টিআরপিতে বাজিমাত জি বাংলার, স্টার জলসা পিছিয়ে পড়ল কেন?

অন্যদিকে জগদ্ধাত্রীর সংগ্রহে রয়েছে ৮.৪ পয়েন্ট। সেরা পাঁচে চারটি মেগা জি বাংলার। এদিকে রাত সাড়ে আটটা-র স্লটে ‘রাঙা বউ’কে কড়া টেক্কা দিচ্ছে ওমকার-শ্রাবণ জুটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ শুক্রবার। কিন্তু আজও প্রকাশ্যে এলো টিআরপি। আসলে গণেশ চতুর্থীর জন্য বৃহস্পতিবার হাজির হয়নি টেলিপাড়ার সাপ্তাহিক রিপোর্ট কার্ড। তাই একদিন দেরিতে এলো টিআরপি রিপোর্ট কার্ড। খুব বেশি চমক থাকলেও জগদ্ধাত্রী পুরোনো স্থান ফিরে পেয়েছে। গত সপ্তাহে দ্বিতীয় স্থান থেকে ছিটকে চার নম্বরে নেমে গিয়েছিল এই মেগা। এদিকে সেরার সিংহাসন ধরে রাখল ‘অনুরাগের ছোঁয়া’। সূর্য-দীপার ভুল বোঝাবুঝি মিটতেই তরতর করে টিআরপি রেটিং বাড়ছে এই সিরিয়ালের।

অন্যদিকে জগদ্ধাত্রীর সংগ্রহে রয়েছে ৮.৪ পয়েন্ট। সেরা পাঁচে চারটি মেগা জি বাংলার। এদিকে রাত সাড়ে আটটা-র স্লটে ‘রাঙা বউ’কে কড়া টেক্কা দিচ্ছে ওমকার-শ্রাবণ জুটি। 

এক নজরে দেখুন সেরা ১০-এর তালিকা- 

প্রথম- অনুরাগের ছোঁয়া (৮.৯) (স্টার জলসা) 

দ্বিতীয়- জগদ্ধাত্রী (৮.৪) (জি বাংলা) 

তৃতীয়- ফুলকি (৭.৮) (জি বাংলা) 

চতুর্থ- নিম ফুলের মধু (৭.৭) (জি বাংলা) 

পঞ্চম- রাঙা বউ (৬.৮) (জি বাংলা) 

ষষ্ঠ- সন্ধ্যাতারা (৬.৭) (জি বাংলা) 

সপ্তম- কার কাছে কই মনের কথা (৬.৬) (জি বাংলা) 

অষ্টম- খেলনা বাড়ি (৬.৫) (জি বাংলা) 

নবম- লাভ বিয়ে আজকাল (৬.৪) (স্টার জলসা) 

দশম- হরগৌরী পাইস হোটেল (৬.৩)(স্টার জলসা) 

নতুন মেগা ‘মিলি’র জন্য স্লট হাতছাড়া হয়েছে মিতুলের। কিন্তু এক্কা-দোক্কাকে অনেকখানি পিছনে ফেলে টিআরপির অষ্টম স্থান দখল করেছে এই মেগা। শুধু ‘লাভ বিয়ে আজকাল’ই নয়, যিশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশনের অপর মেগা ‘হরগৌরী পাইস হোটল’ ঘিরেও দর্শকের আগ্রহ অটটু। অন্যদিকে স্টার জলসার সদ্য শুরু হওয়া নতুন মেগা ‘তোমাদের রাণী’ (৪.৫) স্লট দখলে রাখলেও দ্বিতীয় সপ্তাহে তার ফলাফল খারাপ। 

 

 

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন