‘Chakda Xpress’: জোরকদমে চলছে অনুশীলন অনুষ্কার, ভিডিও পোস্ট করতেই প্রতিক্রিয়া ঝুলন গোস্বামীর

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় তিনবছর পর পর্দায় কামব্যাক বলে কথা, তাই এখন রীতিমতন দাঁপিয়ে শুটিং করছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। তাই এদিক-ওদিক তাকানোর একেবারেই ‘ফুরসদ’ নেই অনুষ্কার। যদিও, সম্প্রতি, স্বামী বিরাট কোহলির ম্যাচে অংশ নিয়েছিলেন অনুষ্কা, সঙ্গে কয়েকজন ভক্তদের সঙ্গে বসে মাঠে, স্বামীকে ‘Cheer Up’ করতেও দেখা গিয়েছে ভামিকার মা-কে। সেই ভিডিওও এখন মিলিয়ন পছন্দের সংখ্যা পেরিয়েছে।

তবে, তিনি বিরাটের ম্যাচ দেখতে গিয়েছেন ঠিকই, কিন্তু তাঁর পরবর্তী ছবি ‘চাকদা ‘এক্সপ্রেস’-এর জন্য প্রস্তুতি নিতেও কোনও কসরত ছাড়ছেন না অনুষ্কা। বিখ্যাত বোলার ঝুলন গোস্বামীর ভূমিকায় দেখা যাবে নায়িকাকে এই ছবিতে। সেই কারণে, তিনি সম্পূর্ন নিবিড়ভাবে অনুশীলন শুরু করে দিয়েছেন ক্রিকেট খেলায়। আজই অর্থাৎ সোমবার, অনুষ্কা নিজের ইনস্টাগ্রামে, এই ছবিতে তাঁর খেলার একটি অনুশীলন সেশনের ঝলক শেয়ার করেছেন।

ভিডিওতে, নায়িকাকে দেখা যাচ্ছে, বল হাতে নিয়ে বোলিং করতে। নায়িকার পরনে রয়েছে একটি সাদা টি-শার্ট এবং কালো প্যান্ট। সঙ্গে চুলে একটি পরিষ্কার পনিটেল বেঁধে নায়িকাকে এক্কেবারে দাপটের সহিত বোলিং অনুশীলন করছেন। এই ভিডিওটি শেয়ার করে নায়িকা ভক্তদের উদ্দেশ্য লিখেছেন, “গত কয়েকদিন এভাবেই কাটছে! #প্রস্তুতি #ChakdaXpress #GetSweatGo।”

 

View this post on Instagram

 

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)

আর ভিডিওটি শেয়ার করা মাত্রই, খেলোয়াড় ঝুলন গোস্বামী এতে প্রতিক্রিয়া জানিয়েছেন। এমনকি তিনি, মন্তব্য বিভাগে হৃদয় এবং হাততালির ইমোজি জুড়েছেন। চলতি বছর জানুয়ারিতেই অনুষ্কা সোশ্যাল মিডিয়ায় তাঁর আগামী ছবি ‘চাকদা এক্সপ্রেস’এর প্রথম পোস্টার ভাগ করে নেন ভক্তদের সঙ্গে। সঙ্গে লেখেন, “এটি সত্যিই একটি বিশেষ চলচ্চিত্র কারণ এই ছবিটি অসাধারণ এক আত্মত্যাগের গল্প বলবে। প্রাক্তন ভারতীয় অধিনায়ক ঝুলন গোস্বামীর জীবন দ্বারা অনুপ্রাণিত এই ছবিটি নারী ক্রিকেটের আলাদাই এক জগত খুলে দেবে। এমনকি এই ফিল্মটি বেশ একটি উদাহরণ হয়ে থাকবে ভারতীয় ক্রিকেট ইতিহাসে।”

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির