আগাম জামিনের আর্জি খারিজ হতেই গ্রেফতারির আশঙ্কা বাড়ল সুমিত রায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: শালবনি জমি প্লট দুর্নীতি মামলায় বড় ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের  আপ্ত সহায়ক সুমিত রায়। তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। এর ফলে এই মামলায় তাঁর গ্রেফতারির আশঙ্কা আরও বেড়ে গেল বলে মনে করছে আইনজীবীদের একাংশ। সোমবার কলকাতা হাইকোর্টে আগাম জামিনের মামলা খারিজ করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

আদালতের পর্যবেক্ষণ, সরকারি জমির প্লট বরাদ্দকে ঘিরে ওঠা দুর্নীতির অভিযোগ অত্যন্ত গুরুতর। তদন্তে ইতিমধ্যেই গ্রেফতার হওয়া দুই অভিযুক্তের বয়ানে সুমিত রায়ের নাম উঠে এসেছে বলেও আদালতে জানানো হয়। সেই কারণেই তদন্তের স্বার্থে তাঁকে আগাম জামিন দেওয়া উচিত হবে না বলে মত আদালতের। অন্যদিকে, ডেবরা চাকরি দুর্নীতি মামলায় অবশ্য কিছুটা স্বস্তি পেয়েছেন সুমিত রায়। ওই মামলায় শর্তসাপেক্ষে তাঁকে আগাম জামিন দিয়েছে আদালত। নির্দেশ অনুযায়ী, আগামী ১০ দিনের মধ্যে তদন্তকারী আধিকারিকের সামনে হাজিরা দিতে হবে এবং তদন্তে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করতে হবে।
তদন্তকারী সংস্থার দাবি, চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রায় ৩০ লক্ষ টাকার দাবি করা হয়েছিল। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, এর মধ্যে ৬ লক্ষ টাকার লেনদেনও হয়েছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। উল্লেখ্য, একাধিক মামলায় সুমিত রায়ের নাম সামনে এসেছে। গত সপ্তাহে তোলাবাজির একটি মামলার তদন্তে তার নিউ আলিপুরের ঠিকানায় পৌঁছয় পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় দায়ের হওয়া একটি এফআইআরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী সুমিত রায়, বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে ‘সেবাশ্রয়’-এর নামে তোলাবাজির অভিযোগ আনা হয়েছে। সেই মামলার তদন্তও এখনও চলছে।

পূর্বাভাস মতোই শহরে ঝেঁপে নামল বৃষ্টি, রাত বাড়লে দুর্যোগ বাড়ার আশঙ্কা

৫ কোটি টাকা তোলা চেয়ে ভবানীপুরের ব্যবসায়ীকে খুনের হুমকি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের!

লেবাননে ভয়ঙ্কর ফসফরাস বোমা হামলা চালাল ইজরায়েল  

দুর্নীতিতে অভিযুক্ত ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ক্রিকেটারকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করল ICC

সিজেপি আন্দোলনকারীকে ধর্ষণ-খুনের হুমকি, কড়া নিন্দায় সরব ভূমি পেডনেকার

৩১ বছর পর গড় হাতছাড়া নবীনের! ‘হেরো’ অপবাদ ঘুচিয়ে বাঁকিপুরে বাজিমাত প্রশান্তের

তারকেশ্বরে জল ঢালতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন নন্দীগ্রামের পুণ্যার্থী, জখম ২

সম্পত্তি নিয়ে বিবাদ, রাগে আড়াই বছরের সন্তানকে গলা টিপে খুন ‘গুণধর’ বাবার, চাঞ্চল্য বাদুড়িয়ায়

দুর্ঘটনা এড়াতে শাড়ি-সালোয়ার পরে দিঘার সমুদ্রে নামা নিষিদ্ধ হচ্ছে! বড় ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

পড়ুয়াদের বিরুদ্ধে FIR দায়ের করা হবে না, নিটকাণ্ডে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

আগাম জামিনের আর্জি খারিজ হতেই গ্রেফতারির আশঙ্কা বাড়ল সুমিত রায়ের

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হলেন অনিল ভার্মা

টুলু মণ্ডলকে ঘিরে বিতর্কের মাঝে ক্লোজ মহম্মদবাজারের দুই সাব ইন্সপেক্টর