বিয়ের আগেই মাতা কি চৌকির আয়োজন, লাল শাড়িতে ঝলমলিয়ে উঠলেন হনসিকা

আগামী ২ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বর অবধি চলবে বিয়ের নানা অনুষ্ঠান। ২ ডিসেম্বর থাকবে তাঁদের সুফি নাইট। আর ৩ তারিখ হবে মেহেন্দি আর সঙ্গীত।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ খবরের চর্চায় এখন অভিনেত্রী হনসিকা মোতওয়ানি। বলিউডের চারিদিকে এখন বিয়ের সানাই। মাত্র কিছুদিনের অপেক্ষা, আগামী ৪ ডিসেম্বর দীর্ঘ দিনের প্রেমিক সোহেল কাঠুরিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন অভিনেত্রী হনসিকা মোতওয়ানি। কয়েকদিন আগেই বিয়ের দিনক্ষণ ঘোষণা করেছেন হনসিকা। এমনকী প্যারিসের আইফেল টাওয়ারের সামনে প্রেমিকার হতে চুম্বন এঁকে সোহেলের বিয়ের প্রস্তাব, সবটা নতুন করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।

সুতরাং তাঁদের বিয়ে নিয়ে বলিউড এখন মাতোয়ারা। প্রাক বিয়ের অনুষ্ঠানের মধ্যেই মাতা কি চৌকির আয়োজন করেছেন দম্পতি। মঙ্গলবার এই অনুষ্ঠানের জন্যে রওনা দিয়েছিলেন হনসিকা-সোহেল। সেই ভিডিও পাপারাজিৎদের ক্যামেরায় বন্দি হতেও বেশি সময় লাগেনি। নেটমাধ্যমে হনসিকার সেই ভিডিও এখন রীতিমতো রাজত্ব করে বেড়াচ্ছে। ভিডিওতে দেখা গিয়েছে, গাড়ির ভিতর সামনের সিটে বসে আছেন অভিনেত্রী। পরনে লাল রঙের ঝলমলে শাড়ি। পাপারাজ্জিরা বিয়ের শুভেচ্ছা জানাতেই তাঁদের ‘ধন্যবাদ’ জানাতে ভুললেন না হনসিকা। অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রে খবর, ‘বিয়ের অনুষ্ঠান শুরুর আগেই মাতা কি চৌকির পরিকল্পনা করছেন তাঁরা।

তাঁদের বিয়ে হচ্ছে জয়পুরে। তবে মুম্বইতেই হবে বিয়ের সমস্ত আয়োজন। আর মুম্বইতেই মাতা কি চৌকির আয়োজন করে ভক্তিমূলক করেছেন তাঁরা।’ যেখানে উপস্থিত থাকবেন শুধুমাত্র অভিনেত্রীর পরিবারের লোকজন। জয়পুরের যোধপুরে বসছে হনসিকার রাজকীয় বিয়ের অনুষ্ঠান। ইতিমধ্যেই প্রস্তুতি শেষ পর্যায়ে। আগামী ২ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বর অবধি চলবে বিয়ের নানা অনুষ্ঠান। ২ ডিসেম্বর থাকবে তাঁদের সুফি নাইট। আর ৩ তারিখ হবে মেহেন্দি আর সঙ্গীত। পরিবারের জন্য থাকছে স্পেশ্যাল পোলো ম্যাচ। হানসিকা এবং সোহেল বহুদিনের বন্ধু। হানসিকার নিজস্ব ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির অন্যতম অংশীদার সোহেল। তবে সোহেলের আগেও একবার বিয়ে হয়েছিল। তবে তাঁর প্রথম বিয়ে বেশিদিন টেকেনি। বিচ্ছেদের পরই প্রেম তাঁদের।

আরও পড়ুনঃ আইফেল টাওয়ারের সামনে হংসিকাকে প্রপোজ সোহেলের

 

তুলসীর বিয়েতে কেন আখের মণ্ডপ তৈরি করা হয় জানেন?

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টাদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক