‘ব্রহ্মাস্ত্র’ ছবির টিজারে এ কোন সারপ্রাইজ পেলেন দর্শকরা?

১৫ জুন মুক্তি পাবে 'ব্রহ্মাস্ত্র' এর ট্রেলার। তার আগে মঙ্গলবার প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনের তরফে প্রকাশ্যে এলো এই ছবির টিজারটি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রণবীর-আলিয়াকে পর্দায় একসঙ্গে দেখার অপেক্ষায় দিন গুনছেন সকলে। একে একে ছবির টিজার, গান অথবা লুক দেখে মুগ্ধ দর্শকরা। আগামী ১৫ জুন মুক্তি পাবে অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘ব্রহ্মাস্ত্র’ ছবির ট্রেলার। এই ছবিতেই প্রথমবার জুটি বাঁধতে চলেছেন রণবীর ও আলিয়া। ছবি মুক্তি পেতে বাকি আর ১০০ দিন। তার আগে মঙ্গলবার প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনের তরফে প্রকাশ্যে এলো এই ছবির টিজারটি। আগামী ১৫ জুন মুক্তি পাবে এই ছবির ট্রেলার। তবে তার আগে এই টিজারটিতেই ছবির চরিত্রদের সঙ্গে আলাপ সারলেন ফ্যানেরা।

রণবীর, আলিয়া, অমিতাভ বচ্চন ও মৌনি রায় সকলকেই এক ঝলক দেখতে দেখতে যেন সারপ্রাইজ পেলেন দর্শক। মনের কোণে প্রশ্ন দেখা দিল ‘ওটা কে?’, তার সঙ্গে আর একটা প্রশ্নের উদ্রেক হল তা হল সকল অভিনেতার মুখ টিজারটিতে এক ঝলক আসার সঙ্গে সঙ্গেই তাঁদের নাম ফুটে উঠেছে স্ক্রিনে। কিন্তু খালি গায়ে ট্রাউজার্স পরে খোলা চুলে যিনি হেঁটে যাচ্ছেন উনি কে? আর এখান থেকেই আরও খানিকটা দানা বাঁধল উত্তেজনা। টিজার দেখার পর সকলেই ১০০ শতাংশ বিশ্বাশ করতে শুরু করেছেন যে এই ছবিতে রয়েছেন স্বয়ং কিং খান। যদিও প্রযোজনা সংস্থার তরফে কিছুই জানানো হয়নি। হয়তো তা দর্শককে সারপ্রাইজ দিতেই। তবে বি-টাউনের গুঞ্জন বলছে ব্রহ্মাস্ত্রঃ পার্ট ওয়ানে একটি ক্যামিও চরিত্রে রয়েছেন শাহরুখ। তবে পরবর্তী ছবিতে নেতিবাচক চরিত্রেই নাকি তাঁকে দেখা যাবে। 

মোট তিনটি পার্টে তৈরি হবে এই ছবি। ২০১৮ সালে এই ছবির শুটিং শুরু হয়। সেই শুটিং ফ্লোরেই নিজের ছোটবেলার ক্রাশ ও স্বপ্নের রাজপুত্রকে পান  আলিয়া। সেখান থেকেই বন্ধুত্ব ও প্রেম। গত মাসেই পরিণতি পেয়েছে সেই সম্পর্ক। আগামি ৯ সেপ্টেম্বর সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পাবে ‘শিব’ আর ‘ইশা’ এর ‘ব্রহ্মাস্ত্র’।

 

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

রবি রাতে বিশ্বকাপ অভিযান শুরু জার্মানির, ইতিহাস গড়তে চায় কুরাসাও

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের

বড়ঞাতে যাত্রীবাহী বাসে টাকা লুট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ৪ মহিলা পকেটমার

ভক্ত ভেবে আমিরের ছেলেকে সলমানের ধারে-কাছে ঘেঁষতে দিল না নিরাপত্তারক্ষীরা, তারপর..

মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে দ্বিতীয়বার সভা করবেন শুভেন্দু,রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা হবে

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

পতির দেখানো পথেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে সুদীপ ঘরণী নয়না

বিজয়-রশ্মিকার বড় উদ্যোগ, ১৮০ গরিব পড়ুয়ার পড়াশোনা চালাতে বৃত্তি দিচ্ছেন

‘কাপটা নিয়ে এসো’, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে হরমনপ্রীতদের কাছে আবদার শুভমনের