সামান্থার নামে মন্দির নির্মাণ, দেবী অভিনেত্রী নিজেই, পাগল ভক্তের কীর্তি দেখে অবাক সোশ্যাল মিডিয়া

সামান্থা আজই তাঁর মায়োসাইটিসের চিকিৎসা থেকে শুরু করে তাঁর নতুন ওয়ার্কআউট পদ্ধতি পর্যন্ত, একাধিক অদেখা ছবি শেয়ার করেছেন। সারা দেশে তাঁর ব্যাপক ফ্যান ফলোয়িং।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভক্তদের কাছাকাছি পৌঁছনোর জন্যে এখন আর কোনও সুযোগই হাতছাড়া করতে চান না তারকারা। ছবির প্রচারে হোক বা সোশ্যাল মিডিয়া, সবসময়ই ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখছেন তারকারা। ভক্তরাও প্রতিনিয়ত পছন্দের তারকাদের সঙ্গে কথা বলছেন, তাঁদের শুভেচ্ছা পাঠাচ্ছেন, তাঁদের উদ্দেশ্যে একাধিক উপহারও পাঠাচ্ছেন। হ্যাঁ, আজকাল যুগ এতটাই উন্নত। সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে সহজেই ভক্তরা তারকাদের বাড়ির হাঁড়ির খবরে জেনে যাচ্ছেন। এমনকী পছন্দের তারকাদের সঙ্গে একবার সাক্ষাতের জন্যে ভক্তরা কি না কি করতে পারে।

যাই হোক, এবার দক্ষিণী অভিনেত্রী সামান্থার জন্যে তাঁর এক ভক্ত অভিনেত্রীর দুর্দান্ত একটি প্রতিকৃতি বানালেন। সঙ্গে একটি মন্দিরও। আগামিকাল দক্ষিণী নায়িকা সামান্থার জন্মদিন। গত বছর থেকে মায়োসিস নামক একটি বিরল রোগে ভুগছেন। যদিও এখন তিনি সুস্থ। তাঁকে শেষবার পর্দায় দেখা যায়, ‘শকুন্তলম’-এ। ছবিটি বক্সঅফিসে একেবারেই সাফল্য পায়নি। এখন অভিনেত্রী ব্যস্ত প্রিয়াঙ্কা চোপড়ার ‘সিটাডেল’ ওয়েব সিরিজের হিন্দি সংস্করণের কাজে। যেখানে তিনি অভিনেতা বরুণ ধাওয়ানের সঙ্গে একই স্ক্রিন শেয়ার করবেন। এদিকে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে তারকাদের ভক্তির কোনও সীমা নেই।

তাঁদের চলচ্চিত্রের FDFS (প্রথম দিনের প্রথম শো) থেকে তাঁদের সঙ্গে দেখা করতে মন্দির পর্যন্ত, ভক্তর প্রিয় তারকার পিছু নেয়। আগামিকাল ২৮ এপ্রিল সামান্থার ৩৬ তম জন্মদিন। সেই উপলক্ষে অভিনেত্রীর সন্দীপ নামে একজন পাগল ভক্ত তাঁকে জন্মদিনের সেরা উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি অন্ধ্রপ্রদেশের বাপটলায় নিজের বাড়িতে সামান্থার জন্য একটি মন্দির তৈরি করেছেন, এবং সেখানে সামান্থারই মূর্তি তৈরি করেছেন। সামান্থা আজই তাঁর মায়োসাইটিসের চিকিৎসা থেকে শুরু করে তাঁর নতুন ওয়ার্কআউট পদ্ধতি পর্যন্ত, একাধিক অদেখা ছবি শেয়ার করেছেন। সারা দেশে তাঁর ব্যাপক ফ্যান ফলোয়িং। সম্প্রতি, সন্দীপ অন্ধ্রপ্রদেশের বাপটলাইনে তাঁর বাড়িতে একটি মন্দির তৈরি করেছেন। সামান্থার ওই মূর্তি এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে। ২৮ এপ্রিল সামান্থার জন্মদিনে মন্দিরের উদ্বোধন করার সিদ্ধান্ত নিয়েছেন সন্দীপ।সামান্থা এখনও তাঁর সেই ভক্তে কান্ডের কোনও প্রতিক্রিয়া জানাননি।

 

শল্যচিকি‍ৎসায় বিপ্লব! স্তন বাদ না দিয়েই নির্মূল হবে ক্যানসার

৮ না ৯ নভেম্বর? জেনে নিন দীপাবলিতে লক্ষ্মীপুজোর শুভ মুহূর্ত

অনুর্বর জমিতেই হবে টাকার বৃষ্টি , শুধু এই নিয়মে লাগান শিশম গাছ

হজমশক্তি বাড়াতে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুন কার্যকরী এই শাক! চেনেন?

কার্তিক মাসের পুণ্যতিথিতে স্নান, শ্রী বিষ্ণুর কৃপায় খুলবে ভাগ্যের দুয়ার

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের