৫ লক্ষ টাকা তোলা না দেওয়ায় ডাক্তারকে বাসনপত্র দিয়ে বেধড়ক মার, কাঠগড়ায় ‘বিগ বস’ প্রতিযোগী

এবার পাঁচ লক্ষ টাকা তোলা আদায়ের অভিযোগ উঠল 'বিগ বস মরাঠি' প্রতিযোগী তথা জনপ্রিয় নেটপ্রভাবী দিব্যা শিন্ডের বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সংবাদের শিরোনামে ফের বিনোদন জগতের বিতর্কিত মুখ। এবার পাঁচ লক্ষ টাকা তোলা আদায়ের অভিযোগ উঠল ‘বিগ বস মরাঠি’ প্রতিযোগী তথা জনপ্রিয় নেটপ্রভাবী দিব্যা শিন্ডের বিরুদ্ধে। শুধু তাই নয়, টাকা না পেয়ে পুণের এক অবসরপ্রাপ্ত সরকারি চিকিৎসকের বাড়িতে চড়াও হয়ে তাঁকে বেধড়ক মারধরের মতো অভিযোগও উঠেছে। চিকিৎসকের গাড়ি লুঠ করার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। এই মামলা দিব্যা ও তাঁর ৬ সঙ্গীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রের খবর, আক্রান্ত চিকিৎসকের নাম ডক্টর বিদ্যাধর গায়কওয়াড়। তিনিন পুণের ক্যান্টনমেন্টে বোর্ডের প্রাক্তন চিফ মেডিক্যাল অফিসার। পাশাপাশি তিনি ‘করুণাদীপ ফাউন্ডেশন’ নামে এক সামাজিক সংগঠনের সদস্যও। সম্প্রতি ওই সংস্থার তরফ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অভিযোগ, দিব্যাকে সেখানে আমন্ত্রণ না জানানো হলেও তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন এবং বক্তব্য রেখেছিলেন। এরপরেই দিব্যা দাবি করেন যে, তাঁর উপস্থিতির জন্যেই এই অনুষ্ঠানের ব্যাপক প্রচার হয়েছে। তাই তাকে ৫ লক্ষ টাকা পারিশ্রমিক দিতে হবে। এরপর নির্যাতিত ওই চিকিৎসক গুগল পে-এর মাধ্যমে দিব্যাকে ৫০ হাজার টাকা দেন। অভিযোগ, এর পর থেকেই দিব্যা ও তাঁর সঙ্গীরা ক্রগাগত চিকিৎসককে হুমকি দিচ্ছেন। তিনি টাকা দিতে অস্বীকার করলে, তাঁকে ক্রমাগত মারধরের হুমকি দিচ্ছিলেন দিব্যা। এরপরে ওই চিকিৎসককে হোটেলে ডেকে আবারও টাকা দাবি করেন দিব্যা। টাকা না দিলে গুন্ডা দিয়ে মারধর করা হবে বলেও হুমকি দেওয়া হয়।

এরপর গত ২৪ সেপ্টেম্বর ‘বিগ বস মরাঠি’ প্রতিযোগী তাঁর দলবল নিয়ে চিকিৎসকের বাড়িতে পৌঁছন বলে অভিযোগ। চিকিৎসকের মুখে, পেটে ও পিঠে নির্মমভাবে লাথি ও ঘুষি মারা হয়। হামলাকারীরা তাঁকে মারধর করার জন্য ধারালো অস্ত্র, লাঠি, বেল্ট এবং লোহার বাসনপত্র ব্যবহার করেন। এক পর্যায়ে চিকিৎসক তাঁকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেন, বলেন তিনি পক্ষাঘাতগ্রস্ত রোগী। তাঁকে। কিন্তু তাঁর কথায় কেউ কর্ণপাত করেনি। পাঁচ লাখ টাকা আদায়ে ব্যর্থ হয়ে তাঁরা চলে যাওয়ার সময় ডাক্তারের গাড়ি লুঠ করে নিয়ে যায়। এখন চিকিৎসকের মাথায় গভীর আঘাত লেগেছে এবং সেখানে সেলাই পড়েছে। আর পুলিশ এই ঘটনায় তদন্তে নেমেছে। 

যত কাণ্ড নন্দীগ্রামে, উপ নির্বাচনের আগে মমতাপন্থী নেতাদের বাড়িতে হানা পুলিশের

মেলেনি আবাসে ঘর, গভীর রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, ঘুমের মধ্যেই মৃত্য বৃদ্ধের

লাস্যময়ী অভিনেত্রীকে গোপনে বার্তা পাঠান ক্রিকেটাররা, চ্যাট দেখে স্তম্ভিত শেহবাগ

গুয়াহাটিতে পা রাখতেই আরশোলাদের মুখপাত্র আশুতোষকে আটক করে অজ্ঞাতস্থানে নিয়ে গেল পুলিশ

পুরভোটকে মাথায় রেখে বিজেপি বিধায়কদের বাড়তি দায়িত্ব, গুরুত্ব বাড়ল সজলের

রানাঘাটে দোকানে হামলা! শূন্যে গুলি চালিয়ে খুনের হুমকি, উদ্ধার তাজা গুলির খোল

সুগন্ধি চাল নয়, লুচি দিয়েই বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের পায়েস

মুখ্যমন্ত্রীর মৃত্যুকামনা করলেন হুমায়ুন কবীর, নওদার বিধায়কের মন্তব্যে শোরগোল

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

‘কেরলমে এসআইআর ভাল, আর পশ্চিমবঙ্গে তেতো,’ বিরোধীদের তোপ মুখ্যমন্ত্রীর

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ৫২ বছরের ঝাড়ুদার, চাঞ্চল্য পুনেতে

ঘরের ভিতর রক্তের হোলি! স্ত্রী ও দুই শিশুসন্তানকে খুনের পর আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া জবাব ছিল সার্জিক্যাল স্ট্রাইক,’ ‘মন কি বাতে’ বললেন মোদি