Loading live market data...
Loading active stocks...
Connecting...

তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের হয়ে প্রচারে নামলেন বনি সেনগুপ্ত

গতকাল পার্থ ভৌমিকের হয়ে নৈহাটিতে প্রচারে গেলেন বনি সেনগুপ্ত। বারাকপুর লোকসভা কেন্দ্রের এবার তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিক। যিনি বিজেপির অর্জুন সিংয়ের বিরুদ্ধে লড়াই করছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকসভা উৎসবের আর তিন পর্ব বাকি। আগামী ২০ মে, ২৫ মে এবং ১ জুন শেষ। আর এই তিনদিনেই বাংলায় অসংখ্য কেন্দ্রে ভোট রয়েছে। তাই আগেভাগেই শাসক-বিরোধী দলগুলি চুটিয়ে প্রচার সারছেন। কেউ কাউর জন্যে একচুলও জায়গা ছাড়ছে না। আর প্রার্থী না হয়েও শাসকদলের হয়ে প্রচারে নেমেছেন একাধিক টলিউড তারকা। যার মধ্যে আছেন সৌমিতৃষা কুণ্ডু, বনি সেনগুপ্ত-সহ অনেকেই। আর শাসক দলের সঙ্গে পাঙ্গা লড়তে বিজেপি প্রধান মোদিও ঘনঘন বঙ্গে জনসভা করে চলেছেন। যাই হোক, অভিনেতা বনি সেনগুপ্তর সঙ্গে তৃণমূলের বহুদিন যোগাযোগ। বিশেষ করে অভিনেতার মা পিয়া সেনগুপ্ত তৃণমূলের ঘনিষ্ঠ বহু বছর ধরেই। সেই সূত্র ধরেই তৃণমূলের সঙ্গে ভালই আলাপ পরিচয় বনি সেনগুপ্তর।

গত বছর তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও উঠেছিল। বনির প্রেমিকা কৌশানীও ঘাসফুল শিবিরের সক্রিয় সদস্য। একুশের বিধানসভা ভোটে কৌশানি মুখোপাধ্যায় তৃণমূলের টিকিটে কৃষ্ণনগর কেন্দ্র থেকে লড়েছিলেন, তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন মুকুল রায়। কিন্তু এমন শক্ত প্রতিদ্বন্দ্বির কাছে হেরে ভূত হয়ে যান কৌশানি। তবে ভোটবাক্সে পরাস্ত হলেও নেত্রীর লড়াই জারি রেখেছিলেন কৌশানি। আর লোকসভা নির্বাচনেও তিনি প্রার্থীদের হয়ে প্রচারে নামছেন। এবার তাঁর সঙ্গ দিলেন বনি সেনগুপ্তও (Bonny Sengupta)। তবে একুশের বিধানসভার ভোটের আগে গেরুয়া শিবিরে নাম লিখিয়ে ছিলেন বনি। তাঁর সঙ্গে একে একে বিজেপিতে নাম লেখান যশ, শ্রাবন্তী, তনুশ্রীরা। কিন্তু তারা টিকিট পেলেও বনি সেনগুপ্তর কপালে টিকিট জোটেনি! এরপরে খানিকটা অভিমান করেই বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হয় বনির।

এরপর বিধানসভা ভোটে বাংলায় গেরুয়া শিবির বাংলায় হেরে গেলে, বিজেপি পুরোপুরি ছেড়ে দেন অভিনেতা। তখন অবশ্য মা তৃণমূল, ছেলে বিজেপি এই নিয়েও নানারকম কটাক্ষ উঠেছিল। কিন্তু তাতে কেউই কোনও পাত্তা দেয়নি। তবে এর তিন বছর বাদে আবারও রাজনীতির মাঠে নামলেন বনি। তৃণমূলের হয়ে ভোটপ্রচার করতে দেখা গেল নায়ককে। গতকাল পার্থ ভৌমিকের হয়ে নৈহাটিতে প্রচারে গেলেন বনি সেনগুপ্ত। বারাকপুর লোকসভা কেন্দ্রের এবার তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিক। যিনি বিজেপির অর্জুন সিংয়ের বিরুদ্ধে লড়াই করছেন। সেখানেই এবার তৃণমূলের হয়ে ভোটপ্রচার করলেন বনি সেনগুপ্ত। অভিনেতার প্রচারের একাধিক ঝলক সোশ্যাল মিডিয়াতেও এখন রাজ করছে। আর সেসব ছবি ভাইরাল হতে ট্রোলের মুখেও পড়তে হল বনিকে। কেউ কেউ আবার তামাশা করে বললেন, “দাদা তৃণমূলে, বিজেপি রাগ করবে তো।” যদি এইসব সমালোচনা কোনও দিনই পাত্তা দেননি অভিনেতা।

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর