‘আন্ডারওয়ার্ল্ডের হুমকির ভয়েই গান ছেড়েছি’, বিস্ফোরক র‍্যাপার বাবা সেহগাল

সিদ্ধার্থ কান্নানের পডকাস্টে বাবা সেহগাল বলেন, আন্ডারওয়ার্ল্ড থেকে তাঁকে গান ছেড়ে দেওয়ার চাপ দিচ্ছিল। যার কারণে সেই সময়ে খুব ভয়ে ভয়ে দিন কাটত তাঁর এবং তাঁর পরিবারের।

Share:

নিজস্ব প্রতিনিধি: হানি সিংহ বা বাদশা নয়, নব্বই দশকে বলিউডের অন্যতম জনপ্রিয় র‍্যাপার ছিলেন বাবা সেহগাল। দর্শকদের অনেক সুপারহিট গান উপহার দিয়েছেন তিনি। কিন্তু এক সময়ে এই গানই তাঁকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। গান ছেড়ে দেওয়ার হুমকি পেতেন আন্ডারওয়ার্ল্ড থেকে, পাশাপাশি পেতেন মৃত্যুহুমকিও। সম্প্রতি একটি সাক্ষাৎকারে র‍্যাপার নিজেই জানালেন এ কথা। সিদ্ধার্থ কান্নানের পডকাস্টে বাবা সেহগাল বলেন, আন্ডারওয়ার্ল্ড থেকে তাঁকে গান ছেড়ে দেওয়ার চাপ দিচ্ছিল। যার কারণে সেই সময়ে খুব ভয়ে ভয়ে দিন কাটত তাঁর এবং তাঁর পরিবারের।

কারণ ১৯৯৮ সালে অপরাধ জগত খুবই শক্তিশালী ছিল। তাঁরা বলিউডকে পুরো গ্রাস করে রেখেছিলেন। যেমনটা দাউদ ইব্রাহিম, পাকিস্তানের এই কুখ্যাত ডনের সঙ্গে বলিউডের একাধিক অভিনেত্রীর সম্পর্ক ছিল। এমন কী কেরিয়ারের শীর্ষে থেকেও সে সময়ে মাদক চোরা চালানে যুক্ত হয়ে গিয়েছিলেন অভিনেত্রী মমতাজ। সুতরাং বিষয়টি অনেকেরই জানা যে, নব্বই দশকের বলিউডে আন্ডারওয়ার্ল্ডের কতটা প্রধান্য ছিল, কুখ্যাত সন্ত্রাসীদের আনাগোনা ছিল বলিউডে। সেই সময়ের কথা স্মরণ করে র‍্যাপার সেহগাল বলেন, ১৯৯৮ সালে আন্ডারওয়ার্ল্ড খুবই শক্তিশালী ছিল। আমি কখনও ভাবিনি যে, আমিও তাঁদের দেওয়া হুমকির শিকার হব। কারণ আমি শুধুমাত্র একজন গায়ক ছিলাম। কিন্তু আমিও হুমকি পেয়েছি। সেই সময়টা আমার এবং আমার পরিবারের জন্যে খুবই চাপের ছিল। তবে আমি টাকার জন্যে আন্ডারওয়ার্ল্ড থেকে হুমকি পাইনি। বরং তাঁরা আমাকে গান বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে ছিলেন। তাঁরা আমাকে গান বাজানো বন্ধ করতে বলেছিলেন। তাঁদের সুর আক্রমণাত্মক ছিল না। বরং গম্ভীর ছিল। তাঁরা রাতবিরেতে আমাকে ফোন করত। তখন আমার জন্যে সময়টা খুব ভয়ানক ছিল।’

একই সাক্ষাৎকারে বাবা সেহগাল ভারতীয় বিনোদন জগতের অন্ধকার যুগের কথাও তুলে ধরেছেন। বলেছেন, সেই সময়ে বলিউডে আন্ডারওয়ার্ল্ডের রাজ ছিল। সে এক বিভ্রান্তিকর সময়। রিমিক্সের যুগ শুরু হয়ে গিয়েছিল। উল্লেখ্য, নব্বই দশকে বাবা সেহগাল একাধিক সুপারহিট গান উপহার দিয়েছেন। যার মধ্যে রয়েছে, ‘মিস লুম্বা লুম্বা’, ‘কি মে ঝুট বোলেয়া’, ‘দিল ধড়কে’, ‘ও মেরে দিল কে চ্যান’, ‘সুইটি সুইটি’-র মতো একাধিক গানে তিনি মুগ্ধতা ছড়িয়েছেন।

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের