গুরুতর অসুস্থ বিগ বস ওটিটি ৩ বিজয়ী, কী হয়েছে অভিনেত্রীর?

গুরুতর অসুস্থ বিগ বস ওটিটি ৩-এর বিজয়ী তথা টেলিভিশন অভিনেত্রী সানা মকবুল। মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: গুরুতর অসুস্থ বিগ বস ওটিটি ৩-এর বিজয়ী তথা টেলিভিশন অভিনেত্রী সানা মকবুল। মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তবে অভিনেত্রী তাঁর শারীরিক অসুস্থতার বিষয়ে কোনও অফিসিয়াল আপডেট শেয়ার করেননি। অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধু চিকিৎসক আশনা কাঞ্চওয়ালা হাসপাতাল থেকে অভিনেত্রীর ছবি শেয়ার করেছেন। যেখানে তাঁকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখা যাচ্ছে। দৃশ্যত তাঁকে ফ্যাকাশে এবং অসুস্থ দেখা যাচ্ছে। পাশাপাশি তিনি ক্যাপশনে জানিয়েছেন যে, ‘সানা গুরুতর অসুস্থতার সঙ্গে লড়াই করছেন।’

গতকাল ৭ জুন, শনিবার সানা ঈদ উদযাপন করেছেন। কিন্তু ঈদের ঠিক একদিন পরেই অভিনেত্রীর কী হল যে, তাঁকে হাসপাতালে ভর্তি হতে হল? একটি হৃদয়গ্রাহী চিঠিতে, আশানা লিখেছেন, “আমার শক্তিশালী ডিভা এখন কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করছেন। এত শক্তি এবং স্থিতিস্থাপকতা দেখানোর জন্য তোমার উপর গর্বিত। ইনশাআল্লাহ, তুমি এই পরিস্থিতির সঙ্গে লড়াই করে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আল্লাহ তোমার সঙ্গে রয়েছেন সবসময়। আমিও সবসময় তোমার পাশে আছি। শীঘ্রই সুস্থ হও আমার ভালোবাসা।”

তবে অভিনেত্রীর ঠিক কী হয়েছে তা জানা যায়নি। গত মার্চ মাসে, সানা অটোইমিউন হেপাটাইটিসের সঙ্গে তাঁর স্বাস্থ্যগত লড়াই সম্পর্কে মুখ খুলেছিলেন। যেটি একটি লিভার রোগ যা ২০২০ সালে অভিনেত্রীর শরীরে ধরা পড়েছিল। অভিনেত্রী সামান্থা রুথ প্রভু্ও একই রোগের সঙ্গে লড়াই করছেন। ভারতী সিংয়ের সঙ্গে একটি পডকাস্টে, অভিনেত্রী প্রকাশ করেছেন যে, “স্বাস্থ্যগত কারণে আমি এখন নিরামিষাশী। অনেক মানুষ জানেন না যে আমি একজন অটোইমিউন হেপাটাইটিস রোগী। আমার লিভারের রোগ আছে, এটি ২০২০ সালে ধরা পড়েছিল। এর কোনও নির্দিষ্ট লক্ষণ নেই। এতে, আমার শরীরের কোষগুলি অঙ্গটি কে আক্রমণ করছে। এটি আমা কিডনিতে আঘাত করেছে। সামান্থা রুথ প্রভুরও মায়োসাইটিস আছে, যা একটি পেশীর রোগ। আমাকে চিকিৎসার অংশ হিসেবে স্টেরয়েড, দমনকারী ওষুধ খেতে হয়।”

মাঝেরহাটে লরির ধাক্কায় মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ