পথ দুর্ঘটনায় মৃত্যু বলি নায়িকা কাজল আগরওয়ালের! আসলে কী ঘটেছে?

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড ও দক্ষিণ ভারতের চলচ্চিত্র দুনিয়ায় কাজল আগরওয়ালকে (Kajal Aggarwal) এক নামে সকলে চেনেন। সম্প্রতি কাজলকে নিয়ে একটি ভয়ঙ্কর গুজব ছড়িয়ে পরে। দক্ষিণী তারকা নাকি গুরুতর ভাবে আহত হয়েছেন পথদুর্ঘটনায়। এমনকি তার মৃত্যুর খবরও ছড়ায়। অভিনেত্রীকে নিয়ে এই খবর চাউর হতেই নিমেষে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আসলে ঠিক কি ঘটেছে সব সত্যি নিজেই জানিয়ে দিলেন অভিনেত্রী।

সোমবার ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী তাঁকে নিয়ে রটে যাওয়া বিষয়টি স্পষ্ট করে ভক্তদের আশ্বস্ত করে জানিয়েছেন, তিনি নিরাপদে এবং সুস্থ আছেন। অভিনেত্রী লিখেছেন, “আমি কিছু ভিত্তিহীন খবর পেয়েছি যেখানে দাবি করা হয়েছে যে আমি দুর্ঘটনার কবলে পড়েছি (এবং এখন আর নেই!) এবং সত্যি বলতে, এটি বেশ মজার কারণ এটি সম্পূর্ণ মিথ্যা। ঈশ্বরের কৃপায়, আমি আপনাদের সকলকে আশ্বস্ত করতে চাই যে আমি পুরোপুরি ভালো আছি, নিরাপদে আছি এবং খুব ভালো আছি।” তিনি আরও জানান, “আমি আপনাদের সকলকে অনুরোধ করছি যে এই ধরনের মিথ্যা খবর বিশ্বাস করবেন না বা ছড়িয়ে দেবেন না। আসুন আমরা ইতিবাচকতা এবং সত্যের উপর আমাদের মনোযোগ দিই।”

এই প্রসঙ্গে উল্লেখ্য, একাধিক অসমর্থিত প্রতিবেদন এবং সোশ্যাল মিডিয়া পোস্টের কারণে কাজলের ভক্তদের মধ্যে বিভ্রান্তি ছড়ালে অভিনেত্রী মুখ খুলেছেন। কাজলের সুস্থতা নিয়ে উদ্বেগ তৈরি হয়। অনেকেই অভিনেত্রীর প্রতিনিয়ত খোঁজ নিয়েছেন। তবে, কাজলের আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে যাবতীয় জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন। দক্ষিণ ও হিন্দি উভয় সিনেমাতে একজন বিশিষ্ট মুখ হিসেবে পরিচিত কাজল। সারা দেশে তাঁর অগণিত ভক্ত রয়েছে। মাগধীরা, সিংহম এবং থুপ্পাক্কির মতো সিনেমায় অভিনয়েত জন্য পরিচিত। অভিনেত্রী কেবল তাঁর অন-স্ক্রিন অভিনয়ের জন্যই নয়, সোশ্যাল মিডিয়ার ভক্তদের কাছে তাঁর খোলামেলা সংযোগের জন্যও প্রশংসিত।

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

পাইপলাইন বসানোর কাজ চলাকালীন চুঁচুড়ার রাস্তায় বড়সড় ধস, ছুটে গেলেন এলাকার বিধায়ক

গেরুয়া কুপনে বাস থেকে তোলা আদায়, শোরগোল গুসকরায়

ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, সল্টলেকে মৃত্যু CISF জওয়ানের

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?

শহরে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ দুই রোগী!

তাপমাত্রা বাড়লেই কন্ট্রোল রুমে অ্যালার্ট, মেট্রো স্টেশনে বসছে স্মার্ট সেন্সর