ফের টলিপাড়ায় সানাইয়ের সুর, তৃণমূল নেতাকে বিয়ে করছেন ‘সোহাগ জল’ সিরিয়ালের বেণী বৌদি

অবশেষে ২০২৩-এ পয়লা মে-তে গাঁটছড়া বাঁধতে চলেছেন তাঁরা। আপাতত দু’জনের মধুচন্দ্রিমার কোনও পরিকল্পনা নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের পাশাপাশি টলিপাড়াতেও বিয়ের হিড়িক। চলতি বছরের শুরু থেকেই বলিউডে বিয়ের মেজাজ। ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমির সূর্যগড় প্রাসাদে সিদ্ধার্থ-কিয়ারার রাজকীয় বিয়ে নিয়ে এখনও উত্তাল সোশ্যাল মিডিয়া। তার মধ্যেই গতকাল দীর্ঘদিনের প্রেমিক সমাজবাদী পার্টির যুব নেতা ফাহাদ আহমদকে একেবারে চুপিসাড়েই বিয়ে করে সবাইকে চমকে দিলেন বলিউডের অন্যতম অভিনেত্রী স্বরা ভাস্কর। তাঁদের হঠাৎ বিয়ের কারণে এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে স্বরা-ফাহাদ। যাই হোক, বলিউডের পাশাপাশি পিছিয়ে নেই টলিউডও।

গতমাসেই বিয়ের পিঁড়িতে বসেছেন জনপ্রিয় বাংলা টেলিভিশন অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়, এছাড়াও দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন টলিপাড়ার বাহামণি, সুদীপ্তা চক্রবর্তী। এছাড়াও ভালোবাসা দিবসে গাঁটছড়া বাঁধলেন রূপসা। সুতরাং টলিপাড়াতেও বিয়ের সাজো সাজো রব। এবার এই তালিকায় জুড়তে চলেছে আরও একটি নাম। আগামী মে মাসে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। রাজনীতি পরিবারের বউ হচ্ছেন সুদীপ্তা। কারণ তাঁর হবু স্বামীর পাশাপাশি শ্বশুরবাড়ির সকলে আদ্যোপান্ত রাজনীতির সঙ্গে যুক্ত।

প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সীর পুত্র সৌম্য বক্সীকে বিয়ে করছেন অভিনেত্রী। প্রায় তিন বছরের সম্পর্ক তাঁদের। অবশেষে মে মাসে চার হাত এক হবে৷ বিয়ের প্রসঙ্গে সুদীপ্তা এক বেসরকারি সংবাদমাধ্যমকে জানান, এখন রাত ২টো পর্যন্ত শুধু বিয়ের আলোচনাই চলছে। এমনকী তাঁর বাড়ি থেকেও তাঁর শ্বশুরবাড়িতে বিয়ের প্রস্তুতি তুঙ্গে। সায়েন্স সিটির পিছনে বসবে তাঁদের বিয়ের আসর। বৌভাত হবে নিকোপার্কে। বিরিয়ানি, পোলাও, মাটন কোর্মা সবই থাকছে মেনুতে৷ বৌভাতে নিমন্ত্রিতর সংখ্যা প্রায় আড়াই হাজার। কিন্তু বিয়ের তারিখটা শ্রমিক দিবসের দিন, আগামী ১মে। ২০২১ সালেই বিয়ে হওয়ার কথা ছিল সৌম্য আর সুদীপ্তার। কিন্তু করোনার ভয়াবহতার কারণে তা পিছিয়ে যায়। অবশেষে ২০২৩-এ পয়লা মে-তে গাঁটছড়া বাঁধতে চলেছেন তাঁরা। আপাতত দু’জনের মধুচন্দ্রিমার কোনও পরিকল্পনা নেই। বর্তমানে সুদীপ্তা অভিনয় করছেন ‘সোহাগ জল’ সিরিয়ালে।

পুজোয় রেস্তরাঁর খাবার খেয়ে পেটের দফারফা? শরীর সুস্থ করতে কী খাবেন, কী এড়াবেন

২৩ অক্টোবর আরশোলাদের বিক্ষোভে সামিল হচ্ছেন নির্মলা সীতারামনের স্বামী

ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান, কলকাঠি নেড়েছেন নকভি

দুর্গা প্রতিমা বিসর্জনের সময়ে বিদ্যু‍‍ৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু, ঝলসে গেলেন আরও ১০

দশমীতে বিশ্ববাংলা রেস্তরাঁয় অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকল ও পুলিশ

সূর্যের গোচরে আগামী ১৫ দিন অর্থ লাভের যোগ চার রাশির জাতকদের ভাগ্যে

দুর্গাপুজোর মেলায় ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক, হাসপাতালে ভর্তি ১০, আশঙ্কাজনক ২

জানসেন-রাবাডার আগুনে বোলিংয়ে ৯৯ রানে খতম অস্ট্রেলিয়ার ইনিংস

৭ দিন জেলে কাটানোর পর মুক্তি পাচ্ছেন আরশোলাদের দুই নেতা সৌরভ-আশুতোষ

শুক্রবারের বদলে এবার থেকে মাদ্রাসায় রবিবার সাপ্তাহিক ছুটি, বড় পদক্ষেপ রাজ্য সরকারের

চোরবাগানে পদপিষ্ট কাণ্ড: অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের

টাইগারের উপর হামলার পর তটস্থ অক্ষয়, বুলেটপ্রুফ কাচ দিয়ে মুড়ে ফেললেন বাড়ি

সিনেমাহলে খাবি খাচ্ছে DESU 7, ডেব্যুু পরিচালক হিসেবে ডাহা ফেল দেব

শিষ্টাচার ভেঙে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা, পদ হারালেন রাজশাহীর বিভাগীয় কমিশনার