ক্রিকেটের পাশাপাশি বিনোদনে ডেবিউ, স্পাইডারম্যানের কন্ঠে এবার শুভমন গিল

শুভমান গিলের প্রিয় সুপার হিরোও হলেন স্পাইডার-ম্যান, পাশাপাশি ছবিতে তাঁর কণ্ঠ দেওয়ার জন্য প্রথম ক্রীড়া ব্যক্তিত্ব হয়ে উঠছেন শুভমন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেট কেরিয়ারের পাশাপাশি অভিনয় জগতেও ডেবিউ করলেন শুভমন গিল। সোজাসুজি হলিউড। বর্তমানে অভিনেত্রী সারা আলি খানের সঙ্গে শুভমনের সম্পর্ক রয়েছে সংবাদের চর্চায়। মাঝে মধ্যেই তাঁদের একসঙ্গে প্রকাশিত নানারকম ছবি সোশ্যাল মিডিয়ায় হৈচৈ ফেলে দেয়। সচীন কন্যা সারা তেন্ডুলকরের সঙ্গেও একসময় সম্পর্কে ছিলেন শুভমন। এবার সরাসরি ক্রিকেট ছেড়ে বিনোদনে। গতসপ্তাহে মুক্তি পেয়েছে ‘স্পাইডার-ম্যান: অ্যাক্রোস দ্য স্পাইডার ভার্স’-এর ট্রেলার। যা মুক্তির সঙ্গে সঙ্গেই উত্তেজিত হয়ে গিয়েছেন ভক্তরা। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর বিশাল সাফল্যের পর, ভক্তরা স্পাইডারম্যানের নতুন সংস্করণের জন্যে অপেক্ষায় ছিলেন। অবশেষে মুক্তি পেল ‘স্পাইডার-ম্যান: অ্যাক্রোস দ্য স্পাইডার ভার্স’-এর ট্রেলার। এবার নিশ্চয়ই ভাবছেন, শুভমন গিলের সঙ্গে ‘স্পাইডার-ম্যান: অ্যাক্রোস দ্য স্পাইডার ভার্স’-এর কী সম্পর্ক?

এই ছবিটি ভারতীয়দের জন্যেও বিশেষ, কারণ ফিল্মের হিন্দি এবং পাঞ্জাবি সংস্করণটির ডাবিং করছেন ক্রিকেটার শুভমান গিল। ছবিতে অভিনীত পবিত্র প্রভাকরের চরিত্রটির কন্ঠদান করবেন শুভমন গিল। ব্যাটিং দক্ষতার সঙ্গে সঙ্গে, গিলের এই দক্ষতাও ভারত জুড়ে সমস্ত ভক্তদের মন জয় করতে প্রস্তুত। শুভমান গিলের প্রিয় সুপার হিরোও হলেন স্পাইডার-ম্যান, পাশাপাশি ছবিতে তাঁর কণ্ঠ দেওয়ার জন্য প্রথম ক্রীড়া ব্যক্তিত্ব হয়ে উঠছেন শুভমন। এটি হলিউডের অন্যতম বড় ফ্র্যাঞ্চাইজি।

স্পাইডারম্যানকে তাঁর কণ্ঠ দেওয়ার বিষয়ে শুভমন বলেছেন, “আমি স্পাইডার-ম্যান দেখে বড় হয়েছি, এবং সে আমার দেখা সবচেয়ে রিলেটেবল সুপারহিরোদের একজন। যেহেতু সিনেমাটিতে প্রথমবার ভারতীয় স্পাইডার-ম্যান ডেবিউ করবেন। তাই পর্দায়, হিন্দি এবং পাঞ্জাবি ভাষায় আমাদের ভারতীয় স্পাইডার-ম্যান, পবিত্র প্রভাকরের কণ্ঠস্বর হওয়া আমার জন্য একটি অসাধারণ অভিজ্ঞতা। আমি এই সিনেমার মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।” ২ জুন মুক্তি পাচ্ছে এই ছবি। ‘স্পাইডার-ম্যান: অ্যাক্রোস দ্য স্পাইডার-ভার্স’ ইংরেজি, হিন্দি, তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালম, গুজরাটি, মারাঠি, পাঞ্জাবি এবং বাংলা ভাষায় প্রেক্ষাগৃহে হিট করবে।

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ