বিগবস ১৯-এর বড় চমক! প্রতিযোগী হতে পারেন প্রাক্তন আমেরিকান বক্সার মাইক টাইসন

বার শোনা যাচ্ছে, বিখ্যাত আমেরিকার প্রাক্তন বক্সার মাইক টাইসনও সলমান খান-পরিচালিত শোতে অংশ নিতে করেন, ইতিমধ্যেই তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিগবস ১৯-এর জন্যে অধীর আগ্রহে বসে আছেন ভক্তরা। আগেই ঘোষণা হয়েছিল যে, এই সিজনে থাকবে একাধিক চমক। কেননা বিগবসের এবারের সিজন প্রায় ৬ মাস ধরে অনুষ্ঠিত হতে চলেছে। যা বিগবসের ইতিহাসে প্রথম। পাশাপাশি জানা গিয়েছিল যে, এ বছর বিগবসে কোনও ইউটিউবার, ইনফ্লুয়েন্সার জায়গা পাবে না। শুধুমাত্র তারকাদের নিয়েই শোটি প্রতিযোগীদের তালিকা তৈরি করেছে। এদিকে অতীতে বিগবসে অনেক আন্তর্জাতিক সেলিব্রিটিরা অংশ নিয়ে ছিলেন। অতিথি হিসেবে শোতে ঝড় তুলেছেন তাঁরা। এবার শোনা যাচ্ছে, বিখ্যাত আমেরিকার প্রাক্তন বক্সার মাইক টাইসনও সলমান খান-পরিচালিত শোতে অংশ নিতে করেন, ইতিমধ্যেই তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

বিগ বস ১৯-এর সঙ্গে যুক্ত একটি সূত্র জানিয়েছে, “আমরা শোতে টাইসনকে আনার জন্যে যোগাযোগ করেছি। আমি তাঁর দলের সঙ্গে অগ্রিম আলোচনা করছি, এবং বর্তমানে তার পারিশ্রমিক নিয়ে আলোচনা চলছে। যদি চুক্তিটি কার্যকর হয়, তাহলে তিনি অক্টোবরে এক সপ্তাহ বা ১০ দিনের জন্য ঘরে প্রবেশ করবেন। তবে তারিখগুলি এখনও চূড়ান্ত হয়নি।” সুতরাং, এর অর্থ হল টাইসন প্রতিযোগী হিসেবে নয় বরং অতিথি হিসেবে আসবেন। তবে টাইসনকে নেওয়ার কারণ কী? বিগ বস ১৯-এর সূত্রটি জানিয়েছে, “আমাদের কাছে কোনও আন্তর্জাতিক প্রতিযোগী ছিল না। আন্তর্জাতিক প্রতিযোগীরা এর আগের মরসুমগুলিতে শোটির আকর্ষণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাই টাইসনকে নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। এখনও পর্যন্ত, আমরা বিগ বস-এ সানি লিওন, নোরা ফাতেহি, পামেলা অ্যান্ডারসন, এলি আভরাম, নাতাসা স্টানকোভিচ, আবদু রোজিক, আওরা, ক্লডিয়া সিয়েসলা এবং জেড গুড্ডির মতো অনেক আন্তর্জাতিক সেলিব্রিটিদের দেখেছি। শোতে অন্য সবাই প্রতিযোগী হিসেবে এসেছিলেন, তবে পামেলা অ্যান্ডারসনকে অতিথি হিসেবে দেখা গিয়েছিল। তাঁরা শোয়ের ভাল আকর্ষণ বাড়িয়েছিল।”

বিগ বস ১৯-এর প্রিমিয়ার হবে ২৪ অগস্ট, থেকে কালারস টিভি এবং জিও হটস্টারে। জানা যাচ্ছে, এই শোয়ের জন্যে সলমান খান পুরো শেষ পর্যন্ত সঞ্চালনায় থাকবে না। যে কারণে ফারাহ খান এবং অনিল কাপুরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিগবসের এ সিজনের জন্যে সলমান খান প্রায় ১৫০ কোটি টাকা পারিশ্রমিক পাচ্ছেন।

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ১৬

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের