প্রয়াত ‘হেরা-ফেরি’ খ্যাত প্রযোজক এজি নাদিয়াদওয়ালা

এদিন ভোর ৪ টে নাগাদ তিনি কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে মারা যান। এজি নাদিয়াদওয়ালার বাবা এ কে নাদিয়াদওয়ালাও একজন প্রযোজক ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন জগতে একের পর এক মৃত্যু সংবাদ। দিন কয়েক আগেই জনপ্রিয় প্রযোজক কৃষ্ণচন্দ্র শর্মার মৃত্যুর সংবাদ প্রকাশ্যে এসেছিল। আর এই শোক কাটতে না কাটতেই ফের দুঃসংবাদ। আজ সোমবার অর্থাৎ ২২ আগস্ট প্রায় ৯১ বছরে প্রয়াত হলেন বলিউডের স্বনামধন্য প্রযোজক এজি নাদিয়াদওয়ালা। সূত্রের খবর, গত কয়েক ধরেই মুম্বই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রবীণ প্রযোজক। এদিন ভোর ৪ টে নাগাদ তিনি কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে মারা যান। এজি নাদিয়াদওয়ালার বাবা এ কে নাদিয়াদওয়ালাও একজন প্রযোজক ছিলেন। বর্তমানে ফিরোজের চাচাতো ভাই সাজিদ নাদিয়াদওয়ালাও, বলিউডের একজন স্বনামধন্য প্রযোজক। তাঁর একটি নিজস্ব প্রোডাকশন হাউসও আছে।

২০১৫ সালে সাক্ষাৎকারে এ জি নাদিয়াদওয়ালা জানিয়েছিলেন, “চলচ্চিত্রের নান্দনিকতা এবং প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই, আমরা আমাদের সিনেমা তৈরি করি, অন্য উপায়ে নয়। খরচ করার আগে আমরা গল্প এবং চিত্রনাট্যের গতিশীলতা বুঝে নিই। যদিও আমরা একটু বেশি খরচ করে ফেলি, তখনও আমরা নিশ্চিত থাকি যে, ব্যয় করা অর্থটি উপযুক্ত কাজের ব্যবহৃত হয়েছে।”

এজি নাদিয়াদওয়ালার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বলিউডের একাধিক ব্যক্তিত্বরা

এদিকে, বহু বলিউড অভিনেতা অজয় দেবগন, প্রবীণ প্রযোজক এজি নাদিয়াদওয়ালার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি তাঁর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে, প্রযোজককে আন্তরিক শ্রদ্ধা জানিয়েছেন। তাঁর মৃত্যুতে শোকাহত গোটা বলিউড ইন্ডাস্ট্রি।

এজি নাদিয়াদওয়ালা ১৯৫৩ সালে ফিল্ম প্রযোজক হিসেবে নিজের কর্মজীবন শুরু করেন বলিউডে। ৬৯ বছর কেরিয়ারে তিনি প্রায় ৫০ টিরও বেশি হিন্দি চলচ্চিত্র নির্মাণ করেছেন। তবে তিনি প্রদীপ কুমার এবং দারা সিং অভিনীত মহাভারত (1965) প্রযোজনার মাধ্যমে বিশেষত্ব পেয়েছিলেন। এখনও অবধি, এটিই ভারতীয় মহাকাব্য মহাভারতের উপর নির্মিত একমাত্র চলচ্চিত্র। এছাড়াও তিনি ওয়েলকাম (২০০৭), হেরা ফেরি (২০০০), আওয়ারা পাগল দিওয়ানা (২০০২) ইত্যাদি চলচ্চিত্রের প্রযোজক ছিলেন। তিনি ‘গাফফারভাই’ নামেও পরিচিত ছিলেন। বলিউডের আশির দশকে তিনি বলিউডে একাধিক চলচ্চিত্র নির্মাণ করেছেন। একজন প্রযোজক হিসাবে তাঁর প্রথম ছবি ছিল ধর্মেন্দ্র এবং রেখা-অভিনীত পারিবারিক নাটক ‘ঝুঠা-সাচ’, এরপরে তাঁর নির্মিত অ্যাকশন ড্রামাটি ছিল, ‘লাহু কে দো রঙ’। তাঁর প্রযোজিত এবং প্রিয়দর্শন পরিচালিত কমেডি হেরা ফেরি, যা ভারতীয় সিনেমার অন্যতম সেরা কমেডি হিসেবে বিবেচিত হয়েছিল। এছাড়াও তিনি ‘আ গালে লাগা যাজাআ”শঙ্কর শম্ভু’, ‘লাহু কে দো রং’, ‘ওয়াতান কে রাখওয়ালে’, ‘সোনে পে সুহাগা’র মত বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেন।

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত