ক্রাচে ভর করে অয়নের বাবার শেষকৃত্যে হাজির হৃত্বিক, কী হয়েছে বলি অভিনেতার?

Share:

নিজস্ব প্রতিনিধি : ব্রহ্মাস্ত্র খ্যাত পরিচালক অয়ন মুখোপাোধ্যায়ের বাবা দেব মুখোপাধ্যায়ের শেষকৃত্যে এসেছিলেন হৃত্বিক রোশন সহ অনান্য বলি অভিনেতারা।কিন্তু সবার আগে নজর কাড়ল হৃত্বিক রোশন। কেননা ক্র্যাচে ভর করে শেষকৃত্যে এসেছিলেন তিনি।ওয়ার ২ শুটিংয়ের মাঝে কী হল অভিনেতার?তা নিয়ে উদ্বিগ্নে অনুরাগীরা। জানা গিয়েছে, পায়ে চোট পেয়েছেন হৃতিক।

জুনিয়র এনটিআর-এর সঙ্গে একটি নাচে পারফর্ম করার কথা ছিল হৃতিকের।সেই নাচের মহড়া দিতে গিয়েই বিপদ বাধিঁয়ে ফেলেছেন বলি অভিনেতা। হাঁটুতে গভীর চোট পেয়েছেন তিনি।এই নাচের মহড়ার সময়ে বেশ কিছু কঠিন ভঙ্গিমায় নাচার চেষ্টা করছিলেন হৃতিক।তখনই পায়ে চোট পান তিনি। তবে স্বস্তির খবর দিয়েছেন অনুরাগীদের। চিকিৎসকরা আপাতত তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। তবে চোট পাওয়ায় শুটিং-ও পিছিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।

এই গানের শুটিং কবে হবে, তা এখনও জানা যায় নি। ওয়ার টু ছবিটি মুক্তি পাওয়ার কথা চলতি বছরের অগস্ট মাসে, স্বাধীনতা দিবসে। তবে হৃতিক চোট পাওয়ায় ছবি মুক্তি কিছুটা পিছোবে কি না তা এখনও স্পষ্ট নয়।

‘ওয়ার ২’-এর পরিচালনা করছেন অয়ন মুখোপাধ্যায়।২০১৯ সালে মুক্তি পেয়েছিল ‘ওয়ার’। সেই ছবিরই সিকুয়েল এই ছবি। ছবিতে হৃতিক ছাড়াও অভিনয় করছেন জুনিয়র এনটিআর, জন আব্রাহাম, কিয়ারা আডবাণী। ১৪ মার্চ সকাল সাড়ে সাতটা নাগাদ ঘুমের মধ্যেই না ফেরার দেশে চলে গিয়েছেন অয়ন মুখোপাধ্যায়ের বাবা দেব মুখোপাধ্যায়। তারকা পরিবারেই সন্তান ছিলেন দেব। বাবাকে হারিয়ে দোলের আনন্দ ফিকে হয়ে এসেছে অয়নের জীবনে। ওয়ার ২-এর শুটিং শেষ করে ব্রহ্মাস্ত্র ২-র শুটিং শুরু করার কথা রয়েছে অয়নের।

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?