১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সাবানের সংস্থার বিরুদ্ধে মামলা, তামান্নার আবেদন খারিজ

ফের আইনি বিপাকে বলিউডের 'মিল্কি বিউটি' তামান্না ভাটিয়া। 'পাওয়ার সোপস' সংস্থার বিরুদ্ধে করা অভিনেত্রীর মামলার আবেদন খারিজ করে দিল মাদ্রাজ হাইকোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের আইনি বিপাকে বলিউডের ‘মিল্কি বিউটি’ তামান্না ভাটিয়া। ‘পাওয়ার সোপস’ সংস্থার বিরুদ্ধে করা অভিনেত্রীর মামলার আবেদন খারিজ করে দিল মাদ্রাজ হাইকোর্ট। প্রসঙ্গত, ‘পাওয়ার সোপস’ লিমিটেড তাঁদের পণ্য বিক্রির জন্যে অননুমোদিত ভাবে তামান্না ভাটিয়ার ছবি ব্যবহার করেছিল। সেই কারণেই অভিনেত্রী সংস্থার কাছ থেকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছিলেন। কিন্তু সংস্থা তাঁর দাবি প্রত্যাখান করেন। সেই প্রত্যাখ্যানকে চ্যালেঞ্জ জানিয়ে মাদ্রাজ হাইকোর্টে একটি আপিল দায়ের করেছিলেন বলিউড অভিনেত্রী, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মাদ্রাজ হাইকোর্ট সেটাই খারিজ করে দিয়েছে। সাধারণত যে কোনও পণ্য বিজ্ঞাপন সংস্থা, সাধারণ মানুষের কাছে তাঁদের পণ্য ছড়িয়ে দেওয়ার জন্যে তারকাদের উপর আস্থা রাখে। যেহেতু তারকারা হলেন পপুলার ফেস। তাই তাঁদের দেখলে জনগণ বেশি আকর্ষণ হবেন।

কিন্তু ‘পাওয়ার সোপস’ সংস্থা তাঁদের পণ্যের জন্যে তামান্নার অনুমোদন না নিয়ে বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও তাঁদের পণ্যে নায়িকার ছবি ছাপিয়ে ছড়িয়ে দেন, তাতেই ক্ষুব্ধ হয়ে অভিনেত্রী ক্ষতিপূরণ দাবি করেন। কিন্তু সংস্থা তা প্রত্যাখ্যান করতেই অভিনেত্রী মাদ্রাজ হাইকোর্ট সংস্থার বিরুদ্ধে আপিল করেন। সেটাই আজ খারিজ করে দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। একক বিচারকের বেঞ্চ তামান্নার করা আপিলটি গ্রহণ করতে অস্বীকার করেছে। বিচারপতি পি ভেলমুরুগান এবং বিচারপতি কে গোবিন্দরাজন থিলাকাভাদির সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এই আদেশটিই বহাল রেখেছে। তামান্না জানিয়েছেন, তিনি ২০০৮ সালের ৭ অক্টোবর ‘পাওয়ার সোপস’ লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছিলেন।

সেখানে বলা হয়েছিল, অভিনেত্রী ২০০৯ সালের ৬ অক্টোবর পর্যন্ত সংস্থাটির পণ্যের প্রচার করবেন। তবে, ২০১০ সালের শেষের দিকে তিনি যখন অন্য একটি সংস্থার পণ্যের প্রচার নিয়ে ব্যস্ত ছিলেন, তখন তাঁর নজরে আসে যে ‘পাওয়ার সোপস লিমিটেড’ তখনও পর্যন্ত তাদের পণ্যে অভিনেত্রীর ছবি ব্যবহার করা যাচ্ছে। বিশেষ করে ২০১০ সালের নভেম্বর থেকে ২০১১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ওই সাবানে তামান্নার ছবি ছিল। তিনি অভিযোগ করেছেন, ২০১১ সালের ১৮ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি সংস্থা ও তাঁর এজেন্সি, জেঅ্যান্ডডি কমিউনিকেশন প্রাইভেট লিমিটেডকে নোটিশ পাঠানো হলেও, তাঁরা জবাবে এড়িয়ে যান। এরপরেই এই লঙ্ঘনের জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে একটি মামলা দায়ের করেন অভিনেত্রী। কিন্তু হাইকোর্ট সাবানের সংস্থার বিরুদ্ধে অভিনেত্রীর করা মামলা খারিজ করে দিয়েছে।

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল