তিহার জেলের গোপন কাহিনি নিয়ে আসছে ‘ব্ল্যাক ওয়ারেন্ট’, কোথায় দেখবেন?

'ব্ল্যাক ওয়ারেন্ট'-এ জেলারের চরিত্রে অভিনয় করবেন জাহান কাপুর। দিল্লির তিহার জেলের জেলার সুনীল গুপ্তার জীবনী অবলম্বনে তৈরি হয়েছে 'ব্ল্যাক ওয়ারেন্ট'।

Share:

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার অবসান! খুব শীঘ্রই নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে ‘ব্ল্যাক ওয়ারেন্ট’। শুক্রবার ওয়েবসিরিজের ট্রেলার রিলিজ করেছে। যেখানে মুখ্য ভূমিকায় ডেবিউ করছেন কাপুর পরিবারের আর এক সদস্য। নতুন সিরিজে দেখা যাবে বলিউডের সবচেয়ে বিখ্যাত ও গুণী পরিবারের ছেলে জাহান কাপুর। যাঁর দিদি, দাদারা হলেন করিশ্মা কাপুর, করিনা কাপুর, রণবীর কাপুর। ‘ব্ল্যাক ওয়ারেন্ট’-এ জেলারের চরিত্রে অভিনয় করবেন জাহান কাপুর। দিল্লির তিহার জেলের জেলার সুনীল গুপ্তার জীবনী অবলম্বনে তৈরি হয়েছে ‘ব্ল্যাক ওয়ারেন্ট’। আর সুনীল গুপ্তার চরিত্রেই অভিনয় করবেন জাহান কাপুর। ইতিমধ্যেই সিরিজের ট্রেলার উত্তেজনা বাড়িয়ে দিয়েছে ভক্তদের।

ট্রেলারের শুরুতেই দেখা যাচ্ছে, তিহার জেলের জেলার সুনীল কুমার গুপ্তা তাঁর মায়ের সঙ্গে বসে আছেন। মা সুনীলকে বলছেন, ‘তুমি আমার সন্তান, বাবু। আমি জানি এই জেলের কাজ তোমার জন্য নয়। মা কেন ‘বাচ্চা’কে নিয়ে চিন্তিত তা তোমার মুখ ও শরীর দেখেই বোঝা যাচ্ছে। আমার মনে একটাই প্রশ্ন আসে যে, তোমার মতো পাতলা এবং সূক্ষ্ম চেহারার ছেলে কীভাবে জেলার হিসেবে কাজ করবে। অপরাধীদের সামলাবেন!’ এর পর তিহার জেলে প্রবেশ করেন জেলার সুনীল গুপ্তা। এবং তাঁকে বলা হয়, আজ থেকে বন্দীদের সামলানো ও নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব তাঁর। সুনীলের কাজ, বন্দীদের যত্ন, পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণ। এতে তার সঙ্গে রয়েছেন তার সিনিয়র রাজেশ তোমর, যিনি অত্যন্ত কঠোর। তার চোখে ঠোঁট কাটা কথাবার্তা। এ ছাড়া সুনীলের দুই সহকর্মীও রয়েছেন দাহিয়া ও মাঙ্গন। কিন্তু একজন জেলারের কাজ যতটা সহজ মনে হয় ততটা সহজ নয়। তাই সুনীলকে তাঁর সিনিয়র বাড়ি চলে যাওয়ার নির্দেশ দেয়। এবং বলেন, ‘তুমি এখানে টিকতে পারবে না। চলে যাও।’

এরপর চাকরিটা তিনি কতটা চ্যালেঞ্জিংভাবে নিলেন, সেই গল্পই বলবে সিরিজের প্রতিটি পর্ব। দিল্লির তিহার জেল সাংঘাতিক অপরাধীদের জন্য বিশ্ব বিখ্যাত। এটি ভারতের সবচেয়ে বিপজ্জনক স্থানগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত। এই জেলের অনেক গল্প ‘কেউ বলতে চায় না এবং কেউ শুনতেও চায় না। সুতরাং বোঝাই যাচ্ছে, সিরিজটি দর্শকদের কাছে বেশ আকর্ষণীয় হবে। সিরিজে পুলিশ এবং বন্দীদের মধ্যে একটি এনকাউন্টার দৃশ্য রয়েছে। আর ট্রেলার অনুযায়ী, রাহুল ভাটের সঙ্গে জাহান কাপুর দুর্দান্ত কাজ করেছেন। ছবিতে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরও একটি ছোট চরিত্রে অভিনয় করছেন। পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানের তৈরি ‘ব্ল্যাক ওয়ারেন্ট’ আগামী ১০ জানুয়ারি থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং হবে।

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!