শিব-কৃষ্ণের ভক্ত মুমতাজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ