অসমবয়সী প্রেম আর সুর এই নিয়েই ‘বিসমিল্লাহ’ মুক্তি পেল টিজার

রথযাত্রার শুভ দিনেই মুক্তি পেল এই ছবির টিজার। ১ মিনিট ১৫ সেকেন্ডের এই টিজারে ইতিমধ্যেই দর্শকদের মন অর্ধেক জিতে নিয়েছেন শুভশ্রী ও ঋদ্ধি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘কেদারা’ ছবির পর ফের ‘বিসমিল্লাহ’ নিয়ে হাজির ইন্দ্রদীপ দাশগুপ্ত। রথযাত্রার শুভ দিনেই মুক্তি পেল এই ছবির টিজার। ১ মিনিট ১৫ সেকেন্ডের এই টিজারে ইতিমধ্যেই দর্শকদের মন অর্ধেক জিতে নিয়েছেন শুভশ্রী ও ঋদ্ধি। যার ট্যাগ লাইন ‘প্রেমের সুরে সুরের প্রেমে’। প্রসঙ্গত উল্লেখ্য এই ছবি আদ্যোপান্ত সুর নিয়েই চর্চা করবে। এবং এই ছবিতে ফুটে উঠবে অসমবয়সী প্রেম।

বয়সে ছোট আট বছরের ঋদ্ধির সঙ্গে শুভশ্রীর কেমেস্ট্রি নজর কাড়ার মতরি। রাধা ও কৃষ্ণ রূপে সেজেছেন তাঁরা দুজনে। সঙ্গে ভাসিয়ে নিয়ে যাচ্ছে সুর। এক মুসলিম পরিবারের একটি ছেলের গল্পই বলবে ইন্দ্রদীপ দাশগুপ্তের বিসমিল্লাহ। যার জীবন আবর্তিত হয় বাদ্যযন্ত্রকে ঘিরে। আর বিসমিল্লাহ নাম শুনেই বোঝা যাচ্ছে এই ছবিতে মূল উপজীব্য হল সানাই।

সানাইয়ের সুরে অসম বয়সী প্রেমের উত্থান পতন দেখতে পাবেন দর্শক। এই ছবির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাসগুপ্ত। ছবিতে অভিনয়ও করেছেন তিনি ঋদ্ধি ও শুভশ্রী ছাড়াও এই ছবিতে থাকছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, অপরাজিতা আঢ্য,  সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায্‌ বিদিপ্তা চক্রবর্ত,সহ আরও অন্যান্য শিল্পীরা। এই ছবির কাহিনী পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তের নিজের। ক্যালাইডোস্কোপের প্রযোজনায় আগামী ১৯ আগস্ট মুক্তি পাবে ‘বিসমিল্লাহ’।

 

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

রবি রাতে বিশ্বকাপ অভিযান শুরু জার্মানির, ইতিহাস গড়তে চায় কুরাসাও

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের

বড়ঞাতে যাত্রীবাহী বাসে টাকা লুট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ৪ মহিলা পকেটমার

ভক্ত ভেবে আমিরের ছেলেকে সলমানের ধারে-কাছে ঘেঁষতে দিল না নিরাপত্তারক্ষীরা, তারপর..

মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে দ্বিতীয়বার সভা করবেন শুভেন্দু,রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা হবে

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

পতির দেখানো পথেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে সুদীপ ঘরণী নয়না

বিজয়-রশ্মিকার বড় উদ্যোগ, ১৮০ গরিব পড়ুয়ার পড়াশোনা চালাতে বৃত্তি দিচ্ছেন

‘কাপটা নিয়ে এসো’, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে হরমনপ্রীতদের কাছে আবদার শুভমনের