বীরদের নামে আন্দামান-নিকোবরের ২১ টি দ্বীপের নামকরণ, প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডে মুগ্ধ গোটা বলিউড

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্দামান ও নিকোবরের ২১ টি দ্বীপের নামকরণ করলেন দেশের পরমবীর চক্রের পুরস্কার প্রাপকদের নামানুসারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্দামান ও নিকোবরের ২১ টি দ্বীপের নামকরণ করলেন দেশের পরমবীর চক্রের পুরস্কার প্রাপকদের নামানুসারে। যার মধ্যে রয়েছেন, ক্যাপ্টেন বিক্রম বাত্রা। যাঁর গল্পে সেজে উঠেছিল সিদ্ধার্থ মালহোত্রার ‘শেরশাহ’। প্রধানমন্ত্রী এহেন মহান কর্মকাণ্ডে উচ্ছ্বসিত দেশের বিনোদন মহল। অজয় ​​দেবগন, সুনীল শেঠী, অক্ষয় কুমার, সিদ্ধার্থ মালহোত্রা-সহ একাধিক বলিউড অভিনেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে, প্রধানমন্ত্রী সোমবার কার্যত নেতাজিকে উৎসর্গীকৃত একটি স্মৃতিসৌধের মডেল উন্মোচন করেছেন, যা কেন্দ্রশাসিত অঞ্চলে স্থাপিত হবে। সঙ্গে ২১টি দ্বীপের নামকরণ করলেন পরম বীর চক্র পুরস্কারপ্রাপ্যদের নাম অনুসারে। এই পুরস্কারটি দেশের সর্বোচ্চ সামরিক অলংকার, যুদ্ধের সময় দেশের বীরদের বীরত্বের জন্য এই পুরস্কারটি প্রদান করা হয়।

দ্বীপগুলির নামকরণ করা হয়েছে, পরম বীর চক্র পুরস্কারপ্রাপ্ত মেজর সোমনাথ শর্মা, সুবেদার এবং মাননীয় ক্যাপ্টেন (তখন ল্যান্স নায়েক) করম সিং, এমএম, রাঘোবা রানে, নায়ক যদুনাথ সিং, কোম্পানি হাবিলদার মেজর পিরু সিং, ক্যাপ্টেন জিএস সালারিয়া, লেফটেন্যান্ট কর্নেল (তৎকালীন মেজর) ধন সিং থাপা, সুবেদার যোগিন্দর সিং, মেজর শয়তান সিং, আবদুল হামিদ, লেফটেন্যান্ট কর্নেল, ল্যান্স নায়েক আলবার্ট এক্কা এবং মেজর হোশিয়ার সিং-এর নামে। এছাড়াও আরও রয়েছেন, লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপাল, ফ্লাইং অফিসার নির্মলজিৎ সিং সেখন, মেজর রামস্বামী পরমেশ্বরন, নায়েব সুবেদার বানা সিং, ক্যাপ্টেন বিক্রম বাত্রা, লেফটেন্যান্ট মনোজ কুমার পান্ডে, সুবেদার মেজর (তখন রাইফেলম্যান) সঞ্জয় কুমার, এবং সুবেদার মেজর অবসরপ্রাপ্ত (অনারারি ক্যাপ্টেন) গ্রেনেডিয়ার যোগেন্দ্র সিং যাদব।

এদিন সুনীল শেঠী টুইট করে জানিয়েছেন, “আমাদের জাতির সত্যিকারের নায়কদের সম্মানের জন্য প্রধানমন্ত্রী মোদিকে অনেক ধন্যবাদ।” অক্ষয় কুমার টুইটে লিখেছেন, “পরম বীর চক্র বিজয়ীদের সম্মান জানানোর কী অসাধারণ উপায়। তাঁদের সাহসিকতা এবং আত্মত্যাগকে স্যালুট।” অজয় দেবগন যিনি, ২০০৩ সালের “LOC: কার্গিল” চলচ্চিত্রে লেফটেন্যান্ট মনোজ কুমার পান্ডের ভূমিকায় অভিনয় করেছিলেন। তিনি টুইটে লিখেছেন, “ক্যাপ্টেন মনোজ কুমার পান্ডে (পরম বীর চক্র) এর নামে একটি দ্বীপের নামকরণের সিদ্ধান্তটি পরম পাওনা। যা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করতে থাকবে। ধন্যবাদ প্রধানমন্ত্রী @narendramodi জি।” ক্যাপ্টেন বিক্রম বাত্রার বায়োপিক “শেরশাহ” এর তারকা সিদ্ধার্থ মালহোত্রা বলেছেন, “খুব বড়খবর যে, আন্দামান ও নিকোবরের একটি দ্বীপের নামকরণ করা হয়েছে আমাদের নায়ক ক্যাপ্টেন বিক্রম বাত্রার নামানুসারে! আমার হৃদয় গর্বে ফুলে উঠেছে যে আমি পর্দায় তাঁর ভূমিকায় করেছিলাম।”

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায়