সিজেপি আন্দোলনকারীকে ধর্ষণ-খুনের হুমকি, কড়া নিন্দায় সরব ভূমি পেডনেকার

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ায় হেনস্থা ও ধর্ষণ-খুনের হুমকির বিরুদ্ধে সরব হলেন বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকার। এক তরুণী আন্দোলনকারীকে লক্ষ্য করে আসা হুমকির কড়া নিন্দা জানিয়ে সামাজিক মাধ্যমে বার্তা দিলেন তিনি। তাঁর বক্তব্য, মতপ্রকাশের কারণে কোনও মহিলাকে ভয় দেখানো, অপমান করা বা মানসিকভাবে বিপর্যস্ত করে তোলা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।

ভূমি জানান, তিনি একটি সাক্ষাৎকারে ওই তরুণীকে দেখেছেন যেখানে মেয়েটিকে ভীষণ আতঙ্কিত মনে হচ্ছিল। অভিনেত্রীর দাবি, সেই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই তরুণীটি ধর্ষণ ও খুনের হুমকি পাচ্ছে। শুধু তিনিই নন, তাঁর মা ও পরিবারের অন্যান্য সদস্যদেরও একই ধরনের হুমকির মুখে পড়তে হয়েছে। এই ঘটনার নিন্দা করে ভূমি বলেন, কোনও মতের সঙ্গে দ্বিমত থাকতেই পারে, কিন্তু তার জন্য কাউকে ভয় দেখানো বা মানসিকভাবে চাপে ফেলা কখনও সমর্থনযোগ্য নয়। বিশেষ করে মহিলাদের বিরুদ্ধে এই ধরনের হেনস্থা বন্ধ হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন অভিনেত্রী। তিনি বলেন, জনপ্রিয় ব্যক্তি হিসেবে তিনিও অনলাইন ট্রোলিং ও হেনস্থার শিকার হয়েছেন। এই ধরনের আচরণ একজন মানুষের মানসিক স্বাস্থ্যের উপর দীর্ঘমেয়াদি ও গভীর প্রভাব ফেলে। তাই সামাজিক মাধ্যমে দায়িত্বশীল আচরণের প্রয়োজন রয়েছে।

আরও পড়ুন: আগাম জামিনের আর্জি খারিজ হতেই গ্রেফতারির আশঙ্কা বাড়ল সুমিত রায়ের

ভিডিওর ক্যাপশনে ভূমি লেখেন, ‘ধর্ষণ ও খুনের হুমকি কখনও গ্রহণযোগ্য নয়। ঘৃণা ও আগ্রাসন বন্ধ হোক।’ তাঁর মতে, মতপার্থক্য থাকলেও তা যেন কখনও ব্যক্তিগত আক্রমণ বা হিংসার রূপ না নেয়। উল্লেখ্য, কয়েকদিন আগেই দিল্লির যন্তর মন্তরে নিট ইউজি ২০২৬ আন্দোলনের সময় বিক্ষোভকারীদের ব্যবহৃত আপত্তিকর ভাষা নিয়ে মন্তব্য করেছিলেন ভূমি পেডনেকার। সেই মন্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় সমালচনার মুখেও পড়তে হয়েছিল তাঁকে। সমালোচকদের একাংশের অভিযোগ ছিল, বিক্ষোভ চলাকালীন পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তিনি কিছু বলেননি। তবে সাম্প্রতিক ভিডিও বার্তায় অভিনেত্রী স্পষ্ট করেছেন, মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও কাউকে ধর্ষণ বা খুনের হুমকি দেওয়া কোনওভাবেই মেনে নেওয়া যায় না।

ভোজন রসিকদের জন্যে সুখবর! মিলিনিয়াম পার্কে দু’দিন ব্যাপী খাদ্যমেলার আয়োজন রাজ্য সরকারের

শ্বশুরবাড়িই ছিল পাক গুপ্তচরের গোপন ডেরা! ধৃত শফিকুলকে ঘিরে তদন্তে চাঞ্চল্যকর তথ্য

‘ছেড়ে যেও না’, প্রতিবেশী ভারতীয় দম্পতিকে হাত ধরে অনুরোধ মার্কিন মহিলার, ভাইরাল ভিডিও

মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই