‘বর্ডার ২’-এর জন্য ভারতীয় সেনাদের কাছে বিশেষ প্রশিক্ষণ বরুণ ধাওয়ান-সানি দেওলের

সেনাদের সঙ্গে একাধিক ছবি পোস্ট করলেন সানি দেওল, দেশের রক্ষকদের সাহসিকতাকে স্যালুট করলেন। সানির ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি সেনাদের সঙ্গে মিলে "ভারত মাতা কি জয়" বলছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য ‘বর্ডার ২’-এর শুটিং শুরু করেছেন আইকনিক অভিনেতা সানি দেওল। তাঁর সঙ্গে যোগ দিয়েছেন বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক বরুণ ধাওয়ানও। ছবিতে দুজনেই ভারতীয় সেনার ভূমিকায় অভিনয় করবেন। এদিকে আজ ১৫ জানুয়ারী সেনা দিবস। একপ্রকার সাপে বর হল তারকা যুগলের। সেনা দিবস উপলক্ষে ভারতীয় সেনাবাহিনীদের সঙ্গে সারাদিন কাটালেন বরুণ ধাওয়ান এবং সানি দেওল। ভারতীয় সেনাদের সাহস, আত্মত্যাগ, উৎসর্গের প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করলেন সানি দেওল। সেনাদের সঙ্গে একাধিক ছবি পোস্ট করলেন সানি দেওল, দেশের রক্ষকদের সাহসিকতাকে স্যালুট করলেন। সানির ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি সেনাদের সঙ্গে মিলে “ভারত মাতা কি জয়” বলছেন।

অন্যান্য ছবিতে সানিকে সৈন্যদের সঙ্গে আর্ম রেসলিং খেলতেও দেখা গিয়েছে। ক্যাপশনে তিনি লিখেছেন, “তখন, এখন, এবং চিরকালের জন্য আমাদের বীরদের সাহস, আত্মত্যাগ এবং অটল উৎসর্গকে অভিনন্দন জানাই। শুভ ভারতীয় সেনা দিবস! #HindustanZindabad #ArmyDay।” এদিকে ‘বর্ডার 2’ অভিনেতা বরুণ ধাওয়ানকেও সেনা দিবসে সেনা কর্মকর্তাদের কাছ থেকে বিশেষ প্রশিক্ষণ নিতে দেখা গিয়েছে। সানি দেওলের আসন্ন যুদ্ধ-নাটক বর্ডার 2-তূ সানি দেওল, বরুণ ধাওয়ান, এবং দিলজিৎ দোসাঞ্জকে ভারতীয় সশস্ত্র বাহিনীর অফিসার হিসেবে দেখা যাবে। ১৫ জানুয়ারী, বরুণ ধাওয়ান সেনা দিবসের সম্মানে সেনা কর্মকর্তাদের সঙ্গে দুটি ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।

প্রথমটিতে তিনি সেনা অফিসারদের সঙ্গে একটি সেলফি তুলেছেন, এবং দ্বিতীয়টিতে সবাইকে একসঙ্গে সুন্দর পোজ দিতে দেখা গিয়েছে। তিনি পোস্টটির ক্যাপশনে লিখেছেন, “এই #আর্মিডে ভারতের আসল নায়কদের সম্মান জানাচ্ছি। তাদের সঙ্গে থাকতে পেরে গর্বিত। #Border2 #।” বর্ডার 2 পরিচালনা করেছেন অনুরাগ সিং। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত আইকনিক বর্ডার ছবির সিক্যুয়াল বর্ডার 2। ২৭ বছর বর্ডার 2 তৈরি হচ্ছে। যা ২০২৬ সালের ২৩ জানুয়ারী, মুক্তি পাবে। এদিকে এ বছর তার ৭৭ তম সেনা দিবস উদযাপন করছে ভারত।সেনা দিবসটি সেই পুরুষ ও মহিলাদের সেবা এবং আত্মত্যাগকে স্মরণ করে যারা জাতিকে রক্ষা করছে অবিরত। এই উপলক্ষ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অন্যান্যরা সবাই তাদের শ্রদ্ধা জানিয়েছেন।

শুভেন্দুর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী রতন

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!