রবিনা ট্যান্ডন থেকে জাকির হুসেন, পদ্মসম্মানে ভূষিত হলেন একাধিক বিনোদন শিল্পীরা

প্রজাতন্ত্র দিবসের আগের রাতেই ঘোষণা হল পদ্মভূষণ, পদ্মবিভূষণ, এবং পদ্মশ্রী সম্মানের তালিকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রজাতন্ত্র দিবসের আগের রাতেই ঘোষণা হল  পদ্মভূষণ, পদ্মবিভূষণ, এবং পদ্মশ্রী সম্মানের তালিকা। প্রত্যেকবারের মতো এই বছরেও এই বিশেষ সম্মানের তালিকায় অন্তর্ভুক্ত হলেন বিনোদন শিল্পের একঝাঁক তারকা। রয়েছেন রবিনা ট্যান্ডন, জাকিল হুসেন, ‘নাটু নাটু’ সুরকার এম এম কিরাভানি, লোকসঙ্গীত শিল্পী মংলা গোঁসাই। প্রথমেই আসি সঙ্গীতশিল্পী জাকির হুসেনের কথায়। যিনি তবলা-সহ তালবাদ্য এবং সর্বৈব ভাবে সঙ্গীতশিল্পে তাঁর অবদানের জন্য পদ্ম বিভূষণ সম্মান পেয়েছেন। তবে এই পুরস্কার তাঁর প্রথম নয়, এর আগেও ১৯৮৮ সালে পদ্মশ্রী এবং ২০০২ সালে পদ্মভূষণ সম্মান পেয়েছেন তিনি। ১৯৫১ সালের ৯ মার্চ মুম্বইয়ে জন্ম জাকির হুসেনের। মুম্বইয়ের সেন্ট জেভিয়ার্স থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। তবে ছোট থেকেই সঙ্গীতের প্রতি তাঁর আকর্ষণ তুঙ্গে। শুধু ভারতেই নয়, সারা পৃথিবীতেই তিনি তালবাদ্যকার হিসাবে সম্মাননীয় একজন শিল্পী। ১৯৯০ সালে সঙ্গীত নাটক অ্যাকাডেমি সম্মান পেয়েছেন তিনি। 

এই মুহূর্তে গোটা বিশ্বের গান হিসেবে স্বীকৃতি পেয়েছে ভারতীয় ছবি ‘RRR’-এর ‘নাটু নাটু’। চলতি বছরের শুরুতেই এই গানের জন্যে গোল্ডেন গ্লোব পুরস্কার জিতেছে ‘RRR’। এছাড়াও দিন কয়েক আগেই অস্কারের সেরা গানের তালিকায় মনোনয়ন পেয়েছে ‘RRR’- এর নাটু নাটু। এতকিছু সম্মানের পর এবার পদ্মশ্রী সম্মান পেলেন এই গানের সঙ্গীত পরিচালক এমএম কিরবানি। প্রজাতন্ত্র দিবসের আগের রাতেই ঘোষিত হয়েছে তাঁর পদ্মশ্রী পাওয়ার কথা। তাঁর পুরো নাম কদুরি মরকঠমণি কিরবানি। সুরকার হিসাবে দীর্ঘদিন দক্ষিণ ভারতের সিনেমায় কাজ করছেন তিনি। বলিউডেও একাধিক মাইলফলক গানের সৃষ্টি হয়েছে তাঁর হাত ধরেই। পাশাপাশি গায়কের ভূমিকাতেও তাঁকে দেখা গিয়েছে তাঁকে। ১৯৯৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পাশাপাশি ১১টি নন্দী পুরস্কার, ১টি তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার ও ৮টি ফিল্মফেয়ার পুরস্কারও অর্জন করেছেন তিনি।

এছাড়াও ২০২৩ সালের পদ্মসম্মানের তালিকায় রয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রবিনা ট্যান্ডন। তিনিও পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। বলিউড ছাড়াও তেলুগু, তামিল, কন্নড় ও বাংলা চলচ্চিত্রেও অভিনয় করেছেন অভিনেত্রী। তবে সবথেকে জনপ্রিয়তা পান তিনি বলিউড থেকেই। ‘পাত্থর কে ফুল’ (১৯৯১) ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেন তিনি। নব্বইয়ের দশকে তিনি বেশ কয়েকটি বাণিজ্যিক তাঁর হাত ধরেই ব্লকবাস্টার চলচ্চিত্র হিসেবে স্বীকৃতি পেয়েছে, তাঁর অভিনীত একাধিকবার হিট চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘দিলওয়ালে’ (১৯৯৪), ‘মোহরা’ (১৯৯৪), ‘খিলাড়িয়োঁ কা খিলাড়ি’ (১৯৯৬) এবং ‘জিদ্দি’ (১৯৯৭)। ২০০১ সালে কল্পনা লাজমি পরিচালিত ‘দমন’ ছবির জন্যে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

এছাড়াও উত্তরবঙ্গের লোকসঙ্গীত শিল্পী মঙ্গলকান্ত রায় পদ্মশ্রী সম্মান পেয়েছেন। স্থানীয়রা তাঁকে মংলা গোঁসাই বলে ডাকেন। তাঁর বয়স প্রায় একশো পেরিয়েছে। কিশোর বেলা থেকেই সারিঞ্জা বাদ্যযন্ত্র বাজিয়ে আসছেন তিনি। যদিও তিনি কখনও সেভাবে প্রচারের আলোয় আসেননি। তবে পুরস্কৃত হয়েছেন বহুবার। ২০১৭ সালে তাঁকে বঙ্গরত্ন দেওয়া হয়। আর্থিকভাবেও তিনি খুব একটা সচ্ছ্বল নন। মাঝে সাঝে দু একটা কাজ পান। কিন্ত বাকি দিনগুলি ভিক্ষাবৃত্তি করেই দিন চালান। তাঁর বয়স এখন প্রায় ১০০ পেরিয়েছে। বয়সের কারণে ভেঙে গিয়েছে তাঁর গলা। ফলে এখন রোজগারের রাস্তাগুলি একে একে বন্ধ হয়ে আসছে। গতকালই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তাঁকে পদ্মশ্রী দেওয়ার কথা ঘোষণা হয়। 

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায়