ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে নিজের ছবির পোস্টার ছিঁড়ে ফেললেন মেহজাবীন, হলটা কী?

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আগামী ২০ ডিসেম্বর শুক্রবার মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরীর ছবি ‘প্রিয় মালতী’। কিন্তু বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্র (টিএসসি) চত্বরে নিজের হাতেই ওই ছবির পোস্টার ছিঁড়ে ফেললেন এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী। আর চোখের সামনে নায়িকাকে এমন কাণ্ড ঘটাতে দেখে অনেকেই অবাক হয়ে যান। অনেকের মনেই যে প্রশ্ন উঁকি দিচ্ছে তা হল- কেন নিজের হাতেই নিজের আসন্ন ছবির পোস্টার ছিঁড়লেন নায়িকা? পরে সাংবাদিকদের মেহজাবীন জানান, ‘ভুলবশত ‘প্রিয় মালতী’ ছবির একটি পোস্টার সোহাগী জাহান তনুর গ্রাফিতির উপরে লাগানো হয়ে যায়। আমরা সবাই জানি তনুর মর্মান্তিক ঘটনা এবং তার হত্যার ন্যায়বিচারের জন্য লড়াই এখনও চলমান। পোস্টারিং সংক্রান্ত যা হয়েছে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভুল ছিল। আমরা তৎক্ষণাৎ সেই পোস্টারগুলো সরিয়ে ফেলেছি এবং দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেছি।’

বাংলাদেশের দৈনিক সংবাদপত্র ‘সমকাল’-এর অনলাইন সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘২০১৬ সালে ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার সোহাগী জাহান তনু–সহ দেওয়ালে থাকা জুলাই আন্দোলনের গ্রাফিতির ওপরও ‘প্রিয় মালতী’র পোস্টার লাগিয়েছেন মেহজাবীন ও তার সঙ্গীরা। আর ওই পোস্টার লাগানোর ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়। বিষয়টি নিয়ে তোপের মুখে পড়েন জনপ্রিয় অভিনেত্রী। নেটানাগরিকরা অকথ্য ভাষায় আক্রমণ করেন মেহজাবীনকে। তার মতো একজন তারকা কীভাবে তনু কিংবা জুলাই আন্দোলনের গ্রাফিতির ওপর নিজের পোস্টার লাগিয়ে সিনেমার প্রচারণা করেন, সেই প্রশ্ন তোলেন অনেকে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তথা জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর অন্যতম সদস্য রিফাত রশীদ ফেসবুক পোস্টে ওই ঘটনার জন্য মেহজাবীনকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে বলে হুমকি দেন। পোস্টে অভিনেত্রীকে সরাসরি হুমকি দিয়ে তিনি লেখেন, ‘টিএসসি’র দেওয়ালে সাঁটানো পোস্টার আমরা ছিঁড়ব না।  মেহজাবীন চৌধুরী, আপনি নিজে এসে এই পোস্টার ছিঁড়বেন।’ ওই হুমকির পরে আর কোনও ঝঁুকি না নিয়ে টিএসসিতে হাজির হয়ে নিজ হাতে গ্রাফিতির ওপর সাঁটিয়ে দেওয়া  ‘প্রিয় মালতী’ সিনেমার পোস্টার তুলে ফেলেন মেহজাবীন।

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী