গ্রেফতারি থেকে বাঁচতে সোমে আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন পরীমণি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়  দেখানোর মামলায় রবিবারই (২৬ জানুয়ারি) ঢাকাই সিনেমার বিতর্কিত নায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। পুলিশের হাতে গ্রেফতার হওয়ার হাত থেকে বাঁচতে আজ সোমবার (২৭ জানুয়ারি) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনাইদের আদালতে আত্মসমর্পণ করবেন তিনি। সেই সঙ্গে জামিন চাইবেন। রবিবার রাতে তেমনটাই জানিয়েছেন পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি।

আলোচিত ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় রবিবার চার্জগঠনের শুনানি ছিল। কিন্তু আদালত নির্দেশ দেওয়া সত্বেও অনুপস্থিত ছিলেন পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি। দুজনের হয়ে সময় চেয়েছিলেন আইনজীবী নীলাঞ্জনা রিফাত। কিন্তু সেই আর্জি নাকচ করে চার্জ গঠন করেন বিচারক মোহাম্মদ জুনাইদ। সেই সঙ্গে গরহাজির থাকার জন্য পরীমণি ও তার কস্টিউম ডিজাইনারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর আগে গত ২৫ জুন এই মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে শুনানি শেষে পরীমণির জামিন মঞ্জুর করেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।

গ্রেফতারি পরোয়ানা জারির পরেই এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষা‍ৎকারে  ক্ষোভ উগরে দেন ঢাকাই সিনেমার বিতর্কিত নায়িকা। ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন, ‘পরিচিত ও শুভাকাঙ্ক্ষীদের সবাই অনবরত ফোন করছে, খোঁজখবর নিতে। এটা তো আমার জন্য বাড়তি একটা যন্ত্রণা। বিব্রতকরও। উটকো ঝামেলার মতো। কিছু হলেই জেলে পাঠাবে, তাহলে তো দেশের কেউ কথাই বলবে না। সবাই বোবা হয়ে থাকবে? আমৃত্যু আমি অন্যায় দেখলে কথা বলব, যা আছে কপালে।’ রাতে পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি সংবাদমাধ্যমকে বলেন, ‘সোমবারই আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন চিত্রনায়িকা। আশা করি, আদালতের অভিজ্ঞ বিচারক জামিন মঞ্জুর করবেন।’

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২

রায়নার দাপুটে তৃণমূল নেতা বামদেব মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ