বড় ঘোষণা! আমির-সানি-রাজকুমার, তিন আইকনের সমন্বয়ে তৈরি হচ্ছে ‘লাহোর ১৯৪৭’

আমি এবং AKP-এর পুরো টিম, আমাদের পরবর্তী, সানি দেওল অভিনীত, রাজকুমার সন্তোষী পরিচালিত, লাহোর, ১৯৪৭ শিরোনামের ঘোষণা করতে পেরে উত্তেজিত

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে মনব্রত ভেঙে কাজে ফিরলেন বলিউডের মিঃ পারফেক্টশনিস্ট আমির খান। এবার তিনি জুটি বাঁধতে চলেছেন সানি দেওলের সঙ্গে। গত বছর ‘লাল সিং চাড্ডা’-র চরম ব্যর্থতার পর অভিনয় থেকে কয়েক বছর বিরতি নেওয়ার কথা জানিয়েছেন আমির খান। এমনকী এও বলেছিলেন, তিনি কেরিয়ারের চাপে এতদিন পরিবারকে সময় দিতে পারেননি। তাই এবার পরিবারকে সময় দেবেন। যখন মন চাইবে আবারও কাজ শুরু করবেন। তবে তাঁর প্রযোজনা সংস্থার কাজ চলবে। মাঝে মধ্যেই সামাজিক কাজে দেখা যায় আমিরকে।

দিন কয়েক আগেই হিমাচল প্রদেশের ভয়াবহ বর্ষণে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ২৫ লাখ টাকা মুখ্যমন্ত্রীর তহবিলে দান করেন অভিনেতা। যাতে ভক্তদের কাছ থেকে অনেক প্রশংসা কুড়িয়েছেন নায়ক। যাই হোক, এবার সবকিছু সামলে কাজে ফিরলেন আমির খান। এদিকে এই মূহুর্তে গদর 2-এর সাফল্য সপ্তম সাগরে ভাসছেন অভিনেতা সানি দেওল। এবার তিনি আমির খানের সঙ্গে জুটি বাঁধছেন রাজকুমার সন্তোষীর ছবিতে। তবে ক্যামেরার সামনে নয়, ক্যামেরার পেছনে আমির আন। হ্যাঁ, এই ছবির প্রযোজক আমির খান। ছবির নাম দেওয়া হয়েছে, ‘লাহোর, 1947’ এবং এতে প্রধান চরিত্রে অভিনয় করবেন সানি দেওল। ছবিটি আমির খান প্রোডাকশনের (AKP) ১৭ তম প্রযোজনা চিহ্নিত করবে। সুতরাং, সানি, আমির এবং সন্তোষীর এই শক্তিশালী ত্রয়ী নিয়ে, ছবিটি ইতিমধ্যে প্রত্যাশা বাড়িয়েছে।

এদিন আমির খান প্রোডাকশন তাঁদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সুখবরটি শেয়ার করে লিখেছেন, “আমি এবং AKP-এর পুরো টিম, আমাদের পরবর্তী, সানি দেওল অভিনীত, রাজকুমার সন্তোষী পরিচালিত, লাহোর, ১৯৪৭ শিরোনামের ঘোষণা করতে পেরে উত্তেজিত এবং খুশি। অসীম প্রতিভাবান সানি এবং আমার প্রিয় পরিচালকদের একজন রাজ সন্তোষীর সঙ্গে সহযোগিতা করার জন্য উন্মুখ। আমরা যে যাত্রা শুরু করেছি তা সবচেয়ে সমৃদ্ধ হবে। আমরা আপনার দোয়া চাই।” রাজকুমার সন্তোষী এবং সানি দেওল এর আগে ‘ঘায়াল’, ‘দামিনী’ এবং ‘ঘটক’ সহ তিনটি বক্স অফিস হিট ছবি উপহার দিয়েছেন বলিউডকে। ‘লাহোর, 1947’ তাদের আইকনিক কাল্ট ক্লাসিক ‘আন্দাজ আপনা আপনা’-এর পরে আমির খান এবং সন্তোষীর পুনর্মিলনকে চিহ্নিত করছে। উল্লেখযোগ্যভাবে, সানি দেওল সম্প্রতি ‘গদর ২’ দিয়ে বক্স অফিস ভেঙেছে, যেটি ৫০০ কোটি রুপি আয় করেছে এবং এটি কেবল বছরের নয় বরং সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ উপার্জনকারী চলচ্চিত্র হিসেবে চিহ্নিত হয়েছে!

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্য়ে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান