হিন্দুত্বে ঢাক্কা জ্যোমেটোর নতুন বিজ্ঞাপন, ক্রুদ্ধ মহাকালেশ্বর মন্দিরের পুরোহিতরা

মধ্যপ্রদেশের মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির থেকে তিনি খাবার সরবরাহ করার জন্য জ্যোমেটোতে অর্ডার দিচ্ছেন। আর এই বিজ্ঞাপণটি নিয়ে শুরু হয়েছে তুলোধনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বিজ্ঞাপন বিতর্কে নাম জড়ালো অভিনেতা ঋত্বিক রোশনের। তাও আবার জ্যোমেটো বিজ্ঞাপনী সংস্থার দেখানো পথে ভ্রমণ করেই। শনিবার, অনলাইন খাদ্য সরবরাহকারী সংস্থা Zomato-এর একটি নতুন বিজ্ঞাপন নিয়ে রীতিমত তোলপাড় শুরু হয়েছে। আর তা ঘিরেই একাধিক বিতর্ক শুরু হয়েছে। এবার অভিনেতাকে বিজ্ঞাপনে দেখানো হয়েছে মধ্যপ্রদেশের উজ্জাইনে। এই বিজ্ঞাপনে বলিউড সুপারস্টার হৃতিক রোশনকে দেখা যাচ্ছে, মধ্যপ্রদেশের মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির থেকে তিনি খাবার সরবরাহ করার জন্য জ্যোমেটোতে অর্ডার দিচ্ছেন। আর এই বিজ্ঞাপণটি নিয়ে শুরু হয়েছে তুলোধনা।

প্রতিবেদন অনুসারে, মহাকালেশ্বর মন্দিরের হিন্দু সাধুরা বিজ্ঞাপনটির তীব্র নিন্দা করেছেন। বিজ্ঞাপনে দেখা যাচ্ছে, অভিনেতা বলছেন, “থালি খান কা মন থা, মহাকাল সে মাঙ্গা লিয়া” অর্থাৎ আমার মহাকালের একটি থালি খেতে ইচ্ছে করছিল এবং মহাকাল থেকে নিয়ে এসেছি জ্যোমেটোর মাধ্যমে। আর এতেই ঘোর আপত্তি জানিয়েছেন মহাকাল মন্দিরের পুরোহিতরা। এই মন্দিরের পুরোহিত মহেশ বলেছেন, অভিনেতা এবং এই বিজ্ঞাপনটি হিন্দু সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করেছে। সঙ্গে মহাকালেশ্বর মন্দিরকেও অপমান করেছে। পাশাপাশি তিনি আরও উল্লেখ করেছে যে, খাদ্য সরবরাহকারী বিজ্ঞাপন সংস্থাটি (Zomato) এই মন্দিরকে তাঁদের পরিষেবার প্রচারের জন্য ব্যবহার করছে। তাঁর কথায়, “জ্যোমাটো কোম্পানির এমন কিছু করার আগে ভাবা উচিত ছিল। হিন্দুরা তাঁদের ধর্ম নিয়ে খুবই সংবেদনশীল। আমরা ক্ষোভ প্রকাশ করছি না বলে, এটা নয় যে আমাদের নজরে কিছু পড়ছে না। কোনও কোম্পানির এর সুবিধা নেওয়া উচিত নয়। আর এই ধরনের বিজ্ঞাপন যদি অন্য ধর্মকে কেন্দ্র করে করা হত, তাহলে আমি নিশ্চিত সেই ধর্মের মানুষেরা কোম্পানিতে আগুন লাগিয়ে দিত”!

তিনি আরও বলেন, “মহাকালেশ্বর মন্দিরে ভক্তদের থালিতে প্রসাদ পরিবেশন করা হয়। এটা মন্দিরের নিয়ম, কোনও নির্দিষ্ট ব্যক্তির চাহিদা অনুযায়ী সরবরাহ করা হয় না। যে সংস্থাটি আমিষ খাবার সরবরাহ করে, সেক্ষেত্রে অবিলম্বে মহাকালেশ্বর মন্দিরের নাম ব্যবহার করে কোম্পানির পরিষেবার প্রচার বন্ধ করে দেওয়া উচিত। তার থেকে বড় কথা এই বিজ্ঞাপনটি হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি। কোম্পানি ক্ষমা না চাইলে আমরা আদালতে যাব।” এদিকে কালেক্টর এবং মহাকাল মন্দির কমিটির চেয়ারম্যান আশিস সিং মন্দিরের পুরোহিত মহেশের সঙ্গে একমত হয়েছেন। তিনি জানিয়েছেন, মহাকাল মন্দিরে শুধুমাত্র খাবারের জায়গায় মন্দিরের প্রসাদ থালা নেওয়া যায়। এখান থেকে কোনও প্রসাদি থালা কোথাও পাঠানো হয় না। আমরা এই ধরনের বিভ্রান্তিকর বিজ্ঞাপন বন্ধ করার জন্য উপযুক্ত ব্যবস্থা নেব”! তবে এই বিজ্ঞাপন নিয়ে তুমুল বিতর্কের পর মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় প্রচারিত বিজ্ঞাপনটিকে বিকৃত বলে মনে করছেন।

মিশ্র বলেছেন, “আমি উজ্জানের পুলিশ সুপারকে ভিডিওটির বাস্তবতা খতিয়ে দেখতে এবং আমাকে রিপোর্ট করতে বলেছি যাতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় খুব শীঘ্রই।” এমনকি এই বিজ্ঞাপনটি হিন্দু অনুভূতিতে আঘাত করেছে বলে অভিযোগ। ইতিমধ্যেই জোমাটোকে ক্ষমা চাওয়ার আহ্বান দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশের উজ্জয়িনের বিখ্যাত মহাকালেশ্বর বা মহাকাল মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। এছাড়াও দেশের ১২ টি ‘জ্যোতির্লিঙ্গ’-এর মধ্যে একটি, সারা বছর প্রচুর সংখ্যক ভক্ত এখানে আসেন। এই মন্দিরের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য হল, বিনামূল্যে খাবার পরিবেশন করা, যা শত শত বছর ধরে চলে আসছে। অন্যদিকে Zomato একটি ভারতীয় বহুজাতিক অনলাইন রেস্তোরাঁ অনুসন্ধানকারী এবং খাদ্য সরবরাহকারী সংস্থা। এটি পঙ্কজ চাড্ডা এবং দীপিন্দর গোয়াল ২০০৮ সালে প্রতিষ্ঠিত করেছিলেন। এই সংস্থাটি ফুডিবে নামেও পরিচিত। এটি 18 জানুয়ারী ২০১০-এ Zomato (Zomato Media PVT Ltd.) দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল।

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ