এই মুহূর্তে

অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না শিল্পার ছবি-কন্ঠস্বর, অভিনেত্রীকে রক্ষা কবচ দিল হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি: মাথার উপরে ৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগ, আইনি খাড়া ঝুলছে। এক ব্যবসায়ীকে ঠকানোর অভিযোগে রাজ কুন্দ্রা এবং অভিনেত্রী শিল্পা শেট্টিকে একাধিকবার তলবও করেছে মুম্বই পুলিশ। অভিনেত্রী হাজিরও হয়েছিলেন পুলিশের দফতরে। রাজ শিল্পার বিরুদ্ধে লুক-আউট নোটিশও জারি করা হয়েছে। অর্থাৎ তাঁরা আদালতের নির্দেশ ছাড়া বিদেশ ভ্রমণ করতে পারিনি। তবে এবার সম্পূর্ণ অন্য কারণে বোম্বে হাইকোর্টের রক্ষা কবচ পেলেন শিল্পা শেট্টি। অক্ষয় কুমার, সলমান খান, ঐশ্বর্য রাই বচ্চন, অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, করণ জোহর, হৃতিক রোশন, জয়া বচ্চন, অনিল কাপুর, সঞ্জয় দত্ত, কাজলের মতো একাধিক সেলিব্রিটি ব্যক্তিগত সংরক্ষণের জন্যে বিভিন্ন সময়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন। অর্থাৎ তাঁদের নাম, ছবি, ভিডিও, কন্ঠস্বর যাতে অপব্যবহার না হয়, আইনি অনুমতি ছাড়া যাতে তাঁদের ব্যক্তিগত কিছু ব্যবহার না করতে পারে কেউ, সেই কারণেই মাঝে মধ্যেই দিল্লি বোম্বে হাইকোর্টে দৌড়েছেন সেলিব্রিটিরা।

গত নভেম্বরে সেই একই আবেদন নিয়ে বোম্বে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন শিল্পা শেট্টি। মঙ্গলবার (১০ মার্চ) তাঁর পক্ষেই রায় দিয়েছে বম্বে হাইকোর্ট। বিষয়টি অভিনত্রীর দল একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে। বলেছে, এবার থেকে বেআইনিভাবে আর শিল্পা শেট্টির নাম, ছবি, কণ্ঠস্বর, ব্যক্তিত্বকে ভুলভাবে উপস্থাপন করা যাবে না। এই বিষয়ে আদালত অবিলম্বে শিল্পা শেট্টির বিষয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচারিত মানহানিকর, লঙ্ঘনকারী বিষয়বস্তু সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে।আদালতের আদেশে আরও বলা হয়েছে, যে কোনও জনসাধারণের পরিচয় এবং খ্যাতি সম্মতি ছাড়া বাণিজ্যিকভাবে বা ডিজিটালভাবে অপব্যবহার করা যাবে না।

শিল্পার আইনজীবী সানা রইস খান আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছেন, ‘বোম্বে হাইকোর্ট মিসেস শিল্পা শেট্টি কুন্দ্রার ব্যক্তিত্ব অধিকার মামলার শুনানিতে জানিয়েছে যে, ইন্টারনেট ডিপফেক এবং ডিজিটাল ছদ্মবেশ ধারণের খেলার মাঠ হতে পারে না। এবার থেকে শিল্পা শেট্টির নাম, ছবি, কণ্ঠস্বর এবং ব্যক্তিত্ব রক্ষার দায়িত্ব আয়নের, তাই তাঁর সম্মতি ছাড়া অভিনেত্রীর কোনকিছু ডিজিটালভাবে ব্যবহার করা যাবে না। ডিজিটাল প্ল্যাটফর্ম এবং মধ্যস্থতাকারীদের এই ধরনের উপাদান অপসারণের জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে।’ জানা গিয়েছে, ২০২৫ সালের নভেম্বরে, অভিনেত্রী তাঁর ব্যক্তিত্বের অধিকার রক্ষার জন্য বোম্বে হাইকোর্টে আবেদন করেছিলেন। অবশেষে এই মামলায় আদালত অভিনেত্রীকে রক্ষা কবচ দিল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আচমকাই অভিনয় ছাড়ার সিদ্ধান্ত বরুণ ধাওয়ানের, কিন্তু কেন?

বাবা হলেন অভিনেতা রণদীপ হুডা, লিনের কোলে পুত্র এল না কন্যা?

দিল্লির ব্যস্ত রাস্তায় হেলমেট ছাড়া বাইক স্টান্ট, ফের আইনি বিপাকে ‘বিগবস’-খ্যাত আজাজ খান

কিয়ারা বাদ, পর্দায় ‘মধুবালা’ হচ্ছেন অনিত পড্ডা, কিংবদন্তির বায়োপিকে নয়া চমক

শুভমন গিলের নাম ব্যবহার করে খ্যাতি চাইছেন? কী উত্তর দিলেন ঋদ্ধিমা পণ্ডিত?

‘আমাদের শোওয়ার ঘর আলাদা’, ৬৬ বছরে বিয়ে, দ্বিতীয় বিবাহিত জীবন কেমন চলছে বুশরার?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ