শাকিবের বাড়িতেই ধুমধাম করে ছেলের জন্মদিন পালন, বুবলীকে নিয়েই পথ চলার পরামর্শ ভক্তদের

ছবিতে বুবলী ও শাকিব খানের ভক্তরা শেহজাদ খান বীরকে জন্মদিনের শুভেচ্ছা ও জানিয়েছেন এবং তাঁদের পরিবারকে সর্বদা এক থাকতে বলেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক ধরেই ঢালিউড ইন্ডাস্ট্রি সরগরম। সৌজন্যে ফের বিতর্কিত নায়ক শাকিব খান। ২০১৬ সালে তাঁর ছবি ‘অপারেশন অগ্নিপথ’কে নিয়েই যত গণ্ডগোল। এই ছবির শ্যুটিংয়ে গিয়ে নাকি সহ মহিলা প্রযোজককে ধর্ষণ করেছেন শাকিব। এরপর পুলিশের গ্রেপ্তারের ভয়ে দেশে পালিয়ে আসেন তিনি। এমনকি সেখানে গিয়ে শরীরের চাহিদা মেটানোর জন্যে একাধিক যৌনকর্মীর সঙ্গে সহবাস করতেন শাকিব। আর সেই টাকা পয়সা চোকাতে হত প্রযোজকদের। তবে প্রযোজকের কথা সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন সুপারস্টার, তাঁর দাবি ওই ব্যক্তি তাঁর ছবির প্রযোজকই ছিলেন না। এমনকী তাঁর বিরুদ্ধে অভিযোগ জানাতে থানাতেও যান শাকিব। কিন্তু পুলিশ তাঁর অভিযোগ নেন নি। তবে এই ঘটনার পক্ষে সবাই শাকিবকেই সমর্থন জানিয়েছেন। শাকিবের দ্বিতীয় স্ত্রী বুবলীও স্বামীর পাশে দাঁড়িয়েছেন, তিনি জানিয়েছেন শাকিবের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

এর মধ্যেই গতকাল ছিল, শাকিব- বুবলীর সন্তানের জন্মদিন। একেবারে ধুমধাম করে ছেলের ৩ বছর জন্মদিন সেলিব্রেশন করলেন নায়ক-নায়িকা দুজনেই। একসঙ্গে দেখা গেছে শাকিব-বুবলীকে। তবে দুজনে ছিলেন দুই প্রান্তে। ছবিগুলি দেখে ভক্তরা নানারকম মন্তব্যের বন্যা বইয়ে দিয়েছেন। ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে শবনম বুবলীর ছবি দেখে বললেন, শাকিব বোধহয় আমন্ত্রিত। নাতি শেহজাদ খান বীরের জন্মদিনে উপস্থিত ছিলেন শাকিব খানের মা–বাবা ও নিকটাত্মীয়রা।

জানা গিয়েছে, শাকিবের বাড়িতেই বীরের জন্মদিন আয়োজন করা হয়েছে। ছবিতে বুবলী ও শাকিব খানের ভক্তরা শেহজাদ খান বীরকে জন্মদিনের শুভেচ্ছা ও জানিয়েছেন এবং তাঁদের পরিবারকে সর্বদা এক থাকতে বলেছেন। ছবিতে আরও দেখা যায়, শেহজাদ খান বীরের জন্মদিনে দুটি কেক আনা হয়েছে। দুটি কেকেই ছেলের নাম এবং তার তিন বছর পূর্ণ হওয়ার বিষয়টি উল্লেখ আছে। চলতি বছরের ঈদে মুক্তি পেতে চলেছে শাকিব খান ও শবনম বুবলী অভিনীত সিনেমা ‘লিডার: আমিই বাংলাদেশ’। এতে শাকিব খান, বুবলীর পাশাপাশি আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, এল আর সীমান্ত, সুব্রত প্রমুখ।

দলে ফিরবেন জাদেজা-সিরাজ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত