Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘টলিউডকে রাজনীতিমুক্ত করব’, আশ্বাস যাদবপুরের জয়ী বিজেপি প্রার্থী শর্বরীর

তৃণমূলের শাসনামলে টলিউডে কোণঠাসা ছিলেন যাদবপুরের মতো হেভিওয়েট কেন্দ্রের প্রার্থী শর্বরী মুখোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিপুল ভোটে জিতে বাংলার পালা বদলের পথে বিজেপি। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ২০৭ আসনে জিতেছে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে স্বীকৃতি পেয়েছে মোদি-শাহের দল। তৃণমূলের ১৫ বছরের শাসনকে গুঁড়িয়ে দিয়ে প্রথমবার বাংলার মসনদে বসতে চলেছে বিজেপি। সরকার গঠন করতে চলেছে বিজেপি। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে দাঁড়িয়ে বিপুল ভোটে জয়লাভ করেছেন তারকা প্রার্থীরাও। যার মধ্যে রয়েছেন, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, রূপা গঙ্গোপাধ্যায়, শর্বরী মুখোপাধ্যায় এবং হিরণ চট্টোপাধ্যায়। তাঁরা সকলেই টলিউডের বিশিষ্ট তারকা। কিন্তু তৃণমূলের শাসনামলে টলিউডে কোণঠাসা ছিলেন যাদবপুরের মতো হেভিওয়েট কেন্দ্রের প্রার্থী শর্বরী মুখোপাধ্যায়। দীর্ঘদিন টলিউড থেকে কোনও ডাক পাননি তিনি। অথচ একগুচ্ছ ধারাবাহিকে অভিনয় করেছেন শর্বরী। পজিটিভ, নেগেটিভ উভয় চরিত্রেই তিনি সাবলীল। কিন্তু তৃণমূল শাসনে টলিউডে তিনি ব্রাত্য ছিলেন। দাঁতে দাঁত চেপে লড়াই করেছেন। কিন্তু ছাব্বিশের নির্বাচনের ফলাফল রাতারাতি তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে। যাদবপুরে বিজেপির টিকিটে বিপুল ভোটে জয়লাভ করেছেন তিনি।

আগামী ৯ মে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান। স্বাভাবিকভাবেই এখন দলের কাজে ব্যস্ত তিনি। তার মধ্যেই টলিউডের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী। শিল্পীদের পরিচয় এখন রাজনৈতিক, এটাই বেশ কিছুবছর ধরে ট্রেন্ডিংয়ে রয়েছে। বিনোদন দুনিয়ায় যাঁরা তৃণমূল তাঁরাই কাজ পাবেন, টলিউডে এমন অনেক পরিস্থিতি র তৈরি হয়েছিল। বিষয়টি স্বীকার করেছেন শর্বরী মুখোপাধ্যায় নিজেও। জানিয়েছেন, টলিউড তৃণমূল পন্থী হওয়ার কারণেই তিনি বহুদিন ধরে টলিউডে ডাক পাননি। তাঁর কথায়, শিল্পী যে রাজনৈতিক উর্ধ্বে, তা প্রায় ভুলতেই বসেছিলেন শিল্পীরা। শিল্পীকে জিজ্ঞাসা করা হত, আপনি কি তৃণমূল। এবার এই বুলি দায়িত্ব সহকারে মুছবেন শর্বরী।

তাঁর কথায়, শিল্পীর একটাই পরিচয়, সে একজন শিল্পী। সে সিনেমা, টেলিভিশন, যে মাধ্যমেরই হোক না কেন! তিনি যে কোনও রাজনৈতিক দলকে সমর্থন করতে পারেন, কিন্তু তাঁর পরিচয় শিল্পকে কোনও প্রভাবিত করবে না। পাশাপাশি শর্বরী আশ্বাসও দিয়েছেন, ভবিষ্যতে রাজনীতির জন্যে যাতে কাউকে কাজ হারাতে না হয়, সে বিষয়টা তিনি দেখবেন। অভিনেত্রী আরও বলেছেন, তাঁকে বিশ্বাস করার জন্যে দলের প্রতি তিনি কৃতজ্ঞ। তাঁর অক্লান্ত পরিশ্রম সার্থক হয়েছে। তাঁকে বিশ্বাস করার জন্যে যাদববাসীদের কাছেও তিনি কৃতজ্ঞ। এখন টলিউডকে রাজনীতিমুক্ত করার স্বপ্ন শর্বরীর।

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

শনিবার ব্রিগেডে বিজেপি সরকারের শপথগ্রহণ, যানজট এড়াতে নির্দেশিকা জারি কলকাতা ট্রাফিকের

ইনস্টাগ্রামের প্রেম থেকে রক্তাক্ত পরিণতি! প্রয়াগরাজে কিশোরী প্রেমিকাকে নৃশংস খুন প্রেমিকের

রাতারাতি প্রিয়াঙ্কা চোপড়ার লক্ষ লক্ষ ইনস্টাগ্রাম ফলোয়ার্স গায়েব, কারণ কী?

ব্রিগেডের শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত বিমান বসু, আর কী চমক থাকছে?‌

ভোটে জিতেই জনসেবা, হাসপাতাল পরিদর্শনে বিজেপির জনপ্রতিনিধি, কী বললেন?

শপথের জন্য পার্ক স্ট্রীট ,রেড রোড, ধর্মতলা চত্বর জুড়ে লাগানো হচ্ছে ৭০০ মাইক

শুভেন্দুর আপ্ত–সহায়ক খুনে নয়া মোড়, কথোপকথন চলত হোয়াটসঅ্যাপে, নেপথ্যে কারা?‌

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

মাধ্যমিকে ৬৯০ নম্বর প্রাপ্ত রাজ্যের সম্ভাব্য অষ্টম প্রজ্ঞার লক্ষ্য এবার নিটে সাফল্য

‘নির্দিষ্ট সময় ছিল না, যখন ইচ্ছে হত, পড়তে বসতাম’, মাধ্যমিকে ষষ্ঠ হুগলির সোহিনী

‘ভালো লাগে না একটানা পড়াশোনা করতে’, কোন ম্যাজিকে মাধ্যমিকে তৃতীয় বাঁকুড়ার মৈনাক?