‘বাবুল কে দুয়ায়ে লেতি যা..’, বড় মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠাতে গিয়ে চোখে জল বনি কাপুরের

বলিউডের কাপুর পরিবারে বিয়ের সানাই! আগামী ৬ জুলাই বিয়ের পিঁড়িতে বসছেন পরিচালক-প্রযোজক বনি কাপুরের বড় মেয়ে অংশুলা কাপুর।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের কাপুর পরিবারে বিয়ের সানাই! আগামী ৬ জুলাই বিয়ের পিঁড়িতে বসছেন পরিচালক-প্রযোজক বনি কাপুরের বড় মেয়ে অংশুলা কাপুর। দীর্ঘদিনের প্রেমিক রোহান ঠক্করেদ সঙ্গে সাতপাকে ঘুরতে চলেছেন তিনি। ইতিমধ্যেই বাগদান সম্পন্ন হয়ে গিয়েছে তাঁদের। আর বড় মেয়ের বিয়ের অনুষ্ঠানে কোনও কমতি রাখতে চান না বনি কাপুর। দিদির বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন জাহ্নবী কাপুর এবং খুশি কাপুরও। যাঁরা অংশুলার সৎ বোন এবং বনি কাপুর-শ্রীদেবীর কন্যা। সুতরাং কাপুর পরিবারের এখন খুশির উৎসব। তবে বোনকে শ্বশুরবাড়ি পাঠানোর আনন্দে আবেগপ্রবণ অভিনেতা অর্জুন কাপুর। কেঁদে ফেলেছেন বাবা বনি কাপুরও।

আসলে মেয়েরা সকল বাবার কাছেই মূল্যবান। কথায় আছে, মেয়ে সন্তান বাবাদের কাছে বেশি প্রিয়। যদিও পিতা মাতার ভালবাসা ছেলে হোক বা মেয়ে, উভয় সন্তানের জন্যেই সমান। অংশুলার বিয়েতে কী কী আয়োজন করছেন বনি কাপুর? একটি সংবাদমাধ্যমের কাছে বিস্তারিত জানালেন প্রযোজক নিজেই। বড় মেয়ের বিয়েকে স্মরণীয় করে রাখতে সর্বাত্মক চেষ্টা করবেন তিনি। সাক্ষাৎকারে এও জানালেন, মেয়ের বিয়েতে যেমন আনন্দিত, তেমনি মেয়ে অন্যের বাড়িতে বরাবরের জন্যে চলে যাবে, সেই ভেবেও কষ্ট পাচ্ছেন তিনি। তাঁর কথায়, ‘কোনও বাবার জন্যই মেয়েকে বিদায় জানানো সহজ নয়। তবে অংশুলার বিয়ে একদিনেই সম্পন্ন হবে। বিয়ের পর দিন বলিউডের সবচেয়ে বড় তারকাদের উপস্থিতিতে একটি ককটেল পার্টির আয়োজন করা হবে। নবদম্পতির আনন্দ উদযাপনের জন্য বিয়ের কার্ডে ড্রেস কোড বলে দেওয়া হয়েছে। নিমন্ত্রিত অতিথিদের ‘আধুনিক ভারতীয়’ পোশাকে অনুষ্ঠানে উপস্থিত হতে হবে।’

 

 

View this post on Instagram

 

A post shared by Anshula Kapoor (@anshulakapoor)

অংশুলার বিয়ের আগে বনি কাপুরের বাড়িতে গতকাল একটি ‘মাতা কি চৌকি’র আয়োজন করা হয়েছিল, যেখানে পরিবারের সকল সদস্য উপস্থিত ছিলেন। সেখানে বোনের বিয়ে নিয়ে অর্জুনকেও আবেগপ্রবণ হতে দেখা গিয়েছে। প্রসঙ্গত, অংশুলা ও রোহানের প্রেমের গল্প শুরু হয়েছিল একটি ডেটিং অ্যাপের মাধ্যমে। তাঁরা গভীর রাত পর্যন্ত চ্যাট করত। এরপর প্রেমের সম্পর্ক গভীর হলে তাঁরা ২০২৫ সালের জুলাই মাসে বিয়ের সিন্ধান্ত নেন। রোহান নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে অংশুলাকে বিয়ের প্রস্তাব দেন। বাগদানের সংক্ষিপ্ত ঝলকও শেয়ার করেছিলেন বনি-কন্যা। অংশুলা পাঞ্জাবি পরিবারের মেয়ে হলেও, তাঁর বর রাজা রোহান গুজরাতি পরিবারের। এই মুহূর্তে অংশুলা তাঁর বিয়ে নিয়ে খুবই উচ্ছ্বসিত। সোশ্যাল মিডিয়ায় তাঁর বিয়ের প্রতিটি ছোটখাটো আপডেট শেয়ার করছেন।

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস, কি বললেন তিনি?

৩০সেকেন্ডে ১৯৫ বার চুম্বন! গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখালেন ব্রাজিলের দম্পতি

অজয় দেবগনের অভিনয় ট্রোলড, প্রথম দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘ধামাল ৪’

‘আমাকে খুনের চেষ্টা করলে তৈরি থাকবে ১ হাজার ক্ষেপণাস্ত্র’, ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

স্বাধীনতা দিবসের দিনেই ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১০ যাত্রী

কৌশলগত সম্পর্ক মজবুত করতে ১৮টি চুক্তি ফাইনাল করল ভারত-নিউজিল্যান্ড

প্রয়াত বিশ্বের সর্বশেষ পোলিও রোগী মার্থা লিলার্ড, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮

আজ বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করবেন শুভেন্দু অধিকারী

আগামী কয়েক ঘণ্টায় এই ৪ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জারি হলুদ সতর্কতা

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

উজবেকিস্তানে সহপাঠীর হাতে খুন হওয়া কেরলের মেডিকেল ছাত্রীকে ধর্ম বদলের চাপ দেওয়া হয়েছিল

খাসির মাংসের বদলে মুরগির মাংস দেওয়ার রণক্ষেত্র বিয়েবাড়ি, আহত ১২

পথের কাঁটা সরাতে স্বামীকে খুন করে পুঁতে দিল স্ত্রী, ৩ মাস পর মিলল কঙ্কাল

মাত্র ২৯৯ টাকায় এক মাসের রিচার্জ, কী কী সুবিধা দিচ্ছে jio?