মাত্র তিন মাসেই বন্ধ সুস্মিতার ধারাবাহিক, কেমন আছেন অভিনেত্রী?

মাত্র তিনমাসের মাথায় বন্ধ হয়ে গেল এই ধারাবাহিক। কেমন কাটছে এই ধারাবাহিকের মুখ্য চরিত্র সুস্মিতার দিন? 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কয়েকদিন ধরেই টেলিপাড়ায় গুঞ্জন শেষ হয়ে যাচ্ছে স্টার জলসায় সুশান্ত দাসের ধারাবাহিক’বৌমা একঘর’। এবার সেই জল্পনায় খানিক সিলমোহর পড়ল বলা যায়। রবিবার শেষ শুটিং হয়ে গেল এই ধারাবাহিকের। এবার থেকে আর দেখা যাবে না নির্দিষ্ট সময়ে টিভির পর্দায় বৌমা টিয়াকে। দেখা যাবে না স্নিগ্ধা ও বিষ্ণুপ্রিয়ার কোন্দল। মাত্র তিনমাসের মাথায় বন্ধ হয়ে গেল এই ধারাবাহিক। কেমন কাটছে এই ধারাবাহিকের মুখ্য চরিত্র সুস্মিতার দিন? 

রবিবার শুটিং শেষ হয়ে গিয়েছে। আর সকাল থেকে কোনো তাড়া নেই শুটিং ফ্লোরে পৌঁছানোর। মাত্র তিনমাসেই জার্নি শেষ হয়ে যাবে যে এই ধারাবাহিইকের তা নাকি স্বপ্নেও কল্পনা করেননি সুস্মিতা। সংবাদমাধ্যমের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে সুস্মিতা জানান ”মন খারাপ। হঠাৎ করেই জানতে পারলাম ধারাবাহিকটি আর দেখানো হবে না। কোনো কিছু শুরু হলে তার একটা শেষও থাকে তাই সবটাই মেনে নিলাম। দর্শকের কেন এটা পছন্দ হল না বুঝতে পারলাম না।” 

জীবনের প্রথম ধারাবাহিক ‘অপরাজিতা অপু’ হিট। রমরমিয়ে চলেছিল সেই ধারাবাহিক। একইসঙ্গে এই ধারাবাহিকের হাত ধরেই জনপ্রিয় হন সুস্মিতা। কিন্তু কেরিয়ারের দ্বিতীয় ধারাবাহিক তিন মাসের মাথায় বন্ধ হয়ে যাওয়ায় রিতিমত মনখারাপ সুস্মিতার। কেন এমন পরিণতি এই ধারাবাহিকের? প্রথম থেকেই নাকি দর্শকের পছন্দ হয়নি এই ধারাবাহিকের চিত্রনাট্য। আসলে গল্পের বাঁধুনি নাকি মজবুত ছিল না এর। আর তাই টিআরপি তালিকাতে সেভাবে ছাপও ফেলতে পারেনি স্টার জলসার এই ধারাবাহিক। তাই সবকিছু মিলিয়েই মাত্র তিন মাসে বন্ধ হল ‘বৌমা একঘর’ এর পথচলা। 

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

একধাক্কায় চার টাকা করে দুধের দাম বাড়িয়ে দিল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক