স্ত্রীর খুড়তুতো ভাইকে হত্যার চেষ্টা, গ্রেফতার ‘বিগ বস’-খ্যাত ইউটিউবার অনুরাগ ডোভাল

স্ত্রীর তুতো ভাইকে হত্যার চেষ্টার অভিযোগে গ্রেফতার প্রখ্যাত ইউটিউবার। মাস কয়েক ধরেই তিনি খবরের শিরোনামে ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও বিতর্কের শিরোনামে ‘বিগ বস’-খ্যাত অনুরাগ ডোভাল। স্ত্রীর তুতো ভাইকে হত্যার চেষ্টার অভিযোগে গ্রেফতার প্রখ্যাত ইউটিউবার। মাস কয়েক ধরেই তিনি খবরের শিরোনামে ছিলেন। বাবা-মায়ের নামে মারধরের অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় এসে কেঁদে ভাসিয়ে দেন তিনি। জানান, তাঁর বাবা-মায়ের কারণেই তাঁর স্ত্রী তাঁকে ছেড়ে চলে গিয়েছেন। আবার কখনও লাইভ ভিডিও করতে করতে গাড়ি চালাতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হন তিনি। এবার তাঁর বিরুদ্ধে স্ত্রী ঋতিকার ভাই রাজকে মারধরের অভিযোগ উঠল।

সম্প্রতি দেরাদুনের নেহেরু কলোনি থানা এলাকায় অনুরাগ ও তাঁর সহযোগীর বিরুদ্ধে হামলা, রাস্তা অবরোধ, হত্যাচেষ্টার অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই অনুরাগ ডোভাল-সহ চার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, গত ৫ অক্টোবর সন্ধ্যা ৬টা নাগাদ হরিদ্বারের বাইপাসের একটি ক্যাফেতে অনুরাগ ডোভাল ও তাঁর সঙ্গীদের সঙ্গে দেখা করতে যান ঋতিকার তুতো ভাই রাজ সিংহ চৌহান। এরপরেই কোনও একটি বিষয় নিয়ে তাঁদের মধ্যে চরম তর্কযুদ্ধ বাধে। এরপরেই অনুরাগ ও তাঁর সঙ্গীরা রাজের উপর হামলা করে। তাঁকে মাটিতে ফেলে লোহার অস্ত্র ও লাঠি দিয়ে বেধড়ক মারতে থাকে। এমনকি অভিযোগ, মারধর করার পর রাজকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন অনুরাগ। তাঁর মোবাইল ফোনের পাসওয়ার্ড নেওয়ার চেষ্টা করেন। সেখান থেকে কোনক্রমে প্রাণ হাতে নিয়ে ফেরেন তিনি।

এরপরেই তিনি একটি সংবাদমাধ্যমের কাছে বিষয়টি জানান এবং সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামির কাছে অনুরোধ করেন এবং একটি মামলা দায়ের করেন। রাজের হাতে কামড়ের চিহ্ন এবং মুখে আঘাতের চিহ্ন রয়েছে। রাজের অভিযোগ, তাঁকে নির্মমভাবে মারধর করা হয়েছে এবং তাঁকে হত্যার চেষ্টা করা হয়েছে। যদিও, অনুরাগ ডোভাল তাঁর বিরুদ্ধে আনা অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। তবে নেহেরু কলোনি থানার পুলিশ অনুরাগ ডোভালসহ চারজনকে গ্রেফতার করেছে। পুলিশ এখন পুরো বিষয়টি তদন্ত করছে। 

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

রাহু-কেতুর কৃপাদৃষ্টিতে আগামী ৬৮ দিন ৬ রাশির জাতকদের সুবর্ণ সময়

টিভি দেখা নিয়ে ঝামেলা, রাগে ১৭ বছরের মেয়েকে ব্যাট দিয়ে পিটিয়ে খুন করল শিক্ষক বাবা

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

লোকাল ট্রেনে ছানা ব্যবসায়ীদের দাদাগিরি, ভাঙা হল দুর্গা মূর্তি, অভিযোগ দায়ের মৃৎশিল্পীদের

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

৪৮ ঘণ্টার মধ্যে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের