চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সলমান থেকে নাগা চৈতন্য, আমির কন্যার বৌ-ভাতে চাঁদের হাট

নিজস্ব প্রতিনিধি: নতুন বছরের শুরু থেকেই খান পরিবারে খুশির মরসুম। ৩ জানুয়ারি কাগজ-কলমে বিয়ে সারেন সুপারস্টার আমির খান কন্যা ইরা খান এবং তাঁর দীর্ঘদিনের প্রেমিক নূপুর শিখরে। যিনি পেশায় একজন ফিটনেস প্রশিক্ষক। আমিরের ফিটনেস তিনিই দেখেন।

তাই তো শুরু থেকেই তাঁদের বিয়েতে ছিল চমকের পর চমক। হাফ প্যান্ট এবং শর্ট পরে ইরাকে বিয়ে করতে আসেন নুপূর, যা কিনা চমকে দেয় সকলকে। এছাড়া প্রথম স্ত্রী রীনার সামনে দ্বিতীয় স্ত্রী কিরণকে জড়িয়ে ধরে আমিরের সবটাই সোশ্যাল মাধ্যমে রাজত্ব করেছে। এদিকে ১০ জানুয়ারি রাজস্থানের উদয়পুরে খ্রিস্টান মতে বিয়ে হয় ইরা-নূপুরের। সেখানেও ছিল একাধিক চমক। টানা ৬ দিন জুড়ে চলে তাঁদের বিয়ের অনুষ্ঠান। সঙ্গীত, ফুটবল খেলা, মেহেন্দি, বেচলর পার্টি সবটাই জমিয়ে সারেন খান পরিবার।সৎ মেয়ের বিয়েতে চুটিয়ে আনন্দ করেন কিরণ, আজাদ সকলেই। আজ মুকেশ আম্বানির NMACC-তে বসেছিল আমির কন্যা ইরার গ্র্যান্ড রিসেপশন।সকাল থেকেই খাবারে ছিল যে, প্রায় ২৫০০ জন অতিথি উপস্থিত থাকবেন আমির কন্যার রিসেপশনে।

শাহরুখ খান, সলমান খান, দেওল, কাপুর, সকলেই উপস্থিত থাকবেন, এছাড়াও মেনুতে থাকবে গুজরাতি, লখনউ-সহ একাধিক ঘরানার খাবার। এদিন সন্ধ্যে থেকেই ইরা খান এবং নুপুর শিখরের রাজকীয় রিসেপশনে অতিথির আনাগোনা শুরু হয়, লাল রঙের লেহেঙ্গা, নীল শেরওয়ানিতে এদিন অদ্ভুত সুন্দর দেখাচ্ছিল সদ্য বিবাহিত দম্পতিকে। বাবা আমির কালো পোশাকে নিজেকে মুড়িয়ে ছিলেন। এদিন ইরা-নূপুরের রিসেপশনে বসে চাঁদের হাট। উপস্থিত ছিলেন, আমিরের গোটা পরিবার, রীতেশ-জেনেলিয়া, ধর্মেন্দ্র দেওল, হেমা মালিনী, সাযরা বানু, রেখা, শ্রুতি হাসান, নাগা চৈতন্য, তামিল সুপারস্টার সুরিয়া, রকুল-ভিকি, আমিরের 3 idiots ছবির সস্ত্রীক সারমান যোশী, রাজকুমার হিরানি, আশা পারেখ, সচীন তেন্ডুলকর, জাহির খান, জুহি চাওলা, নীল নীতিন মুকেশ, অনিল কাপুর, জয়া বচ্চন, শ্বেতা বচ্চন, সোনালী বেন্দ্রে, রণবীর কাপুর, রণদীপ হুডা, ক্যাটরিনা কাইফ, এশা দেওল, সুস্মিতা সেন এবং রোমন শীল-সহ গোটা বলিউড। তবে একটু রাত করেই দেখা দিলেন ভাইজান সলমান খান। এদিন সকলেই পাপারাজ্জিদের ক্যামেরায় পোজ দেন। কিন্তু শাহরুখ বা অক্ষয়ের পরিবারের কাউকে দেখা যায়নি। 

 

 

Published by:

Share Link:

More Releted News:

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

সাই পল্লবীর ছবি ‘Ek Din’-এ দেখা গেল স্মৃতি হারানো! সত্যিই কী এমন অসুখ আছে?

মেয়ের জন্মের দেড় বছরের মাথায় ফের মা হতে চলেছেন দীপিকা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট তারকা দম্পতির

হরর-কমেডিতেই বাজিমাত! দুই দিনেই ৬০ কোটির গণ্ডি পেরলো অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ