ন্যাশনাল স্কুল অফ ড্রামার রঙ্গ মহোৎসব

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছর ভারতবর্ষ ৭৫তম স্বাধীনতা দিবস পালন করবে। স্বাধীনতার প্ল্যাটিনাম জুবিলি উপলক্ষ্যে কিছুদিন আগেই ভারতের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি নতুন ভিডিও প্রকাশ করা হয়েছে, যার নাম ‘হর ঘর তিরঙ্গা’। যেখানে দেশের একাধিক ব্যক্তিত্বরা পারফরম্যান্স করেছেন। দক্ষিণ থেকে বলিউড, ক্রীড়া মহল, নানা রাজনৈতিক ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেছেন। এবার ন্যাশনাল স্কুল অফ ড্রামা (NSD) ভারত রঙ্গ মহোৎসবের ২২তম সংস্করণ মুম্বইতে নিয়ে আসছে।

যেখানে দেশের স্বাধীনতা সংগ্রামের নায়কদের উপর নির্মিত বিভিন্ন নাটক মঞ্চস্থ করা হবে। আসলে দেশের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সরকারের আজাদি কা অমৃত মহোৎসব উদ্যোগের অংশ হিসেবে NSD ভারত রঙ্গ মহোৎসব, 2022 (আজাদি বিভাগ) এই নাটকের আয়োজন করছে। এটি গত ১৬ জুলাই থেকেই দিল্লিতে শুরু হয়ে গিয়েছে। এরপর ভুবনেশ্বর, বারাণসী, অমৃতসর এবং বেঙ্গালুরুর মতো শহরেও এই অনুষ্ঠানের অনুষ্ঠিত হয়েছিল। আর মুম্বইতে, ভারত রঙ্গ মহোৎসব অনুষ্ঠান, আজ অর্থাৎ ৯ অগস্ট থেকে শুরু হচ্ছে, যা চলবে আগামী ১৩ অগস্ট পর্যন্ত। এই উৎসব আয়োজন করেছে ভারতের সংস্কৃতি বিষয়ক মন্ত্রক এবং পিএল দেশপান্ডে যৌথভাবে। 

মঙ্গলবার মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির উপস্থিতিতে রবীন্দ্র নাট্য মন্দিরের উদ্বোধন করা হয়। আর এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ অভিনেতা রোহিনী হাত্তাঙ্গাড়ি, অভিনেতা-চলচ্চিত্র নির্মাতা সতীশ কৌশিক এবং বাণী ত্রিপাঠি টিক্কু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসডি পরিচালক অধ্যাপক রমেশচন্দ্র গৌড়। পাঁচদিনের এই অনুষ্ঠানটি চন্দ্রকান্ত তিওয়ারির “আমি সুভাষ” দিয়ে শুরু হবে, এটি 13 আগস্ট শেষ হবে। আর এই অনুষ্ঠানে আরো একাধিক নাটক মঞ্চস্থ হচ্ছে। যার মধ্যে রয়েছে, ডঃ মঙ্গেশ বানসোদের “গান্ধী-আম্বেদকর”, রূপেশ পাওয়ারের “আগস্ট ক্রান্তি” এবং সুনীল যোশী পরিচালিত “তিলক ও আগরকর”।

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস