পিছিয়ে গেল ‘সেলফি’র মুক্তির তারিখ

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের পেছোলো বলিউড চলচ্চিত্র ‘সেলফি’ (Selfiee) র মুক্তির তারিখ। এই বছরে নয়, সামনের বছর মুক্তি পাবে ইমরান হাসমি এবং অক্ষয় কুমার অভিনীত সেলফি। ২০২৩ এর শুরুতেই মুক্তি পাবে ‘সেলফি’। এই ছবিটি মুলত ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত একটি মালয়ালম চলচ্চিত্র ‘ড্রাইভিং লাইসেন্স’ এর অফিসিয়াল রিমেক। যে ছবিতে অভিনয় করেছিলেন, পৃথ্বীরাজ সুকুমারান এবং সুরজ ভেঞ্জারমুডু। আর এই ছবির হিন্দি রিমেকে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন, ইমরান হাসমি এবং অক্ষয় কুমার, ডায়ানা পেন্টি, নুসরত ভারুচ্চা। আর এই প্রথম অক্ষয় কুমার ও ইমরানকে একইসঙ্গে একটি ছবিতে কাজ করতে দেখা যাবে। সেলফি রিলিজের তারিখ শেষ নির্মাতারা ঘোষণা করেছেন, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩-এ। ড্রামা-কমেডি সংযুক্ত এই ছবিটি পরিচালনা করছেন রাজ মেহতা।

যিনি গুড নিউজ এবং যুগ যুগ জিয়োর মতো একাধিক সিনেমা পরিচালনা করেছেন। আর সেলফি প্রযোজনা করছেন, করণ জোহরের ধর্ম প্রোডাকশন এবং কুমারের কেপ অফ গুড ফিল্মস। আর মালায়লাম ছবিটি প্রযোজনা করেছিলেন সুকুমারনের পৃথ্বীরাজ প্রোডাকশন এবং ম্যাজিক ফ্রেম। রিপোর্ট অনুযায়ী, এই সাসপেন্স থ্রিলারে, অক্ষয়কে দেখা যাবে একজন সুপারস্টারের ভূমিকায়। অন্যদিকে, ইমরানকে দেখা যাবে, একজন পুলিশের চরিত্রে।

যিনি আবার সুপারস্টার অক্ষয়ের একজন বিশাল ভক্ত। কাজের ফ্রন্টে, সেলফি ছাড়াও, অক্ষয়কে পরবর্তীতে রক্সা বন্ধন ছবিতে দেখা যাবে, যেটি পরিচালনা করেছেন আনন্দ এল রাই। এতে আরও অভিনয় করেছেন, ভূমি পেডনেকার, সেজমিন কৌর, দীপিকা খান্না, সাদিয়া খতিব এবং স্মৃতি শ্রীকান্ত। আর এই ছবি আগামী ১১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে আটক পাক নাগরিক, লস্কর জঙ্গি লতিফ ভাটের মৃত্যুর পরেই অনুপ্রবেশের চেষ্টা?

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি