দ্বিতীয়বার বিয়ে করলেন মিথিলার প্রাক্তন স্বামী তাহসান খান, পাত্রী কে জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি : বছরের শুরুতেই ভক্তদের সুখবর দিলেন জনপ্রিয় বাংলাদেশি গায়ক ও অভিনেতা তাহসান খান। ফের বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তিনি। মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন গায়ক।

শনিবার(৪ জানুয়ারী)সকাল থেকেই সমাজমাধ্যমে তাহসান ও রোজার বিয়ের আয়োজনের একাধিক ছবি ছড়িয়ে পড়ে। যা নিয়ে হইচই শুরু হয়েছে নেটপাড়ায়। কেননা কোন রকমের খবর না দিয়ে চুপিচুপি বিয়ে সেরেছেন তাঁরা।নেটিজেনরা এই নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন।

এই পাত্রী আর কেউ না, তিনি হলেন রোজা আহমেদে। প্রায় ১০ বছরের বেশি সময় ধরে তিনি বাংলাদেশে এবং আমেরিকায় ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন রোজা। সামাজিক মাধ্যমেও তাঁর অসংখ্য অনুরাগী রয়েছে।

বিয়ের পর মুখ খুলেছেন তাহসান খান।তিনি জানান, তাঁর স্ত্রী রোজা আহমেদ নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটেলজি নিয়ে পড়াশোনা করেছেন। স্নাতক শেষ করার পর তিনি কসমেটোলজি লাইসেন্স পান। নিউ ইয়র্কের কুইন্সে শুরু করেন তাঁর ব্যবসা। তাঁর প্রতিষ্ঠানটির নাম ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ তাহসান একইসঙ্গে আরও জানান, রোজা একজন সফল উদ্যোক্তাও বটে।

উল্লেখ্য, তাহসান খান বাংলাদেশের বিনোদন শিল্পে গায়ক-গীতিকার, অভিনেতা এবং টেলিভিশন উপস্থাপক হিসেবে সুখ্যাতি কুড়িয়েছেন। এর আগে প্রায় ১৮ বছর আগে ২০০৬ সালের ৭ আগস্ট তাহসান বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী মিথিলার সঙ্গে। তাঁদের একটি কন্যা সন্তানও আছেন। ২০১৭ সালের ৪ অক্টোবর বিচ্ছেদে হয়েছিল তাহসান ও মিথুলার মধ্যে।

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস