‘ফাঁস’ হল ‘ব্রহ্মাস্ত্র’র আরেক ঝলক, কোন সুপারস্টারকে দেখা যাচ্ছে, বলুন দেখি!

হ্যাঁ, মাস কয়েক ধরেই চর্চায় উঠে এসেছিল যে, 'ব্রহ্মাস্ত্র' ছবিতে বলিউডের বাদশা শাহরুখ খান (SHAHRUKH KHAN) একটি ক্যামিও চরিত্রে অভিনয় করছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে, রণবীর-আলিয়া অভিনীত বহু প্রতীক্ষিত বলিউড চলচ্চিত্র ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra)। আর ছবি মুক্তির আগেই অনলাইনে ‘ফাঁস’ হল এই ছবির একটি ঝলক। যেখানে স্পষ্ট দেখা মিলছে শাহরুখের। ব্যাপারটা ঠিক কি? হ্যাঁ, মাস কয়েক ধরেই চর্চায় উঠে এসেছিল যে, ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে বলিউডের বাদশা শাহরুখ খান (SHAHRUKH KHAN) একটি ক্যামিও চরিত্রে অভিনয় করছেন। হ্যাঁ, শেষমেশ এই চর্চার অবসান হল, অনলাইনে ফাঁস হল, ব্রহ্মাস্ত্র চলচ্চিত্রের শাহরুখ খানের ‘বনরাস্ত্র’ (Vanarastra in Brahmastra) চরিত্রটি।

মাস কয়েক ধরেই চর্চা চলছিল যে, অয়ন মুখার্জির ব্রহ্মাস্ত্রে অভিনেতার ক্যামিওর চরিত্রে অভিনয় করছেন শাহরুখ, সেই জল্পনারই অবসান হল। তবে কারা এটিকে অনলাইনে ফাঁস করেছেন, তা স্পষ্ট নয়। এই ছবিতে অভিনয় করছেন, রণবীর কাপুর, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, নাগার্জুন এবং মৌনি রায়। বনরাস্ত্র হল, ভগবান হনুমান দ্বারা অনুপ্রাণিত একটি আধ্যাত্মিক চরিত্র, এই ভূমিকাতেই অভিনয় করছেন শাহরুখ খান। এই ভিডিও গোটা টুইটার জুড়ে ভাইরাল হয়ে গিয়েছে। অনলাইনে ফাঁস হওয়া ভিডিওটির মধ্য একটিতে দেখা যাচ্ছে, রক্তে ভেজা শাহরুখ হাঁটু মুড়ে বসলেন।

সেখানেও তাঁর সিগন্যাচার খোলা বাহুতে পোজ দিয়েছেন। এছাড়াও তাঁর বাঁ পা থেকে সোনালী স্ফুলিঙ্গ বের হতে দেখা গিয়েছে। অন্য একটি ছবিতে, শাহরুখের চরিত্রটি একটি আগুনের স্ফুলিঙ্গ হয়ে বাতাসে ছড়িয়ে যেতে দেখা গিয়েছে। তবে শাহরুখের ফাঁস হওয়া ছবিগুলি কোথা থেকে এসেছে তা স্পষ্ট নয়, তবে ভক্তরা নিশ্চিত যে শাহরুখ এই চরিত্রেই অভিনয় করবেন ৷ এছাড়াও ভক্তদের দাবি, এই ছবিতে দীপিকা পাড়ুকোনও ক্যামিও চরিত্রে অভিনয় করছেন।

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত