‘নির্বাচনের আগেই বিজেপিতে যোগদানের প্রস্তাব পেয়েছিলেন কাঞ্চন’, বিস্ফোরক শ্রীময়ী

ছাব্বিশের নির্বাচনে কাঞ্চন মল্লিকের কাছে বিজেপিতে যোগ দেওয়া প্রস্তাব এসেছিল, কিন্তু কাঞ্চন তাঁর সিদ্ধান্তে অনড় ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফলে বাংলায় ফুটেছে পদ্মফুল। শেষ হয়েছে ১৫ বছরের তৃণমূলের রাজত্ব। এবার টলিউড তারকাদের কী হবে, যাঁরা গত কয়েক বছর ধরে তৃণমূলের শাসনকালে রাজনীতিতে প্রবেশ করেছিলেন, মমতার সঙ্গে সভায় হেঁটেছেন, ভোটে প্রতিনিধিত্ব করেছেন, বিভিন্ন সভাতে যোগ দিয়েছেন, তৃণমূলের হয়ে প্রচার করেছেন, তাঁরা কী করবেন, পাল্টি খেয়ে বিজেপিতে যোগ দেবেন? এই নিয়েই এখন সোশ্যাল মিডিয়ায় মিমে মিমে ছড়াছড়ি! যদিও ভোটে বিপুল আসনে বিজেপি জিততেই নতুন সরকারকে প্রাণভরে শুভেচ্ছা জানিয়েছেন কাঞ্চন মল্লিক। এরপর থেকেই তাঁর বিরুদ্ধে ‘দলবদলু’র সুর চড়া হচ্ছে নেটপাড়ার।

এ বারের নির্বাচনে কাঞ্চনকে টিকিট দেয়নি তৃণমূল, অথচ ২০২১ সালে তৃণমূলের টিকিটে জিতে উত্তর পাড়ার বিধায়ক হয়েছিলেন অভিনেতা কাঞ্চন মল্লিক। কিন্তু এবার তাঁকে ভরসা করেনি দল। তাঁর জায়গায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলেকে টিকিট দিয়েছিল তৃণমূল। সেই সময় তিনি জানিয়েছিলেন যে দিদির ইচ্ছা তিনি মাথা পেতে নেবেন। সেই রাগই কী মনে পুষে রেখেছিলেন কাঞ্চন মল্লিক? বিজেপিকে শুভেচ্ছা জানিয়ে একপ্রকার তৃণমূলের উপর ক্ষোভ উগরালেন তিনি? তবে কী বিজেপিতে যোগ দিচ্ছেন অভিনেতা? যদিও এখন তাঁর স্ত্রী শ্রীময়ী চট্টরাজ বলছেন, বিজেপিতে যোগ দানের জন্যে নাকি কাঞ্চনের কাছে অফার এসেছিল! তাঁর কথায়, ছাব্বিশের নির্বাচনে কাঞ্চন মল্লিকের কাছে বিজেপিতে যোগ দেওয়া প্রস্তাব এসেছিল, কিন্তু কাঞ্চন তাঁর সিদ্ধান্তে অনড় ছিলেন। তিনি বারবার বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজনীতিতে এসেছেন, তাই ব্যাকস্টেপ করবেন না। কাঞ্চন কোনওদিনও টিকিট পাওয়ার জন্য কোনও চেষ্টা করেননি। একুশের নির্বাচনের আগে সিকিমে থাকাকালীন মাননীয়া কাঞ্চনকে বিধানসভা নির্বাচনে লড়ার প্রস্তাব দিয়েছিলেন। মাননীয়ার কথা ফেলতে পারেননি কাঞ্চন। ব্যক্তিগত ও রাজনৈতিক সব ক্ষেত্রেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে পেয়েছেন। কিন্তু কাঞ্চন আর রাজনীতিতে থাকবেন না।

শ্রীময়ী আরও বলেন, ‘কাঞ্চনে এতদিন পর মুখ খোলার কারণ, তিনি একজন শিল্পী। উত্তরপাড়ায় কাঞ্চনের জেতার মার্জিন ছিল বেশি। কাঞ্চনকে নিয়ে অনেক কাদা ছোঁড়াছুড়ি, নিখোঁজ পোস্টার, গাড়ি থেকে নামিয়ে দেওয়া, অনেক কিছু হয়েছে, যাতে কাঞ্চনের খুব খারাপ লেগেছিল। এরকমও হয়েছে তাঁকে নোংরা নোংরা কমেন্ট-ট্রোল করা হয়েছে। এইসব কারণেই রাজনীতিতে আর থাকতে চাইছে না কাঞ্চন। ২০২১ সালে কাঞ্চনের নির্বাচনী প্রচারে গোষ্ঠী কোন্দলের সাক্ষী ছিলাম আমি। কাঞ্চন যবে থেকে টিকিট পেয়েছিল, সেই সময় থেকেই তাঁকে নিয়ে ঝামেলা চলছিল দলের মধ্যে। আসলে রাজনীতিটা আর রাজনীতি নেই, তৃণমূলের মধ্যেকার গোষ্ঠীদ্বন্দ্বে পরিণত হয়েছিল, রাজনীতির শিকার হতে হয়েছে কাঞ্চনকে। মুখ্যমন্ত্রীর জন্যে কাঞ্চন কখনও এই বিষয়ে মুখ খোলার সাহস দেখান নি। অনেক অপমান সহ্য করে রাজনীতিতে পড়েছিলেন তিনি, যা তাঁর অভিনয়ের ওর প্রভাব পড়েছিল। সেই সময় তাঁর হাত থেকে থিয়েটারের কাজ চলে গিয়েছিল। শ্যুটিংয়ে দেরি করে যেতেন। তাই কাজ চলে যাওয়া কাঞ্চনের কাছে অপমানজনক ছিল। ওই জন্য কাঞ্চন আর কোনও দলেই যাবে না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় কেই তিনি আজীবন জননেত্রী হিসেবে তিনি শ্রদ্ধা করে যাবেন।’

 

ঘুষ কেলেঙ্কারিতে গ্রেফতার সেনাবাহিনীর কর্নেল হিমাংশু বালি

আমেরিকা ও নাইজেরীয় সেনার যৌথ অভিযানে নিহত ১৭৫ আইএস জঙ্গি

চিনে নিন সেই ৪ অপরিচিত খেলোয়াড়কে যাঁরা প্রথমবার টিম ইন্ডিয়াতে সুযোগ পেয়েছেন

ইডি অফিসারদের উপর হামলার অভিযোগ, শেখ শাহজাহানের ঘনিষ্ঠ দুই তৃণমূলনেত্রী গ্রেফতার

ফের শেয়ার বাজারে বড় ধস, হুড়মুড়িয়ে পড়ল সেনসেক্স, নিফটি

প্যাচপ্যাচে গরমে নাজেহাল দশা, আরও বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি, কী জানাচ্ছে আবহাওয়া দফতর?

ইরানের সঙ্গে দ্রুত যুদ্ধ শেষের বার্তা দিয়েও তেহরানকে বড় সতর্কবার্তা ট্রাম্পের

7000mAh ব্যাটারি সহ iQOO-র 5G গেমিং ফোনে মিলছে ১০ হাজার টাকা ছাড়

শিয়রে যুদ্ধ, মেশিন গান নিয়ে বিয়ের মণ্ডপে ইরানি তরুণরা

মিচেল-ইংলিসের ঝোড়ো ব্যাটিং, রাজস্থানকে ২২১ রানের লক্ষ্য দিল লখনউ

চট্টগ্রামে ভারতীয় দূতাবাসের ভিতর থেকে আধিকারিকের মরদেহ উদ্ধার

মাত্র ২০ টাকায় সম্পূর্ণ চার্জ, সবচেয়ে সস্তা বৈদ্যুতিন স্কুটারের কত দাম ?

‘রোমে স্বাগতম বন্ধু’, ইতালিতে পৌঁছানোর পর ভাইরাল মোদি-মেলানির নতুন সেলফি

হার্ট অ্যাটাকের সময় অ্যাসপিরিন কি সত্যিই জীবনদায়ী? কী বলছেন বিশেষজ্ঞরা