দাদু অমিতাভের সামনেই ‘ঋতুস্রাব’ নিয়ে আলোচনা, সমাজের ট্যাবু ভাঙলেন নভ্যা

শুধুমাত্র নিজের কাছের মানুষের কাছছাড়া এই বিষয়ে কথা বলতে অনেকেই দ্বন্দ্বে ভোগেন। এবার সেই সব নারীর অনুপ্রেরণা হলেন বলিউডের অন্যতম চর্চিত স্টারকিড নভ্যা নভেলি নন্দা।

Share:

নিজস্ব প্রতিনিধি: নারীর মাতৃত্বের যাদুকাঠি লুকিয়ে রয়েছে মাসিক অথবা পিরিয়ড অথবা ঋতস্রাবে। আজকালকার যুগে নারী-পুরুষ কোনও বিভেদ নেই। একজন পুরুষের থেকেও নারীরা এখন উপার্জনে সমান সমান। তবে অর্থের দিক দিয়ে নারী-পুরুষের কোনও বিভেদ না থাকলেও শারীরিক গঠনের দিক দিয়ে উভয়েই আলাদা। কারণ নারীদের বিশেষত্ব ‘ঋতস্রাব’। প্রতিমাসেই এই মাসিক প্রক্রিয়া এক সপ্তাহের জন্যে শরীরে এঁটে বসে সকল নারীদের শরীরে। যার জন্যে অনেক সময়ে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় নারীদের। কাজ-কর্মে যাওয়ার জন্যে বিভিন্ন ট্রাম-বাসে যাতায়াত, নিয়মিত শরীরচর্চা করতে প্রভৃতি। তবে মাসিক হলেই পুরুষদের সামনে এই ব্যপারে কথা বলতে অনেকেই লজ্জা পান। শুধুমাত্র নিজের কাছের মানুষের কাছছাড়া এই বিষয়ে কথা বলতে অনেকেই দ্বন্দ্বে ভোগেন। এবার সেই সব নারীর অনুপ্রেরণা হলেন বলিউডের অন্যতম চর্চিত স্টারকিড নভ্যা নভেলি নন্দা।

যিনি কিনা অমিতাভ বচ্চনের মেয়ের ঘরের নাতনি। তবে তিনি অভিনয় নয়, বরং বাবার ব্যবসাতেই মন দিয়েছেন। অমিতাভ কন্যা শ্বেতা নন্দা বচ্চন এবং নিখিল নন্দার মেয়ে নভ্যা। অল্প বয়সেই নভ্যা একজন সফল উদ্যোগপতি হয়ে উঠেছেন নভ্যা। সম্প্রতি, একটি প্রকাশ্য সভায় দাদু অমিতাভ বচ্চনের উপস্থিতিতে ঋতুস্রাব বা মাসিক নিয়ে আলোচনা করলেন নভ্যা। আর এতে একটুও লজ্জা নয়, বরং তাঁর কথায় বাড়িতে খুব স্বস্তিদায়ক পরিবেশে বড় হয়েছেন তিনি, তাঁর পরিবারে পিরিয়ড নিয়ে আলোচনা কোনও ট্যাবু নয়। আর এই স্বাস্থ্যসচেতনতা আলোচনাচক্রে ছিলেন, অমিতাভ, দিয়া মির্জা, রশ্মিকা মন্দনাও। সেখানে নারীদের স্বাস্থ্য সচেতনতার বিষয় নিয়ে অভিনেত্রী রশ্মিকা মন্দনা জানালেন, বয়ঃসন্ধিকালে ছেলেমেয়েরা বাবা-মা’র সঙ্গে অনেক বিষয়েই খোলাখুলি আলোচনা করতে অস্বস্তিবোধ করে। এই কথায় খোদ অমিতাভও সমর্থন জানিয়ে বললেন, ঋতুস্রাব হল ‘পুননির্মাণের চিহ্ন’।

দাদুর সঙ্গে সুর মিলিয়ে নভ্যা জানান, ‘যেমনটা উনি বললেন, এটা আমাদের নারীদের জীবনের একটি বিশেষ চিহ্ন। আমি মনে করি না এটা নিয়ে মেয়েদের লজ্জিত হওয়ার কোনও প্রয়োজন রয়েছেন, বা বিষয়টা এড়িয়ে যাওয়ার দরকার রয়েছে। ঋতুস্রাব বিষয়টা দীর্ঘদিন ধরে একটা ট্যাবু বলে গণ্য হয়ে আসছে। কিন্তু সময় এখন পালটাচ্ছে। আজ এই মঞ্চে আমি বসে রয়েছি আমার দাদুর সঙ্গে, এবং আমি তাঁর সামনেই পিরিয়ডস নিয়ে কথা বলছি- এটাই তো প্রগতির চিহ্ন। আর আমরা খোলাখুলি ঋতুস্রাব নিয়ে আলোচনা করছি। সুতরাং এখানেও প্রমাণিত যে, আমি আমি অনেকটা পথ এগিয়ে গিয়েছি, একজন নারী হিসাবে শুরু নয়, আমাদের দেশও প্রগতিশীল হয়েছে।” পাশাপাশি তিনি আরও জানান, ‘আমি সৌভাগ্যবান যে আমি এমন বাড়িতে বড় হয়েছি যেখানে ঋতুস্রাব নিয়ে কথা বলাটা খুব স্বস্তিকর’।

স্বরূপ বিশ্বাসকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত

রেল প্রকল্পে গতি আনতে শনিবার রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

অবৈধ নির্মাণ রুখতে গিয়ে পুলিশের উপর হামলা, উত্তপ্ত ভাঙড়

গ্রামপঞ্চায়েত অফিসের সেক্রেটারিকে ছোঁড়া হল ডিম, তুমুল বিক্ষোভ ঝাড়গ্রামে

চালু হল হাবড়া-হাওড়া সরকারি বাস, জেনে নিন সময়সূচী ও রুট ম্যাপ

দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জনে সিলমোহর বুবলীর, মেয়ের কী নাম রাখলেন?

গঙ্গা ট্রেইলস: কিউআর কোডে গঙ্গার ইতিহাস ও তথ্য শুনুন

রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে যান চলাচল?

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

তোলাবাজির অভিযোগে পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষের গাড়ির চালক গ্রেফতার

তৃণমূলে ইস্তফার হিড়িক, পদত্যাগ করলেন কাটোয়া পুরসভার চেয়ারম্যান

বাগনানের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ঝাঁটা-জুতো হাতে বিক্ষোভ মহিলাদের