‘সায়রার আজীবন এই ট্রমা থেকে যাবে’, অগ্নিগর্ভ দুবাই থেকে মেয়েকে নিয়ে দেশে ফিরলেন লারা

আমি নিশ্চিত, এই ঘটনার পর আমার মেয়ে কোনও না কোনও মানসিক আঘাত পাবে।সায়রার আজীবন এই ট্রমা থেকে যাবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ হয়ে গেল যুদ্ধের ১৪ দিন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামার নামই নিচ্ছে না। গত ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও আমেরিকা যৌথভাবে ইরানের উপর হামলার পর থেকেই শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ। যার কোপ পড়ছে বিশ্বের জ্বালানিতে। ইরান বনাম আমেরিকা ইজরায়েলের যুদ্ধে দুবাই, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, দোহা-সহ পুড়ছে পশ্চিম এশিয়ার একাধিক দেশ। মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকা ও ইজরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা চালাচ্ছে ইরান। পাল্টা তেহরানের তেল ডিপোতেও হামলা চালানো হচ্ছে। ইরান দুবাইতেও হামলা চালাচ্ছে।এমন পরিস্থিতিতে দুবাই বিমানবন্দরে অনেক বিমান বাতিল করা হয়েছে। যার ফলে দুবাইয়ে গিয়ে আটকে পড়েছেন অনেক ভারতীয়। দুবাইয়ে অভিনেত্রী লারা দত্ত, হানি সিংহ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ছেলে-সহ অনেকে আটকে পড়েছিলেন। দুবাইয়ে আটকে পড়ার ভয়াবহ অভিজ্ঞতার কথা অভিনেত্রী লারা দত্ত নিজেই তাঁর ইনস্টাগ্রামে জানিয়েছিলেন।

এই অবস্থায় মেয়েকে কীভাবে সামলে রেখেছিলেন তিনি সেটাও জানিয়েছেন। অবশেষে যুদ্ধ কাটিয়ে অগ্নিগর্ভ দুবাই থেকে ১৪ বছর বয়সী মেয়ে সায়রাকে নিয়ে নিরাপদে দেশে ফিরলেন লারা। কয়েকদিন আগে, লারা দত্ত ইনস্টাগ্রামে একটি আবেগঘন ভিডিও পোস্ট করে বলেছিলেন, দুবাইয়ে তিনি তিনবছর ধরে রয়েছেন।এখানকার নানা ব্র্যান্ডের সঙ্গে তিনি চুক্তিবদ্ধ। দুবাইয়ে যেভাবে হামলা চালাচ্ছে ইরান, তাতে তিনি উদ্বিগ্ন। মেয়ের জন্য ভীত, কারণ তিনি স্পষ্টভাবে বিস্ফোরণ এবং যুদ্ধবিমানের শব্দ শুনতে পেয়েছেন। তবে, এমন উত্তেজনাপূর্ণ পরিবেশেও শান্তি বজায় রাখার জন্য দুবাইয়ের নিরাপত্তা কর্মকর্তারা অনেক সাহায্য করেছেন। দেশে ফিরে একটি সংবাদমাধ্যমের কাছে যুদ্ধের মাঝে দুবাইয়ে বসবাসের ভয়াবহ অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন লারা। তিনি বলেছেন, যুদ্ধ শুরু হওয়ার সময় তিনি তাঁর মেয়েকে নিয়ে দুবাইতে একা ছিলেন। তার স্বামী মহেশ ভূপতি লন্ডনে কর্মরত ছিলেন।

লারার কথায়, ‘আমরা দুবাইয়ের জেবেল আলী বন্দর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে ছিলাম। সেখানে প্রতিদিন বোমা হামলা হত। তাই আমরা ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নিইনি, কারণ আমার স্বামী এবং পরিবারের সঙ্গে থাকা দরকার ছিল। আমরা দুই ঘন্টা গাড়ি চালিয়ে ফুজাইরাহ যাই। যেখানে মাত্র একদিন আগে, ফুজাইরাহ বন্দর এবং এর তেল শোধনাগারে বোমা ফেলা হয়েছিল। আমি খুব ভয় পেয়েছিলাম, মিথ্যা বলব না। আমি আমার সহ-অভিনেতা অক্ষয় কুমারকে অভিজ্ঞতা শেয়ার করে বলেছিলাম, যেন আমরা এয়ারলিফ্ট ২-এর শুটিং করছি। আমরা বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছিলাম। এমন পরিস্থিতিতে আমি কেবল প্রার্থনা করছিলাম যে আমাদের যেন কোনও ক্ষতি না হয়। তবে দুবাইয়ের বিমান সংস্থাগুলিকে স্যালুট। আমি নিশ্চিত, এই ঘটনার পর আমার মেয়ে কোনও না কোনও মানসিক আঘাত পাবে।সায়রার আজীবন এই ট্রমা থেকে যাবে।’ কাজের ক্ষেত্রে, লারা দত্তকে শীঘ্রই অক্ষয় কুমারের বিপরীতে তার ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এ দেখা যাবে। শীঘ্রই এর মুক্তির তারিখ ঘোষণা করা হবে।

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

বড় স্বস্তি সময় রায়নার! ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ বিতর্কে সমস্ত FIR বাতিল করল সুপ্রিম কোর্ট

মুকুটে নয়া পালক! লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘ডক্টরেট’ উপাধি পেলেন রানি

ডুরান্ডের কোয়ার্টার ফাইনালের আগে বড় স্বস্তি, জামশেদপুর এফসির মালিকানা যাচ্ছে চার্চিলের হাতে

ভিক্ষার ঝুলি খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের! মিলল ৫৫ লাখ টাকা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ‘ভুয়ো’ ভোটার কার্ড, শান্তিপুরে চাঞ্চল্য, BLO-র ভূমিকা নিয়ে প্রশ্ন

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার