প্রবীণ অভিনেত্রী বাসন্তীর চিকিৎসার জন্যে আর্থিক সাহায্য চাইলেন ভাস্বর চট্টোপাধ্যায়

সন্তানরাও মুখ ফিরিয়েছেন! তাই এবার প্রবীণ অভিনেত্রীর জন্য আর্থিক সাহায্য চাইলেন ভাস্বর। সম্প্রতি ‘গীতা এল বি’ সিরিয়ালের শুটিংয়ের মাঝেই অসুস্থ হয়ে পড়েছিলেন বাসন্তীদেবী।

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা ১৫ দিন ধরে দমদমের এক বেসরকারি হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। টলিপাড়ার অত্যন্ত সুপরিচিত একটি নাম বাসন্তী চট্টোপাধ্যায়ের। স্বর্ণযুগ থেকে তিনি টলিউডে রাজত্ব করছেন। যদিও বর্তমানে টলিউডের ছোটপর্দার নিয়মিত মুখ বাসন্তী চট্টোপাধ্যায়। কিন্তু বহুদিন ধরেই তাঁর দেখা মিলছিল না সিরিয়ালগুলিতে। অবশেষে খবরে আসে, দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ, কোমায় রয়েছেন। তাঁকে দেখার মতো কেউ নেই। ছেলে এবং মেয়ে থাকতেও তিনি অসহায়। খোঁজও নেয় না কেউ। তাই অভিনেত্রীর গাড়ির চালক তাঁকে হাসপাতালে ভর্তি করিয়েছেন। যিনি অভিনেত্রীর হাসপাতালে ভর্তি হওয়ার দিন কয়েক আগে তাঁর ড্রাইভারের চাকরি ছেড়ে দেন। কারণ অভিনেত্রী নিজেই বলেছিলেন, তাঁর কাজ নেই এখন তাই ড্রাইভারের খরচা দিতে পারবেন না। কিন্তু গাড়ির চালক দীর্ঘদিন ধরেই বাসন্তীদেবীর সঙ্গে ছিলেন। তাই মাঝে মধ্যেই যোগাযোগ করতে আসতেন।

তিনিই শেষমেশ ধার-দেনা করে বাসন্তীদেবীর হাসপাতালের বিল মেটান। অভিনেত্রীর ছেলে-মেয়ে হাসপাতালে তাঁর সঙ্গে দেখা করতে এলেও কোনও আর্থিক সাহায্য করেননি বলে দাবি অভিনেত্রীর গাড়ির চালকের। শোনা গিয়েছিল, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত তাঁকে আর্থিক সাহায্যের জন্যে হাত বাড়িয়েছিলেন। কারণ অনেক বাংলা ছবিতে বাসন্তীদেবীর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন টলিউডের আরেক অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। এই মূহুর্তে জীবনমরণ যুদ্ধের সম্মুখীন প্রবীণ অভিনেত্রী। বিগত কয়েক দিনে হাসপাতালে বিল বেড়েই চলেছে। সন্তানরাও মুখ ফিরিয়েছেন! তাই এবার প্রবীণ অভিনেত্রীর জন্য আর্থিক সাহায্য চাইলেন ভাস্বর। সম্প্রতি ‘গীতা এল বি’ সিরিয়ালের শুটিংয়ের মাঝেই অসুস্থ হয়ে পড়েছিলেন বাসন্তীদেবী। দীর্ঘদিন ধরেই ক্যানসারে আক্রান্ত তিনি। তাই প্রবীণ অভিনেত্রীর চিকিৎসার সাহায্যের জন্যে ভক্তদের কাছ থেকে সাহায্য চাইলেন ভাস্বর।

তিনি ফেসবুক পোস্টে তিনি লিখলেন, “সকলের প্রিয় অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় অসুস্থ দীর্ঘদিন। ক্যান্সার ছাড়াও নানান ধরনের অসুস্থতা রয়েছে তাঁর। সম্প্রতি কিডনির এবং হার্টের সমস্যার জন্য অনেক দিন আইসিইউ ভর্তি আছেন। দমদম স্টেশন সংলগ্ন একটি ছোট নার্সিংহোমে ভর্তি রয়েছেন তিনি। পারিবারিক অবস্থা একেবারেই স্বচ্ছল লয়। তার মধ্যে বছরে কয়েকবার অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি থাকতে হয় তাঁকে। আমরা সবাই যে যার মতো করে চেষ্টা করছি। আপনাদেরও পাশে চাই। নীচে বাসন্তী দির একাউন্ট নাম্বার দিয়ে দেওয়া হলো, পাশে দাঁড়ান। শেয়ার করুন।” সঙ্গে বাসন্তিদেবীর ব্যাঙ্ক ডিটেলসও দিয়েছেন। দেখে নিন বিশদ সমস্ত তথ্য।

Basanti Chatterjee
SBI, B.T. Road
Account no- 34560424532
IFSC – SBIN0003721
CIF code -88069126985

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

পাইপলাইন বসানোর কাজ চলাকালীন চুঁচুড়ার রাস্তায় বড়সড় ধস, ছুটে গেলেন এলাকার বিধায়ক

গেরুয়া কুপনে বাস থেকে তোলা আদায়, শোরগোল গুসকরায়

ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, সল্টলেকে মৃত্যু CISF জওয়ানের

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?

শহরে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ দুই রোগী!

তাপমাত্রা বাড়লেই কন্ট্রোল রুমে অ্যালার্ট, মেট্রো স্টেশনে বসছে স্মার্ট সেন্সর