সৌরভ দাসের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শ্রীতমা, গুজবে কী বললেন অভিনেত্রী?

Share:

নিজস্ব প্রতিনিধি: মাস কয়েক হল শুরু হয়েছে সংসারের সংকীর্তন ধারাবাহিক, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করছেন মানালি দে এবং সব্যসাচী চৌধুরী। অল্প সময়েই মেগার কাহিনী মন জয় করে নিয়েছে দর্শকদের। কমেডিতে ভরপুর সিরিয়ালটিতে বাড়তি সংযোজন পরাণ বন্দোপাধ্যায় এবং শুভাশিস মুখোপাধ্যায়ের অভিনয়। যাঁরা টলিউডের শীর্ষমানের কৌতুক অভিনেতার মধ্যে অন্যতম। যাই হোক, ইতিমধ্যে টিআরপির সেরা পাঁচে জায়গাও বানিয়ে নিয়েছে এই ধারাবাহিক। আর এই ধারাবাহিকের মাধ্যমে দীর্ঘদিন বাদে ছোটপর্দায় কামব্যাক করেছেন অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য, বিপরীতে সৌরভ দাস। ধারাবাহিকে তাঁদের বিয়ে হয়ে গিয়েছে, এখন সেটাই দেখানো হচ্ছে।

তবে ধারাবাহিকে তাঁদের জুটিকে দেখানো মাত্রই জোর চর্চা শুরু হয়েছে। শোনা গিয়েছে, তাঁরা বাস্তবেও সম্পর্কে ছিলেন। এমনটাও আলোচনা হচ্ছে যে, সম্পর্ক ভাঙার পরেও তাঁরা স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন। লাল বেনারসি পরে কনে বেশে শ্রীতম, ধুতি-পাঞ্জাবিতে সৌরভ, দুজনের একটি রোমান্টিক ছবিও ভাইরাল হয়েছে। তা নিয়ে যত্ত আলোচনা। তাঁরা নাকি বাস্তবেও বিয়ে করে ফেলেছেন! অভিনেত্রী শ্রীতমাকে সর্বশেষ ‘তেঁতুল পাতা’ ধারাবাহিকে দেখা গিয়েছিল।

এরপর বিধানসভা নির্বাচনের কাজের জন্যে বেশ কিছুদিন ছোট পর্দায় ফেরেননি তিনি। কিন্তু এবার তিনি পুরোপুরি অভিনয়ে মন দিতে চান। সৌরভের সঙ্গে প্রেমে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে অভিনেত্রী জানিয়েছেন, অনেক দিন পরে ধারাবাহিকে ফিরেছেন। ভাল টিম পেয়েছেন। তাই পেশাদার শিল্পী হিসাবে ভাল অভিনয়ের মাধ্যমে দর্শককে বিনোদন দেওয়া তাঁর দায়িত্ব। তবে ইতিবাচক বা নেতিবাচক, কোনও প্রতিক্রিয়া নিয়েই তাঁর মাথাব্যাথা নেই। আর তিনি কখনই নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে আলোচনা করতে পছন্দ করেননি। তাই এই বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে চান না। তাঁর বিয়ে হয়নি, বিয়ে করলে জানাবেন। বর্তমানে জামাইষষ্ঠীর স্পেশাল পর্বের শুটিং করছেন তিনি, সেটা নিয়েই আপাতত ব্যস্ত।

স্বাধীনতা দিবসে দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে বিশেষ সম্মান মুখ্যমন্ত্রীর

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী

বঙ্গোপসাগরের নিম্নচাপের তাণ্ডব, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে মৃত্যু ৭ শ্রমিকের, আহত একাধিক

একঘেয়ে পায়েস খেয়ে অরুচি? স্বাদ বদলে বানান নারকেল-মাখানার ক্ষীর

সূর্য-বুধের মহাযোগ, ভাগ্য খুলতে পারে ৫ রাশির! আসবে অর্থ ও সাফল্য

মঙ্গলের উল্টো চাল, রাহুর নক্ষত্রে গোচর, কপাল পুড়বে ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: মায়ের পরামর্শ নিন, বিপদে কাজে লাগবে, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান…

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম